নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ফোয়ারা উদ্বোধনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘৭১-এ গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ শীর্ষক ফোয়ারা উদ্বোধন করা হয়েছে ২৩ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন কোষাধ্যক্ষ সেলিম ভুঁইয়া, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, প্রক্টর অশোক কুমার সাহা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসনা হেনা প্রমুখ। —মুসা আহমেদব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীব্র্যাক বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ‘এক্সপ্লোর-২০১৩’ শিরোনোমে আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। ২৪ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ৪৮টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ আলোকচিত্রীর পাঠানো আলোকচিত্র থেকে ১০০টি আলোকচিত্র বাছাই করে চলছে এই প্রদর্শনী। —বিজ্ঞপ্তিনর্দানে যৌথ সমঝোতা চুক্তিনর্দার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এনইউবি) এবং ভারতের ওড়িশার শিক্ষা ও অনুসন্ধান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০ জানুয়ারি এনইউবির ক্যাম্পাসে এর উপাচার্য এম শামসুল হক এবং শিক্ষা ও অনুসন্ধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর পি মোহন্থ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিন বছরের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটি বৈজ্ঞানিক গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ও তথ্য বিনিময় করবে। এ ছাড়া ওই চুক্তির আওতায় যৌথ গবেষণা কার্যক্রম, সেমিনার-সিম্পোজিয়াম, শিক্ষাসংশ্লিষ্ট সভা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন প্রভৃতি বিষয় রয়েছে। —বিজ্ঞপ্তিসাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণবাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিকস মিডিয়াতে (বিজেম) শুরু হচ্ছে সাংবাদিকতা-বিষয়ক বিভিন্ন কোর্স। টিভি নিউজ রিপোর্টিং, সাংবাদিকতায় ডিপ্লোমা (করেসপন্ডেন্স), টিভি সংবাদ উপস্থাপনা, ডিজিটাল ফটোগ্রাফি অ্যান্ড ফটোসাংবাদিকতা ও টিভি ক্যামেরা পরিচালনা শিরোনামের কোর্সগুলোয় ভর্তি হতে খরচ পড়বে ছয় হাজার থেকে আট হাজার টাকা। সপ্তাহে দুই দিন ক্লাস। এইচএসসি পাস অথবা স্নাতকে অধ্যয়নরত যে কেউ ভর্তি হতে পারবেন এই কোর্সগুলোয়। যোগাযোগ: বিজেম, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা। ফোন: ০২-৮৬১৭৯১২, ০১৮১৭৬৮৪০৩৯। ই-মেইল: [email protected]। —বিজ্ঞপ্তিমুন কর্মশালাবাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্প্রীতির মূল্যবোধ, জাতিসংঘের কার্যক্রম ও আদর্শ ছড়িয়ে দিতে আয়োজন করা হচ্ছে মডেল ইউনাইটেড ন্যাশনস (মুন) কর্মশালা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস কমিউনিকেটরস ক্লাব এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় উপস্থিত থাকবেন হার্ভার্ড মুনের প্রেসিডেন্ট শারমিন আলম ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর। ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কর্মশালা। আগ্রহী ব্যক্তিরা ০১৭১৫৪১১৭১২ নম্বরে যোগাযোগ করতে পারেন। —জাহিদ হোসাইন খান