নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক প্রদর্শনীক্যালিগ্রাফির প্রাধান্যে নতুন নকশার পোশাক এনেছে অঞ্জনস। ভাষা আন্দোলনকে মূল ভাবনা ধরে বর্ণমালার মোটিফে নকশা করা হয়েছে পোশাকগুলো। এগুলো নিয়ে ‘বর্ণমালা’ শিরোনামে প্রদর্শনী চলবে অঞ্জনসের সব কটি শাখায় আগামী ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।কেনাকাটায় ছাড়পোশাকের দোকান কারখানা দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন ছেলেদের টি-শার্ট, পোলো শার্ট, কুর্তা, পাঞ্জাবি ইত্যাদি। ঢাকার আজিজ সুপার মার্কেট, মিরপুর-১০-এর পর্বতা টাওয়ার ও মালিবাগের ফরচুন শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।সুন্দরবনে বেড়ানোড্রিম ইনোভেশন টুরস অ্যান্ড ট্রাভেলস দিচ্ছে সুন্দরবনে বেড়ানোর প্যাকেজ টুর। জঙ্গলে বেড়ানো, ট্রেকিং, থাকা-খাওয়া—সবকিছুরই ব্যবস্থা করে দেবে তারা। আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি চলবে এই ভ্রমণ। ফোন: ০১৭৬১৮৬৬৩৩৩।তসরের পোশাকফ্যাশন হাউস ড্রেসিডেল এনেছে তসর কাপড়ে তৈরি শাড়ি, শাল, পাঞ্জাবি ও টিউনিক। আধুনিক ও ঐতিহ্যবাহী—দুই ধরনের মোটিফেই নকশা করা হয়েছে এসব পোশাকে। পাওয়া যাবে ড্রেসিডেলের সব কটি শাখায়।নতুন দোকানঢাকার ১২১ গুলশান অ্যাভিনিউতে চালু হলো জুতার ব্র্যান্ড লোটো ইটালিয়ার নতুন শাখা। ইউরোপের ব্র্যান্ড লোটোর জুতা, টি-শার্ট, ব্যাগ, ক্যাপ ইত্যাদি পাওয়া যাবে এখানে। আগামী মার্চ মাস পর্যন্ত শিক্ষার্থীরা এখানে কেনাকাটায় ছাড় পাবেন।সৌন্দর্যচর্চার আয়োজনকনের সাজের জন্য বিশেষ মেকআপের ব্যবস্থা করেছে বানথাই। এয়ার ব্রাশ মেকআপের সুযোগ দিচ্ছে তারা। এ ধরনের মেকআপের সুবিধা হলো, এটি দীর্ঘস্থায়ী, পানিরোধী এবং এই সাজ সহজে নষ্ট হয় না। ঢাকার গুলশান-২-এর সড়ক ৫৫-তে তাদের শাখা আছে।ভালোবাসা দিবসের আয়োজন২৫ জানুয়ারি থেকে ন্যানদোস এনেছে নতুন নানা খাবার। পেরি বাইটস, ড্রিংক ও বেলজিয়ান আইসক্রিম দিয়ে সাজানো হয়েছে তাদের ভ্যালেন্টাইন মেন্যু। এটি খেলে পেতে পারেন হীরার আংটি জিতে নেওয়ার সুযোগ। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকবে।স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে কর্মশালাকোন খাবার কখন খেতে হবে, খাবারের পরিমাণ কেমন হবে, প্রতিদিনের ডায়েট কেমন হবে; শুধু খাবার নয়, কেন ব্যায়াম শরীরের জন্য প্রয়োজন, দিনে কতক্ষণ হাঁটতে হবে—সবাইকে স্বাস্থ্যসচেতন করতে এসব নিয়ে এক কর্মশালা আয়োজন করে হেলথপ্রায়োর ২১। ঢাকার আহমাদ মেডিকেল সেন্টারে ২৬ জানুয়ারি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে মূল বক্তা ছিলেন বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক শুভাগত চৌধুরী। এই কর্মশালা থেকে জানা যায়, সকালের ভারী নাশতা, দুপুরে আরেকটু কম এবং রাতে সবচেয়ে কম খাবার খাওয়া উচিত। খাবারের প্লেটের আকার হবে নয় ইঞ্চির কাছাকাছি। খাবার একবারের বেশি করে প্লেটে নেওয়া উচিত নয়। আর সব ধরনের কেক, পেস্ট্রি, কোমল পানীয় ও জাঙ্ক খাবার এড়িয়ে চলতে হবে। এ ছাড়া প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। এক দিনে ৩০ মিনিট হাঁটা সম্ভব না হলেও প্রতিদিনই একটু একটু করে হাঁটার অভ্যাস করতে হবে। হেলথপ্রায়োর ২১-এর ব্যবস্থাপনা পরিচালক ফারহানা এ রহমান বলেন, ‘মানুষকে স্বাস্থ্যসচেতন করতে এক শনিবার পর পর আমরা এ ধরনের আয়োজন করব।’ কর্মশালায় সময় চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।ফ্যাশন ডিজাইন কর্মশালাঢাকায় ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ফ্যাশন পাঠশালার প্রশিক্ষণ। ফ্যাশন ডিজাইন বিষয়ে ক্লাস নেওয়া হবে এতে। ফোন: ০১৭১১৫২০৬৫৩।নতুন খাবারসংরক্ষণ করে খাওয়া যায় এমন নতুন ধরনের কিছু খাবার এনেছে রিচ। নাগেট, সসেজ ইত্যাদি খাবার পাওয়া যাবে। বাণিজ্য মেলায় তাদের প্যাভিলিয়নে এসব কিনতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশজুড়ে নানা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে এসব।প্রতিযোগিতা ও মেলাশামস্ শিল্পাঙ্গনের আয়োজনে ঢাকার তেজগাঁওয়ে শুরু হচ্ছে খুদে শিল্পী প্রতিযোগিতা ও মেলা। প্রতি শুক্র ও শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এতে নিবন্ধন করা যাবে। ফোন: ০১৭১৫০১৩৪৪৭।নতুন পোশাকফ্যাশন হাউস ভালিন্দা নিয়ে এসেছে নতুন পোশাক। সুতি, এন্ডি সিল্ক, এন্ডি কটন, সিল্কের ওপর তৈরি করা হচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। পোশাকগুলোতে ব্লক, টাইডাই, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজ, ভেজিটেবল ডাই বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়েছে।নতুন পোশাকফ্যাশন হাউস ভালিন্দা নিয়ে এসেছে নতুন পোশাক। সুতি, এন্ডি সিল্ক, এন্ডি কটন, সিল্কের ওপর তৈরি করা হচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। পোশাকগুলোতে ব্লক, টাইডাই, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজ, ভেজিটেবল ডাই বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়েছে।বেড়ানোর নতুন আয়োজনকক্সবাজারের কলাতলী থেকে ১৪ কিলোমিটার দূরত্বে মেরিন ড্রাইভ রোডে চালু হলো মারমেইড বিচ রিসোর্ট। ভিন্নধর্মী অন্দরসাজে নতুন সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হলো এ রিসোর্ট। এখানকার অতিথিদের জন্য তারা আয়োজন করছে সোনাদিয়া ও মহেশখালী দ্বীপে বেড়ানো, মাছ ধরা, বাগানে বারবিকিউ, পাহাড়ে চড়া, বিচ ভলিবল খেলা, সার্ফিং ইত্যাদি। গত বছরের ৩১ ডিসেম্বর এর উদ্বোধন হয়। এ ছাড়া মারমেইডের অন্য রেস্তোরাঁ ও রিসোর্টগুলোও থাকছে। ওয়েবসাইট: mermaidecoresort.com