নোটিশ বোর্ড
ভালোবাসা দিবসের আয়োজনহোটেল ওয়েস্টিনএখানকার নানা রেস্তোরাঁয় পাবেন ভালোবাসা দিবসের বিশেষ কেক, আইসক্রিম, চকলেট ও পানীয়। এখানে দুই হাজার টাকার খাবার খেয়ে জিতে নিতে পারেন হীরার আংটি। এ ছাড়া তাদের ফেসবুক পেজে নিজেদের ভালোবাসার অনুভূতি লিখে বিশেষ ডিনারের সুযোগ পেতে পারেন। এ ছাড়া প্রিয়জনকে নিয়ে এখানকার বিশেষ ডিলাক্স রুম প্যাকেজের আওতায় ভালোবাসা দিবস উদ্যাপন করতে পারেন। ফেসবুক: facebook.com/ The.Westin.Dhakaম্যাজিক মিররভালোবাসা দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে ম্যাজিক মিরর বিউটি পার্লারে পাবেন সৌন্দর্যচর্চার প্যাকেজ। দুই হাজার টাকায় করাতে পারবেন ফেসিয়াল, মেনিকিওর, পেডিকিওর, থ্রেডিং ও হেয়ার ট্রিটমেন্ট। এ ছাড়া এ প্যাকেজ নিয়ে জিতে নিতে পারেন ভালোবাসা দিবসের সাজ বিনা মূল্যে করানোর সুযোগ। আবার এখানে মেকআপ করিয়ে পেতে পারেন প্রিয়জনের সঙ্গে বিশেষ ডিনার জিতে নেওয়ার সুযোগ। রঙফেসবুকে ফ্যাশন হাউস রঙের পেজে ভালোবাসার বার্তা পাঠিয়ে জিতে নিতে পারেন টি-শার্ট। সেরা বার্তা নিয়ে তৈরি হবে টি-শার্ট। ৭ ফেব্রুয়ারির মধ্যে বার্তা পাঠান এই পেজে: facebook/rangfanclubএ ছাড়া রঙে পাবেন উপহার দেওয়ার জন্য গিফট ভাউচার।কিউপিডস কাপলপ্রিয়জনের সঙ্গে তোলা আপনার ছবি পাঠিয়ে জিতে নিতে পারেন নানা পুরস্কার। স্টুডিও আরাশের আয়োজনে রেড বিউটি স্যালন এবং হোটেল সারিনার সহযোগিতায় কিউপিডস কাপল নামে এ প্রতিযোগিতা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবি পাঠাতে হবে [email protected]এ ঠিকানায়। আর তাদের ফেসবুক পেজে আপলোড করা ছবিগুলোর লাইক ও শেয়ারের ভিত্তিতে নির্বাচন করা হবে বিজয়ী। বিজয়ী ব্যক্তিরা পাবেন হোটেল সারিনায় বুফে ডিনার, রেড বিউটি স্যালনে মেকওভার ও স্টুডিও আরাশে ছবি তোলার সুযোগ। ফেসবুক পেজ: facebook.com/StudioAarashওয়েডিং ডায়েরি২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিয়ের ছবি তোলার দুটি প্যাকেজ একসঙ্গে বুকিং দিলে পাবেন ১৪ শতাংশ ছাড়। অথবা পেতে পারেন বিনা মূল্যে বিয়ের আগে বা পরে একটি ফটোশুটের সুযোগ। ফেসবুক পেজ: facebook.com/ weddingdiarybdএনা লা মোডভালোবাসা দিবস উপলক্ষে এনা লা মোডে তিন হাজার টাকার কেনাকাটা করলেই পাবেন বিনা মূল্যে এক জোড়া জুতা। তাদের উত্তরা, বনানী, গুলশান পিংকসিটি, বসুন্ধরা সিটি এবং চট্টগ্রামের নাসিরাবাদ আফমি প্লাজার শাখায় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন এ সুযোগ।ডেজরি ডেইলি ডেজার্টপ্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ডেজরে এনেছে বক্স অব লাভ নামে বিশেষ ডেজার্ট বক্স। নানা রকম চকলেট ও ক্রিম দিয়ে তৈরি করা হয়েছে এ ডেজার্টগুলো। দাম পড়বে তিন হাজার টাকা। এ জন্য বুকিং দিতে হবে ১১ ফেব্রুয়ারির মধ্যে। ফেসবুক পেজ: facebook.com/ DesreeDailyDessertsএভারেস্ট একাডেমির বর্ষপূর্তি১ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে এভারেস্ট একাডেমির কার্যালয়ে হয়ে গেল তাদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন নেপালের জিরেল সম্প্রদায়ের প্রথম এভারেস্টজয়ী লাল বাহাদুর। এদিন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুসা ইব্রাহীম ও পরিচালক লিপটন সরকারের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত শিশুরা এভারেস্ট একাডেমির ইনডোর ক্লাইম্বিং ওয়ালে আরোহণ করে। এভারেস্টসদৃশ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়া অতিথিদের আপ্যায়নের জন্য ছিল দেশি পিঠা, চটপটি ও ফুচকা।গত এক বছরে এ একাডেমি আয়োজন করেছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতার, ট্রায়াথলন, ভ্রাম্যমাণ অ্যাডভেঞ্চার স্কুল, সাইক্লিংসহ নানা সামাজিক আন্দোলন। প্রতিষ্ঠানটির পর্বতারোহন প্রশিক্ষণ কোর্সের নতুন ব্যাচে ভর্তি শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি থেকে। ফোন: ০১৭৬৮৬০৮৮১০।নতুন খাবারের দোকানঢাকার বনানী ২৭ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে চালু হলো নতুন খাবারের দোকান আত্তীন ক্যাফে। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী নানা খাবার পাওয়া যাবে এখানে।শিশুদের প্রশিক্ষণচরৈবেতি চিলড্রেনস থিয়েটার স্কুলের আয়োজনে শুরু হচ্ছে শিশুদের জন্য অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষণ। ৬ থেকে ১৪ বছরের শিশুরা এতে অংশ নিতে পারবে। ফোন: ০১৯৭৭৭৭১৯৭১।বার্ষিক ছাড়আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস ধান শালিক এক বছর পূর্তি উপলক্ষে ২০ থেকে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে সব পোশাকে। এই সুযোগ পাওয়া যাবে ফেব্রুয়ারিজুড়ে।অন্দরসাজবাসা বা অফিসের অন্দরসাজ করিয়ে দিচ্ছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। ফোন: ০১৯১১০৯৮৩৩৮।