নোটিশ বোর্ড
নতুন নকশার পোশাকসুতি কাপড়ে তৈরি উৎসবধর্মী পোশাক এনেছে মুমু মারিয়া। হালকা রঙের প্রাধান্যে তারা এনেছে শাড়ি, সালোয়ার-কামিজ ও কাফতান। ঢাকার বনানীতে ২৭ নম্বর সড়কে তাদের শাখা আছে।পোশাক প্রদর্শনীনিত্য উপহারে চলছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তৈরি পোশাকের প্রদর্শনী। ‘একটি মিনার গড়েছি আমরা’ শীর্ষক এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায়। শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, চন্দ্রশেখর সাহা, ধ্রুব এষ প্রমুখ শিল্পীর চিত্রকর্মের নকশায় তৈরি হয়েছে পোশাকগুলো।সৌন্দর্যসেবায় নতুন পণ্যলেজার ট্রিট দেশের বাজারে নিয়ে এসেছে এক নতুন প্রযুক্তির থেরাপি জেরোনা। ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এ খবর। জেরোনা হচ্ছে লেজার লাইটের মাধ্যমে শরীরের নির্দিষ্ট অংশের মেদ দূর করার একটি প্রযুক্তি। অনুষ্ঠানে লেজার ট্রিটের প্রধান পরামর্শক সরকার আহমেদ শামীম বলেন, ‘মেদ নিয়ন্ত্রণে জেরোনা হচ্ছে সর্বাধুনিক একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোনো কাটা-ছেঁড়া না করেই শরীরের বিভিন্ন অংশের মেদ কমিয়ে ফেলা যায় সহজেই। ফিট থাকতে তাই অনেকেই জেরোনার ট্রিটমেন্ট নিয়ে থাকেন।’শুধুই ফলের রসঅ্যাম রিয়েল নামে নতুন এক পানীয় এল বাজারে। ফলের রস দিয়ে তৈরি এটি। পাওয়া যাবে হোটেল ওয়েস্টিন ঢাকায়। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ওয়েস্টিন হোটেল ঢাকায় আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয় এর। অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেন, ‘এটি আশা করি ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে। সেই সঙ্গে এটি তার মান বজায় রেখে দেশের খাদ্যশিল্পে জায়গা করে নেবে।’ এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের হল্যান্ডের রাষ্ট্রদূত জি এস ডি জং এবং বাংলাডাচ্ ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যাড শোলস্। জুসটি ২০০ মিলিমিটারের কাচের বোতলে পাওয়া যাবে হোটেল ওয়েস্টিনে। তবে দুই মাসের ভেতর এটি পাওয়া যাবে নির্ধারিত সুপার শপগুলোতে।সৌন্দর্যচর্চার আয়োজনওমেনস ওয়ার্ল্ডত্বকের ধরন অনুযায়ী নানা ধরনের ফেসিয়ালের ব্যবস্থা করেছে ওমেনস ওয়ার্ল্ড। ত্বকের বিশেষ কিছু সমস্যা দূর করার জন্য বিশেষ ফেসিয়ালও আছে। আকাঙ্ক্ষা’সচুল রং করায় ছাড় দিচ্ছে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। সাদা চুলে পছন্দমতো রং করানোর ব্যবস্থাও আছে। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।