নোটিশ বোর্ড
বিয়ের ছবিব্রাইডাল মোমেন্টফেসবুকে এক লাখ লাইক পাওয়া উপলক্ষে ছাড় দিচ্ছে ব্রাইডাল মোমেন্ট। এপ্রিল মাস পর্যন্ত এখানকার যেকোনো প্যাকেজে পাবেন ৫০ শতাংশ ছাড়। ফেসবুক পেজ: www.facebook.com/bridalmomentওটু স্ন্যাপসবিয়ের ছবি তোলার পাশাপাশি মঞ্চের সাজ, ভিডিও ইত্যাদির ব্যবস্থাও করে দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক পেজ: www.facebook.com/o2snapsনতুন শাখাঢাকার গুলশান-২-এর হামিদ টাওয়ারে চালু হলো মান্যবরের নতুন শাখা। এখানে পাবেন বিয়ের শাড়ি, পাঞ্জাবি, শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি।সৌন্দর্যচর্চার আয়োজনম্যাজিক মিররমার্চ মাসজুড়ে ম্যাজিক মিরর দিচ্ছে সৌন্দর্যচর্চার প্যাকেজ। ৯০০ টাকায় করাতে পারবেন ত্বক ও চুলের যত্ন এবং ভ্রু তোলা। ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে তাদের শাখা আছে।ওমেন্স ওয়ার্ল্ড৮ মার্চ নারী দিবস উপলক্ষে ওমেন্স ওয়ার্ল্ডে থাকছে বিশেষ আয়োজন। তাদের সব কটি শাখাতেই গ্রাহকদের দেওয়া হবে নানা উপহার।হারমনি স্পাঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে হারমনি স্পা এবং ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে ছাড়। ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত এখানে গ্রাহকেরা পাবেন এই ছাড়। বর্ষপূর্তির আয়োজন১০ মার্চ নিজেদের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে পারসোনা গ্রাহকদের দিচ্ছে বিশেষ সুবিধা। এদিন এখান থেকে কুপন তুলে বিনা মূল্যে করাতে পারেন ত্বক ও চুলের যত্ন, মেকআপ ইত্যাদি।কেনাকাটায় ছাড়কে ক্র্যাফটকে ক্র্যাফটের চারটি শাখায় থাকছে ছাড়ে কেনাকাটা করার সুযোগ। সারা বছর এসব শাখা থেকে কিনতে পারবেন নির্দিষ্ট পণ্য। কে ক্র্যাফটের এ চারটি শাখা হলো, ঢাকার বনানী ১১ নম্বর রোড, সোবহানবাগ, মালিবাগ ও মিরপুর-২ শাখা। অঞ্জন’স৯ মার্চ পর্যন্ত অঞ্জন’স দিচ্ছে কেনাকাটায় ছাড়। ঢাকার মিরপুর, সোবহানবাগ, বেইলি রোড, অরচার্ড পয়েন্ট, বনানী, ওয়ারী ও বসুন্ধরা শপিং কমপ্লেক্সের (লেভেল-২) শাখায় নির্দিষ্ট নকশার পোশাকে ছাড় দেওয়া হবে।স্টুডিও এমদাদঢাকার উত্তরায় স্টুডিও এমদাদ দিচ্ছে নির্দিষ্ট নকশার পোশাকে ছাড়। এ ছাড়া লাল-সবুজ রঙের প্রাধান্যে নতুন পোশাক এনেছে তারা।নতুন আয়োজননতুন রূপে সাজানো হলো ফ্যাশন হাউস রঙের সানরাইজ প্লাজার শাখা। গত ২৭ ফেব্রুয়ারি এর উদ্বোধন করা হলো। নানা রকম পোশাক, ব্যাগ, গয়না, ঘর সাজানোর পাশাপাশি এখানে এখন পাবেন গিফট ভাউচার।প্রশিক্ষণরেডিয়েন্টরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন দিচ্ছে ইকেবানা প্রশিক্ষণ। এ ছাড়া এখানে অন্দরসাজ, পোশাক তৈরি, বনসাই ইত্যাদিও শেখা যাবে। ফোন: ০১৮১৭১৪১৮২৪।বল্লরীকাপড় ও কাগজের মণ্ড দিয়ে ফুল ও ঘর সাজানোর নানা উপকরণ বানানো শেখাচ্ছে বল্লরী। ফোন: ০১৮১৭০৪৭৪৪৩। নতুন খাবারফখরুদ্দিনের ঝালকারিফখরুদ্দিনের খাবারের কথা শুনলেই মনে হবে কাচ্চি বিরিয়ানি, মোরগ-পোলাও, তেহারি, পোলাও, রোস্ট, রেজালাসহ নানা মুখরোচক খাবারের কথা। তবে এবার তারা চালু করেছে বাংলা খাবারের রেস্তোরাঁ। এর নাম ঝালকারি। ফখরুদ্দিন ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, ‘ঝালকারি রেস্তোরাঁর প্রথম শাখা আমরা চালু করেছি গুলশান ১ নম্বরের সড়ক ১৩৩, বাড়ি ৬-এ।’ তিনি জানান, এখানে দুপুরের খাবারের তালিকায় রয়েছে সাদা ভাত, ভুনা ভাত ও ভুনা খিচুড়ি, নানা রকম ভর্তা। আরও আছে নানা রকম শাক সবজি। পাবেন গরু, খাসি ও মুরগির মাংসের ঝালকারি। মাছের নানা পদের পাশাপাশি আছে ঘন ডাল, মুগ ডালের মুড়িঘন্ট ও গিলা-কলিজার লটপটি।বিকেল ও রাতের খাবারের তালিকায় রয়েছে লুচি, পরোটা, চিকেন তন্দুরি, চিকেন বটি কাবাব, বিফ চাপ, মাটন চাপ, স্পেশাল নান, ফুচকা ও চটপটি। থাকছে মিষ্টি দই, টক দই আর কোমল পানীয়। বেলিসিমোকাজী ফার্মসের উদ্যোগে বাজারে এল নতুন আইসক্রিম বেলিসিমো। গত ১২ ফেব্রুয়ারি ঢাকার গুলশানে এর বিক্রি শুরু হয়। ১০টি ফ্লেভারের বেলিসিমো আইসক্রিম পাওয়া যাচ্ছে স্টিক, কাপ ও বক্সে। আগোরার সব কটি শাখা থেকে এটি কিনতে পারবেন।ওয়েস্টিনমার্চ মাসজুড়ে হোটেল ওয়েস্টিনে পাওয়া যাবে নানা মজার খাবার। সারা মাসই পাবেন আমেরিকান কিং বার্গার। মোহিটো, নাচোস, মুজলি ইত্যাদি খাবার পাবেন তাদের রেস্তোরাঁয়। ইস্টার উপলক্ষে কেক, চকলেট পাবেন। আর ৩১ মার্চ বিশেষ ইস্টার সানডে লাঞ্চ থাকছে তাদের টেস্ট রেস্তোরাঁয়।র্যাডিসননতুন স্বাদের নানা খাবার এনেছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। নানা রকম স্বাস্থ্যকর সালাদ ও ডেজার্ট যোগ হয়েছে তাদের খাবারের তালিকায়। ডেজরেঅনলাইন বেকারি ডেজরে ডেইলি ডেজার্টস এনেছে স্ট্রবেরি দিয়ে তৈরি মজার সব খাবার। স্ট্রবেরি ডিলাইটস নামের এই আয়োজনের খাবারগুলো ফরমাশ দিতে হবে দুই দিন আগে। ফেসবুক পেজ: www.facebook.com/ DesreeDailyDesserts?ref=ts&fref=tsপিজা ইনঢাকার গুলশান ও উত্তরায় পিজা ইনের শাখায় এখন পাওয়া যাবে নতুন তিন ধরনের খাবার। এগুলো হলো সসেজ ক্রাস্ট পিজা, ক্রিসপি চিকেন স্ট্রাইপস ও স্পেশাল বার্গার। এ উপলক্ষে তারা দিচ্ছে ছাড়। এ ছাড়া ৮ মার্চ নারী দিবসে নারী গ্রাহকদের জন্য থাকছে ২০ শতাংশ ছাড়। ২৬ মার্চ গ্রাহকদের জন্য থাকবে ২৬ শতাংশ ছাড়।