নোটিশ বোর্ড
ঢাকায় ইতালীয় পিৎজাঢাকায় বসেই ইতালীয় পিৎজার স্বাদ নিতে পারেন। আর এ সুযোগ করে দিচ্ছে ঢাকার ওয়েস্টিন হোটেল। ৩০ এপ্রিল পর্যন্ত এখানে পিৎজা তৈরি করবেন ইতালি থেকে আসা শেফ ভিত্তোরিয়ো। ওয়েস্টিন হোটেলের প্রেগো রেস্টুরেন্টে প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা তিনটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া যাবে নানা স্বাদের পিৎজা। নতুন জুতাইতালির লোটো ব্র্যান্ডের জুতা এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। ঢাকার উত্তরা, সেক্টর-৩, গুলশান-২, এলিফ্যান্ট রোড, চট্টগ্রামের লালখান বাজার, সিলেটের জিন্দাবাজার এবং খুলনার শিববাড়ি মোড়ে তাদের শাখা আছে। এখানে জুতা, স্যান্ডেল ও টি-শার্ট পাওয়া যাবে।সুন্দরবনে বেড়ানোএপ্রিল থেকে শুরু হয় সুন্দরবনের মৌয়ালদের মধু সংগ্রহ, চলে মে মাসের শেষ পর্যন্ত। এ জন্য যেতে হয় বনের গহিনে। পায়ের নিচে প্যাচ-পেচে কাদা আর ম্যানগ্রোভের খাড়া শ্বাসমূল। যেকোনো সময় বাঘের দেখাও মিলতে পারে। এমনই গা-ছমছমে পরিবেশে মৌয়ালদের সঙ্গে মধু সংগ্রহে যেতে পারেন ইনসাইটা টুরিজমের আয়োজনে। ফোন: ০১৬৭৮৬২৩০৬১। আয়ুর্বেদিক সৌন্দর্যচর্চাআয়ুর্বেদিক পদ্ধতিতে ত্বক ও চুলের যত্ন নেওয়ার আয়োজন করেছে হারমনি স্পা। চুল পড়া কমানো, চুলের রুক্ষতা দূর করার ব্যবস্থা আছে এখানে। এ ছাড়া ঘরে ব্যবহারের জন্য সৌন্দর্যচর্চার পণ্যও পাওয়া যাবে। ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯।গরমের পোশাকএম ক্র্যাফটনানা নকশার ফতুয়া, সালোয়ার-কামিজ ও শাড়ি এনেছে এম ক্র্যাফট। গোলাপি, সবুজ, সাদা ইত্যাদি রং ব্যবহার হয়েছে পোশাকে। বিন্দুউজ্জ্বল রঙে ছেলেদের টি-শার্ট এনেছে বিন্দু। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে। এ ছাড়া এখানে ছেলেদের ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাবে। পোশাকে পটচিত্রপটচিত্রের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে পোশাক তৈরি ও প্রদর্শনীর আয়োজন করেছে ভাবনগর ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ‘ভিয়ান’। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আগামী ৩ মে শুরু হচ্ছে ‘পোশাকে চিত্রকলা ও গানের ঐতিহ্য’ শীর্ষক এ প্রদর্শনী। ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি সাইমন জাকারিয়া বলেন, ‘এ ধরনের আয়োজনের ভেতর দিয়ে বাংলাদেশের লোকশিল্পের বিলুপ্তপ্রায় উপাদান বেঁচে থাকার একটি পথ খুঁজে পাবে।’ এ উৎসবে থাকছে পোশাকের প্রদর্শনী, লোকায়ত শিল্প ও চিত্রকলার প্রদর্শনী এবং পটগান ও পুঁথি পাঠের আয়োজন। প্রদর্শনীর পোশাকের ডিজাইন করেছেন কবি ও লোকশিল্প গবেষক নাজমীন মর্তুজা। দেশী দশে আর্ট কর্নারঢাকায় দেশী দশের গুলশান শাখায় চালু হলো আর্ট কর্নার। ১৯ এপ্রিল বিকেল পাঁচটায় এর উদ্বোধন করা হয়। এখানে নতুন শিল্পীদের চিত্রশিল্প নিয়মিতভাবে প্রদর্শন ও বিক্রয় করা হবে।নিউইয়র্কে নতুন শাখাএখন প্রবাসীরা কিনতে পারবেন জারিফ ফ্যাশনের পোশাক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাখা খুলেছে তারা। ৪১-৬৬, ৭২ স্ট্রিট, ১বি, উড সাইড নিউইয়র্কে তাদের অবস্থান। এ ছাড়া ঢাকার বসুন্ধরা সিটির লেভেল-৪, ব্লক-ডি এবং বনানী ১১ নম্বর সড়কের ব্লক-ই-তে তাদের শাখা আছে।বৈশাখী সাজের ফ্যাশন শোসানসিল্কের আয়োজনে ঢাকার উত্তরায় হয়ে গেল ‘বাংলার রূপ’ শিরোনামে এক ফ্যাশন শো। ১৩ এপ্রিল ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হয় এটি। ফ্যাশন হাউস স্বদেশির পোশাক পরে বিউটি স্যালন স্টুডিও ২০০০-এর সাজে মডেলরা দেখান বৈশাখী সাজ। এই শো পরিচালনা করেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। এই শোতে নানা রকম খোঁপা ও বেণির সাজ দেখানো হয়। সোজা ও কোঁকড়া চুলের ভিন্নধর্মী উপস্থাপনও ছিল। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পী প্রেমা ও তাঁর দল।