নোটিশ বোর্ড
সলিমুল্লাহ মেডিকেলে কার্নিভাল ক্যাপটিভ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি ২৪ ও ২৫ অক্টোবর আয়োজন করতে যাচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘কার্নিভাল ক্যাপটিভ ২০১৪’। বিস্তারিত জানতে facebook.com/dqsofficial
ফোন: ০১৭৭৭৮০৫০০২
হাল্ট প্রাইজ কম্পিটিশন
বিল ক্লিনটনের চ্যালেঞ্জে সাড়া দিতে অংশগ্রহণ করুন হাল্ট প্রাইজে। নিবন্ধন চলছে, নিবন্ধনের শেষ তারিখ ২৩ অক্টোবর। নিবন্ধনের জন্য যোগাযোগ:
www.hultprizeat.com/buet
উদ্যোক্তা কর্মশালা
‘ব্যবসায় উদ্যোগ শুরু ও চালিয়ে নেওয়া’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর বিকাল ৪টায়, ঢাকার পলাশীর ফ্রেপড মিলনায়তনে। আয়োজনে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব।’ বিস্তারিত www.fb.com/groups/uddokta
অথবা ০১৭৭০ ২৯৫১৬৮
ডানমুনে নাম নিবন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্সে (ডানমুন) অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন চলছে। বিস্তারিত: goo.gl/cPdMOl
বিসিএস প্রস্তুতি নিয়ে কর্মশালা
২৫ অক্টোবর বিসিএস পরীক্ষাবিষয়ক এক প্রস্তুতি কর্মশালা ও সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কর্মশালায় উপস্থিত থাকবেন ৩০তম ও ৩৩তম বিসিএস পরীক্ষার প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল ও রিদওয়ান ইসলাম। বিস্তারিত: goo.gl/SKPDqW
ইডব্লিউইউতে বিতর্ক প্রতিযোগিতা
২৪ অক্টোবর থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে (ইডব্লিউইউ) আন্তবিশ্ববিদ্যালয় ও ক্লাব পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। বিস্তারিত: goo.gl/cB8rGS
এনএসইউতে সাংস্কৃতিক আয়োজন
২৫ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাংস্কৃতিক সংগঠন আন্তবিশ্ববিদ্যালয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। বিস্তারিত: goo.gl/B2QpXA