নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চার আয়োজনক্লিওপেট্রাঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে সৌন্দর্যচর্চার প্যাকেজ। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এখানে সাজতে পারবেন এক হাজার ৪০০ টাকায়।বানথাইসৌন্দর্যচর্চার নানা প্যাকেজে ছাড় দিচ্ছে ঢাকার গুলশান-২-এর বানথাই। তাদের রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলামের কাছ থেকে পরামর্শ পেতে লিখতে পারেন তাদের ফেসবুক পেজে: www.facebook.com/pages/Banthai/268710919819758?ref=ts&fref=tsহীরার গয়নায় ছাড়ফিওর ডায়মন্ড জুয়েলারি দিচ্ছে হীরার গয়না কেনায় ছাড়। ঢাকার গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখায় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছাড় চলবে।বিয়ের ছবিওটু স্ন্যাপসবিয়ের ছবি তোলা ও অন্যান্য আয়োজনের ব্যবস্থা করে দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক পেজ: www.facebook.com/o2snapsকালার প্লাসবিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে কালার প্লাস। ফোন: ০১৭১৫০০৫৬৭৬।খাবার খেয়ে হীরার আংটিতাসমিয়া জাবিন জন্মদিনে বন্ধুদের সঙ্গে খাবার খেতে এসেছিলেন ন্যানদোসে। নিজের কুপন তো বটেই বন্ধুদের কুপনও তিনি পূরণ করেন। এভাবেই হীরার আংটি জেতার গল্পটা বলেন তিনি। স্বামী রাশিদুল আদনান চৌধুরীকে নিয়ে ৭ ফেব্রুয়ারি ন্যানদোসের গুলশান শাখায় বিজয়ী দম্পতির হাতে হীরার আংটি তুলে দেন মডেল-অভিনেত্রী পিয়া ও মডেল জামশেদ। এই দম্পতিকে ক্যান্ডেল লাইট ডিনার পরিবেশন করা হয়। ভালোবাসা দিবস উপলক্ষে ন্যানদোস তিন ধরনের ‘কাপল মিল’ নিয়ে এসেছে। যার দাম ১ হাজার ৩১৪ টাকা থেকে শুরু। কাপল মিল খেয়ে কার্ড পূরণ করে জমা দিলে যে কেউ জিতে যেতে পারেন আগামী সপ্তাহের বা তার পরের সপ্তাহের হীরার আংটি। ফেব্রুয়ারি জুড়ে চলবে এ আয়োজন।ছবি আঁকা কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে সাত থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকা কর্মশালা। এ জন্য ভর্তি হতে হবে ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে ৮ ও ১৫ ফেব্রুয়ারি। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।টি-শার্ট উৎসবঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে শুরু হচ্ছে টি-শার্ট উৎসব। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ উৎসব। ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি এখান থেকে নানা নকশার টি-শার্ট কিনতে পারবেন।দেশীদশের নতুন শাখা২০০৯ সালে প্রথম যাত্রা শুরু করেছিল দেশীদশ। দেশের ১০টি ফ্যাশন হাউস নিয়ে এই দেশীদশ গত ১০ ফেব্রুয়ারি ঢাকার গুলশান-তেঁজগাও লিংক রোডে চালু করে তার তৃতীয় শাখা। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই অনুষ্ঠান শুরু করে। উদ্বোধনের সময় ১০টি ফ্যাশন হাউসের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে একুশে পদক পাওয়া ১১ জন দেশবরেণ্য ব্যক্তিকে বিশেষ সম্মান জানানো হয়। চিত্রশিল্পী হাশেম খান ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকও এ সময় উপস্থিত ছিলেন। সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা দেশের গান গেয়ে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আজহারুল হক ও বিপ্লব সাহা।