নোটিশ বোর্ড
ইডব্লিউইউতে বিতর্ক প্রতিযোগিতা
৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) আন্তবিশ্ববিদ্যালয় ও আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিস্তারিত: http://goo.gl/xzUasm
এআইইউবির সমাবর্তন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের
(এআইইউবি) সমাবর্তনের জন্য নিবন্ধনের শেষ দিন ৩১ অক্টোবর। বিস্তারিত: http://goo.gl/ETVcah
এনএসইউতে সেমিনার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ২ নভেম্বর ইন্টারন্যাশনাল অ্যাক্রিডেশন অ্যাওয়ারনেস বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিস্তারিত: http://goo.gl/1U0jDJ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বৃদ্ধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
অনলাইনের মাধ্যমে সমাবর্তনের নাম নিবন্ধন চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত:ru.ac.bd/con14
পর্যটন বিষয়ে রচনা প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ইন্টেলিজেন্ট টুরিস্ট এইড রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে। ‘বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে অনূর্ধ ১২০০ শব্দে রচনা লিখতে হবে। শেষ তারিখ ১৫ নভেম্বর। ই–মেইল: [email protected]