নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের দোকানের শাখাএ অ্যান্ড ডব্লিউ রেস্তোরাঁর শাখা এবার খোলা হলো ঢাকার ধানমন্ডিতে, সাত মসজিদ রোডের গ্রিন অক্ষয় প্লাজায়। ১০ মার্চ সন্ধ্যায় এর উদ্বোধন হয়। এখানকার খাবারের তালিকায় আছে ফ্রায়েড চিকেন, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, ট্রিপল বার্গারসহ হরেকরকমের ফাস্টফুড। এর আগে গুলশানে এর শাখা ছিল। এটি একটি মার্কিন রেস্তোরাঁর চেইন শাখা।চিত্রাঙ্কন ও অভিনয়ের স্কুল৩ মার্চ থেকে ‘সা সা ধিন তাই’ নামে ঢাকার উত্তরায় যাত্রা শুরু করল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও অভিনয় শেখানোর নতুন স্কুল। ৩ থেকে ১৮ বছর বয়সী যেকেউ ভর্তি হতে পারবেন চিত্রাঙ্কন কিংবা অভিনয়, যেকোনো কোর্সে। ছয় মাস মেয়াদি অভিনয় কোর্সে মাসিক বেতন এক হাজার টাকা। চার বছর মেয়াদি চিত্রাঙ্কন কোর্সের মাসিক বেতন ৫০০ টাকা। যেকোনো কোর্সে ভর্তি ফি থাকছে এক হাজার টাকা। ভর্তির শেষ তারিখ ৩১ মার্চ। অভিনয় কোর্সে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রশিক্ষকেরা। চিত্রাঙ্কন কোর্সের ক্লাস নেবেন চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ঠিকানা: বাড়ি-৩৮, রাস্তা-৭, সেক্টর-৪, উত্তরা, ঢাকা।অনলাইনে কেনাকাটাভালো মান, পাইকারি দাম ও সন্তোষজনক সেবা, এমন স্লোগান চালু হলো অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘উইকেন্ড প্লে’-এর। এটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং উপহারসামগ্রী গ্রাহকদের বাড়িতে সরবরাহ করে থাকে। ফেসবুকের www.facebook.com/ weekendplay পেজ থেকে পণ্য পছন্দ করে ০১৭১০৩৪৪৯৩৮ ফোন নম্বরে কথা বলে আপনার প্রয়োজনীয় পণ্যের ফরমাশ দিতে পারেন। পণ্য আপনার হাতে পৌঁছানোর পর এর দাম পরিশোধ করতে হবে। সার্ভিস চার্জ ১০০ টাকা। ঢাকা শহরের যেকোনো জায়গায় ১২ ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দেয় এই প্রতিষ্ঠান।উৎসবের পোশাকলা রিভবর্ষবরণ উৎসব সামনে রেখে নতুন পোশাক এনেছে লা রিভ। উজ্জ্বল রঙের এসব পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ের ব্যবহারে। আছে ফতুয়া, সালোয়ার-কামিজ, টপ, পাঞ্জাবি ইত্যাদি।জীনাতকারচুপি ও এমব্রয়ডারির প্রাধান্যে নতুন নকশার পোশাক এনেছে জীনাত ফ্যাশন। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের শাখায় আছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেহেঙ্গা ইত্যাদি।মিষ্টি খাবারের আয়োজনডেজার্ট বা মিষ্টি খাবারের নতুন আয়োজন করেছে আত তীন ক্যাফে। এ ছাড়া নানা রকম কাবাবও পাওয়া যাবে। ঢাকার বনানীর ২৭ নম্বর সড়কে তাদের শাখা আছে।কেনাকাটায় ছাড়ইন্ডিগোঢাকার উত্তরায় ইন্ডিগো দিচ্ছে কেনাকাটায় ছাড়। তিন নম্বর সেক্টরে লতিফ এম্পোরিয়ামের স্বদেশিতে তাদের শাখা আছে। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, ব্যাগ ইত্যাদি।লীলাবালিকেনাকাটায় ২০ শতাংশ ছাড় দিচ্ছে লীলাবালি। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুতা, ব্যাগ ও প্রসাধনী।সৌন্দর্যচর্চার আয়োজনফারজানা শাকিল’সত্বক ও চুলের যত্নে ভেষজ সৌন্দর্যচর্চার নানা আয়োজন করেছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। এপ্রিল মাস থেকে চালু হবে এসব। আর সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে তারা।ওমেনস ওয়ার্ল্ডহ্যাপি আওয়ার চালু করেছে ওমেনস ওয়ার্ল্ড। তাদের প্রতিটি শাখায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।আফরীন’সঢাকার মগবাজারে আউটার সার্কুলার রোডে চালু হলো আফরীন’স বিউটি সল্যুশনের নতুন শাখা। বিয়ের সাজসহ কিছু আয়োজনে ছাড় দিচ্ছে তারা। শান্তিনগরে তাদের আরেকটি শাখা আছে।