নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চার আয়োজনপারসোনাপয়লা বৈশাখে ১৫০০ টাকায় সাজ, চুল বাঁধা এবং শাড়ি পরার সুযোগ পাবেন পারসোনায়। এদিন ধানমন্ডি, মিরপুর ও উত্তরা শাখা ভোর পাঁচটায় খোলা হবে, অন্যগুলো নয়টা থেকে খুলবে। ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে চুল রিবন্ড করায় ১৫ শতাংশ ছাড় এবং চুল রং করানোতেও বিশেষ সুযোগ। ১০টি চুলের গোছা রং করালে আরও দুটি করাতে পারবেন বিনা মূল্যে। পারসোনার সব শাখাতেই এসব সুযোগ থাকছে।ফারজানা শাকিল’সবডি ম্যাসাজ, নতুন ধরনের ফেসিয়াল ও চুলের যত্নের আয়োজন করেছে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। এপ্রিল মাস থেকে তাদের ঢাকার ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাতেই এসব সুবিধা পাবেন। কিউবেলা১ এপ্রিল থেকে কিউবেলার ঢাকার ধানমন্ডি ও বারিধারার দুটো শাখাতেই দুই হাজার টাকার সৌন্দর্যচর্চা করালে পাবেন ১০ শতাংশ ছাড়। এ ছাড়া বৈশাখী সাজের প্যাকেজও দিচ্ছে তারা।রেডঢাকার বনানীতে রেড নিয়ে এসেছে আমেরিকান গ্রুপ অরমেডিকের ফেসিয়াল। শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের যেকোনো বয়সের নারীদের জন্য এ ফেসিয়াল মানানসই। দেড় ঘণ্টার এ ফেসিয়ালে খরচ পড়বে পাঁচ হাজার টাকা। এই বৈশাখ মাসে বিয়ের মেকআপের বুকিং দিলেই পাবেন বিনা মূল্যে ছবি তোলার সুযোগ। ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে। আকাঙ্ক্ষা’সহাত-পায়ের যত্নে বিশেষ ম্যানিকিওর ও পেডিকিওর করা যাবে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডে। রুক্ষ, অমসৃণ ত্বকের জন্য এটি মানানসই। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।ওমেনস ডলবর্ষবরণ উপলক্ষে সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে ওমেনস ডল। ঢাকার কলাবাগানে এবং রাজশাহীর শিখপাড়ায় তাদের শাখা আছে।মেনস কেয়ারপুরুষদের সৌন্দর্যচর্চায় বৈশাখ মাসজুড়ে মেনস কেয়ার দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। চুল রিবন্ডিং, ফেসিয়াল ও তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের ব্যবস্থা আছে এখানে। ঢাকার লালমাটিয়া ১/১, ব্লক সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বর সড়কের কেয়ারি প্লাজায় তাদের শাখা আছে।অনুষ্ঠানের আয়োজনযেকোনো অনুষ্ঠানের মঞ্চসাজে নতুন প্রযুক্তির ব্যবস্থা করে দিতে পারে ক্রিয়েটো। এলইডি ওয়াল নামের এই প্রযুক্তি ব্যবহার করে মঞ্চসাজে আনা যেতে পারে ভিন্নতা। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে এই প্রযুক্তিতে মঞ্চ তৈরি করে দিয়েছে তারা। যোগাযোগ: ৯৮৭১২৫২।বৈশাখের অনুষঙ্গবৈশাখী আমেজের জুতা, ব্যাগ এনেছে এনা লা মোড। জামদানি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এসব। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও ব্যাগ তৈরি করে নেওয়া যাবে। এখান থেকে পণ্য কিনলেই এর সঙ্গে পাবেন উপহার। ঢাকার বনানী ইউএই মৈত্রী শপিং কমপ্লেক্স, গুলশানের পিংক সিটি, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং চট্টগ্রামের আফমি প্লাজায় তাদের শাখা আছে।নতুন পোশাকএমপ্রেসবৈশাখে নতুন নকশার পোশাক এনেছে এমপ্রেস। লাল ও সাদা রঙের ব্যবহারে এমব্রয়ডারির নকশায় তৈরি হয়েছে এসব পোশাক। সালোয়ার-কামিজ তো আছেই; আরও পাবেন শাড়ি, ব্যাগ ও জুতা। ঢাকার বনানীতে ব্লক ডি, ১৫ নম্বর সড়কের ২২ নম্বর বাড়িতে তাদের শাখা আছে।লেডিপয়লা বৈশাখে নতুন নকশার পোশাক এনেছে লেডি। এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্টের মাধ্যমে নকশা করা হয়েছে এসবের। ঢাকার কর্ণফুলী গার্ডেন সিটি, বেইলি রোডের নাভানা বেইলি স্টার, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।মুমু মারিয়াঢাকার বনানী ২৭ নম্বর সড়কে মুমু মারিয়ার শাখায় পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা। লাল-সাদার প্রাধান্যে ফুলেল নকশা করা হয়েছে এসব পোশাকে।তাঁতের শাড়িনতুন নকশার তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে টাঙ্গাইলের তারাপদ শাড়িতে। পাথরাইলের দেলদুয়ারে তাদের শাখা আছে।নতুন রেস্তোরাঁগত ২৬ মার্চ ঢাকার বনানীতে ৬ নম্বর সড়কের বি ব্লকে চালু হলো ক্লাব হুইলস রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ। সেদিন এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এখানে নানা স্বাদের ইতালীয় খাবার পাওয়া যাবে। আরও পাবেন কফি। অনলাইনে তাদের খাবারের তালিকা পাওয়া যাবে এবং সেখান থেকে ফোন করে বাড়িতে বসেই খাবার পেতে পারেন। ওয়েবসাইট: www.clubwheels.net.কেএফসির নতুন আয়োজন‘চিকেন উইংস’ তো এমনিতেই মজাদার, তার ওপর তা যদি হয় ‘হট উইংস’, তাহলে তো কথাই নেই। গরমের শুরুতেই কেএফসি নিয়ে এল নতুন স্বাদের পাঁচটি হট উইংস কম্বো মিল।পাঁচটি কম্বো মিলের একটি হচ্ছে ২৪টি মজাদার, মচমচে হট উইংসয়ের একটি বাকেট, যার সঙ্গে এক লিটারের পেপসি থাকবে বিনা মূল্যে। অন্য মিলগুলোতে হট উইংস ও পেপসির সঙ্গে রয়েছে কেএফসির অন্যতম মজাদার পদ হট অ্যান্ড ক্রিসপি চিকেন, মিক্সড রাইস, ফ্রাইস বা ওয়েজেস ও কোলস্লো। দাম ২৫০ থেকে এক হাজার ২০০ টাকা।মেলা৩ থেকে ৬ এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করেছে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন। থাকবে পোশাক, ঘর সাজানোর পণ্য, বনসাই ইত্যাদি। ঢাকার ধানমন্ডি ২৮ নম্বর সড়কে তাদের কার্যালয়ে চলবে মেলা।নতুন শাখা রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে রিচম্যানের নতুন শাখা চালু হলো। গত ৩১ মার্চ এর উদ্বোধন করেন মডেল নোবেল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক ও ডিজাইনার নাইমুল হক খান, পরিচালক মুনিরুল হক খান প্রমুখ। উদ্বোধন উপলক্ষে এ শাখায় চলছে বিশেষ ছাড়। এতে ছেলেদের সব ধরনের পোশাক ও অনুষঙ্গ পাওয়া যাচ্ছে।প্রদর্শনী৬ এপ্রিল পর্যন্ত ঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারিতে চলছে পোশাক প্রদর্শনী। অনলাইন বুটিকগুলোর অংশগ্রহণে এই মেলায় পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না ইত্যাদি। বৈশাখী পোশাকের প্রদর্শনীফ্যাশন হাউস বিবিআনার বৈশাখী পোশাকের প্রদর্শনী শুরু হয়ে গেল গত ৩০ মার্চ। এদিন তাদের ঢাকার ধানমন্ডি শাখায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রদর্শনী নিয়ে বিবিআনার কর্ণধার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, বিবিআনার এবারের পোশাকগুলোয় তুলে ধরা হয়েছে ময়মনসিংহ গীতিকার চিত্রকলা। ‘মলুয়া’ শিরোনামের এ প্রদর্শনীর চিত্রশিল্পী অবদুস শাকুর শাহের চিত্রকলার অনুপ্রেরণায় তৈরি হয়েছে। শিল্পীর চিত্রকলার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে পোশাকের ক্যানভাসে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, ধুতি-সালোয়ার, পাঞ্জাবি ও শিশুদের পোশাক; আরও আছে গয়না ও ব্যাগ।