নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্তোরাঁয় বর্ষবরণওয়েস্টিননানা রকম মাছের তরকারি, ভর্তা, মাংস, খিচুড়ি তো আছেই; কয়েক পদের মিষ্টি, পিঠা, শরবতও পাবেন ওয়েস্টিনে। বাউল গান, বায়োস্কোপের আয়োজনও থাকছে।ঢাকা রিজেন্সি১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে বর্ষবরণ উৎসব। বাঙালি খাবারের পাশাপাশি পুতুলনাচ, মুখচিত্র অঙ্কন, জাদুসহ থাকবে অন্যান্য আয়োজন।কুটুমবাড়িপয়লা বৈশাখ উপলক্ষে নানা রকম খাবারের প্যাকেজ থাকছে কুটুমবাড়িতে। ভাত, খিচুড়ি, সরষে ইলিশ, নানা রকম ভর্তা, সালাদ তো পাবেনই—ইরানি বিরিয়ানি, খিচুড়ি, বেগুনভাজি এসবও পাবেন। আগে থেকেও ফরমাশ দিয়ে রাখতে পারেন খাবারের। ফোন: ০১১৯৫৩৮১৬৩০।ত্রয়ী মেলাফ্যাশন হাউস নগরদোলা আয়োজন করেছে ত্রয়ী মেলার। ১১ ও ১২ এপ্রিল রাজধানীর দৃক গ্যালারিতে চলবে এই মেলার। ত্রয়ী পোশাকের সঙ্গে মূলত লেগিংস আর ওড়না থাকলেও অনেকে লেগিংসের বদলে পাজামা চায়। সে ব্যবস্থাও রাখা হয়েছে মেলায়।ত্রয়ী মেলা চলবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় এসে পোশাক কিনলে বিনা মূল্যে পাওয়া যাবে একটি ব্যাগ।প্রদর্শনীধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে অরণ্য ক্রাফটস আয়োজন করেছে ‘অরণ্যে বসন্ত’ শীর্ষক প্রদর্শনী। এতে দেশীয় বয়নশিল্প, সুচিশিল্প ও রঞ্জনশিল্পের কৌশল দিয়ে তৈরি শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, স্কার্ফ ও ব্যাগ পাওয়া যাবে। প্রদর্শনীটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।ছাড়ঢাকার আদাবরে প্যাসিফিক ইন্টারন্যাশনাল চকলেট প্রতিষ্ঠান চালু করেছে চকলেট প্রশিক্ষণ কোর্স। নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের কোর্সে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।সাজে বিশেষ ছাড় পয়লা বৈশাখ উপলক্ষে মেকওভার লাউঞ্জ ম্যাজিক মিরর দিচ্ছে বিশেষ ছাড়। ১৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ফেসিয়ালের সেবা নিলেই পাওয়া যাবে ৪০ শতাংশ ছাড়। এ ছাড়া ১৪ এপ্রিল ম্যাজিক মিররে থাকছে পয়লা বৈশাখের বিশেষ মেকওভার অফার। শিলাজ মেকওভার ১৪ এপ্রিল দিচ্ছে বিশেষ বৈশাখী প্যাকেজ। এ ছাড়া মাসজুড়ে রিবন্ডিং ও চুল রং করলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়।  ফারজানা শাকিল মেকওভার স্যালুন পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে এসেছে গিফট কম্বো প্যাকেজ। বৈশাখী সাজ চুল, বেনি আর শাড়ি থাকবে এ আয়োজনে। হারবাল সলিউশনস ডে স্পা অ্যান্ড বিউটি স্টুডিও বর্ষবরণ উপলক্ষে দিচ্ছে বিশেষ প্যাকেজ। শাড়ি, মেহেদি, চুল বাঁধা, আলপনা আঁকাসহ অন্যান্য সেবার এই প্যাকেজটি পাওয়া যাবে ২০ এপ্রিল পর্যন্ত। এপ্রিল মাসজুড়ে বিথি’স হারবালে চলবে ছাড়। এখানে ফেসিয়াল, ত্বকের দাগ দূর করা, বডি ম্যাসাজ ইত্যাদি করা যাবে।মেলা১১ থেকে ১৩ এপ্রিল ঢাকার গুলশান ১ নম্বরে হোটেল ওয়াশিংটনে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না, শার্ট ইত্যাদি পাবেন এখানে। ডাবল জিরো ইভেন্টসের আয়োজনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত।বেড়ানোর আয়োজনপয়লা বৈশাখে বেড়ানোর নানা প্যাকেজ দিচ্ছে কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্ট। চার হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে থাকতে পারবেন এখানে। সকালের নাশতা, রাতের খাবারও পাবেন। আর আশ্রমের ভিলায় থাকতে পারবেন সাড়ে পাঁচ হাজার থেকে ১১ হাজার টাকায়। যুগলদের জন্য মারমেইড ইকো রিসোর্টে থাকার ব্যবস্থা আছে তিন হাজার থেকে সাত হাজার টাকায়। এর সঙ্গে কর যোগ হবে। ফোন: ০১৮৪১৪১৬৪৬০।নতুন পোশাকফ্যাশন মেকার বৈশাখ উপলক্ষে নিয়ে এসেছে নতুন পোশাক ‘হিমছড়ি’। মসলিনের তৈরি সালোয়ার-কামিজটিতে জারজৌদির ভারী কাজ করা হয়েছে।