নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাবিতে অ্যাকাউন্টিং উইক-২০১৩আগামী ২৬ থেকে ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ আয়োজন করতে যাচ্ছে ‘অ্যাকাউন্টিং উইক-২০১৩’। সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের পাশাপাশি এই আয়োজনে থাকবে ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সেমিনার ও ক্যারিয়ার ফেয়ার। আধুনিক করপোরেট ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের পরিচয় করানো এবং এ বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্য নিয়েই এই আয়োজন। সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে থাকছে বিতর্ক প্রতিযোগিতা, আন্তব্যাচ কেস প্রতিযোগিতা, খেলাধুলা ইত্যাদি। আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এবং টিএসসি মিলনায়তেন।— হাবিবা সিদ্দিকামার্চেন্ডাইজিং কোর্সে ভর্তির সুযোগন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) সার্টিফিকেট ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে ভর্তি চলছে। ছয় মাসের এই কোর্সে ভর্তি হতে খরচ পড়বে ১৫ হাজার টাকা। সপ্তাহে তিন দিন ক্লাস সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এইচএসসি পাসসহ কাজের অভিজ্ঞতা অথবা স্নাতকে অধ্যয়নরত যে কেউ ভর্তি হতে পারবেন এই কোর্সে। টেক্সটাইল বা বায়িং হাউসে চাকরির জন্য কোর্সটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।যোগাযোগ: নিটার, নয়ারহাট, সাভার, ঢাকা। ফোন: ০২-৭৭৯১৯৭৫ মোবাইল: ০১৭১৭৯৫৫৬৬৮, ০১৯১৩৪৪৯৬৭৪ ও ০১৭৫৫০৬০২৭৫ অথবা, [email protected] এই ই-মেইল ঠিকানায়।— হাসান ইমাম