নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন খাবারঅনলাইনভিত্তিক বেকারি সুইট সেনসেশন এনেছে স্ট্রবেরি দিয়ে তৈরি মজাদার চিজকেক। তাজা স্ট্রবেরি সস ও চকলেটের স্বাদে তৈরি হয়েছে এগুলো। ফরমাশ দিতে দেখুন তাদের ফেসবুক পেজ: www.facebook.com/ sweet.sensationsbdঘরে বসেই পোশাক কেনাফ্যাশন হাউস নগরদোলা দিচ্ছে ঘরে বসে পোশাক কেনার সুবিধা। নগরদোলার ফেসবুক পেজ থেকে ছবি দেখে পোশাকের ফরমাশ দিলেই সেটা পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এ ছাড়া ত্রুটিপূর্ণ পোশাক পরিবর্তন এবং মূল্য ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছে তারা। ফেসবুক পেজ: www.facebook.com/ nogordola1নতুন রেস্তোরাঁঢাকার মিরপুরে সড়ক-৫, ব্লক-এ, সেকশন ৬-এ চালু হয়েছে নতুন রেস্তোরাঁ বে লিফ। এখানে পাওয়া যাবে বাংলাদেশি, ভারতীয় ও চীনা খাবার। এটি মুসলিম সুইটসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কেনাকাটায় ছাড়কারুপল্লীঢাকার কারওয়ান বাজারে কারুপল্লীতে চলছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, শিশুদের পোশাক ও ঘর সাজানোর নানা পণ্য। ছাড় চলবে ১৮ মার্চ পর্যন্ত।চরকাফ্যাশন হাউস চরকা দিচ্ছে কেনাকাটায় ছাড়। সুতি, তাঁত ও জর্জেট কাপড়ে তৈরি নানা রকম পোশাক পাবেন এখানে। ২৬ মার্চ পর্যন্ত ছাড় চলবে এখানে।রান্না প্রশিক্ষণরান্নাবিদ সিতারা ফিরদৌসের তত্ত্বাবধানের ঢাকায় অর্ঘ্যতে চলছে রান্না প্রশিক্ষণ। মাইক্রোওয়েভ ওভেন, রাইসকুকারে রান্না, বেকিংসহ নানা পদ্ধতিতে রান্না শেখানো হয় এখানে। এ ছাড়া সৌন্দর্যচর্চা এবং হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। ফোন: ০১৮১৭৫৪০৫৩৪।কলকাতায় সাদাকালো২ ও ৩ মার্চ ফ্যাশন হাউস সাদাকালোর পোশাক নিয়ে কলকাতার পঞ্চেশ্বরে হয়ে গেল ‘বসন্তে সাদাকালো’ শীর্ষক দুই দিনব্যাপী প্রদর্শনী। কলকাতার অর্না শীল, দেবযানী মিত্র এবং ডালিয়া বি মিত্র একত্রে এই প্রদর্শনীটির আয়োজন করে। ২ মার্চ বেলা ১১টায় এই প্রদর্শনী উদ্বোধন করেন সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী, সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী সোহিনী চক্রবর্তী, রঞ্জিনী মুখোপাধ্যায়, সোহিনী মুখোপাধ্যায়, ঝিলিমিলি, নৃত্যশিল্পী উর্মিলা ভৌমিক প্রমুখ। এই আয়োজন উপলক্ষে সাদাকালোর দুজন উদ্যোক্তা তাহসীনা শাহীন এবং আজহারুল হক আজাদ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে সাদাকালোর শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, কুর্তাসহ মগ, মোমবাতি, র‌্যাপিং পেপার, শুভেচ্ছা কার্ড প্রভৃতি দেখানো হয়। াওয়া যাবে ডিপার্টমেন্টাল ও চেইন স্টোরগুলোতে।নতুন পোশাকের দোকানঢাকার ধানমন্ডিতে মেট্রো শপিং মলে চালু হলো পোশাকের দোকান স্টাইল ফোকাস। এখানে পাবেন মেয়েদের টপ, টি-শার্ট, জুতা, স্যান্ডেল। ছেলেদের জন্য আছে টি-শার্ট, প্যান্ট ও স্যান্ডেল।নতুন পোশাকঋতু পরিবর্তনে নতুন পোশাক সংগ্রহে এনেছে সমীকরণ। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাবেন টি-শার্ট, পোলো শার্ট, থ্রি-কোয়ার্টার প্যান্ট, প্যান্ট ও পাঞ্জাবি।নতুন পণ্যফিনলে চা এনেছে নতুন ইন ব্যাগ-টি-ব্যাগ। আড়াই গ্রাম চা-বিশিষ্ট প্রতিটি টি-ব্যাগ মোড়ানো হয় আরও একটি বিশেষ প্যাকেট দ্বারা। ফলে চায়ের স্বাদ, গন্ধ ও আর্দ্রতা থাকে অটুট। ১২০ টাকা দামের প্রতিটি ব্যাগে পাবেন ৪০টি টি-ব্যাগ। বিয়ের ছবিওয়েডিং ডায়েরি থেকে বিয়ের ছবি ওঠালে এখন গ্রাহকেরা পাবেন বিশেষ উপহার। যেকোনো দুটি অনুষ্ঠানের জন্য বুকিং দিতে হবে। পোস্টার আকারের ছবি, ফ্রেম ইত্যাদি দেওয়া হবে। ওয়েবসাইট: www.weddingdiary.com.bd