নোটিশ বোর্ড
ব্র্যান্ড উইটজ ২০১৩ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব আয়োজিত মাসব্যাপী বিশ্ববিদ্যালয়-পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ড উইটজ’ ৬ জুন থেকে শুরু হচ্ছে।গত ২৭ মে উদ্বোধনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে প্রতিযোগিতার ‘রোড শো’। এই টুর্নামেন্টের এবারের পঞ্চম আসরের স্পনসর হিসেবে আছে বোম্বে সুইটস, সহযোগী হিসেবে প্রথম আলো, ক্যারিয়ার পার্টনার হিসেবে প্রথম আলো জবস, মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা এবং রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও ফুর্তি। এবারের ‘ব্র্যান্ড উইটজ’-এর বিজয়ী দলের জন্য থাকছে নগদ এক লাখ টাকা পুরস্কার, প্রথম ও দ্বিতীয় রানার্সআপ দল পাবে যথাক্রমে নগদ ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। বিস্তারিত: fb.com/Brandwitz অথবা ই-মেইল করুন [email protected] —তানজিলা ইউসুফজাইচলচ্চিত্র কর্মশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে চলচ্চিত্র পাঠচক্র ২০১৩। এবারের পাঠচক্রের বিষয় ধ্রুপদি ও সমকালীন চলচ্চিত্র। এই পাঠচক্রে পাঠদান করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, আলোকচিত্রশিল্পী এবং চলচ্চিত্র গ্রাহক আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকসহ অনেকে। এ পাঠচক্রের পরিকল্পক ও সমন্বয়ক বেলায়াত হোসেন।পাঠচক্রটির মেয়াদ তিন মাস। সেশন হবে সপ্তাহে দুই দিন। শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা এবং শনিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। পাঠচক্র শুরু হবে ১৪ জুন। নিবন্ধনের শেষ সময় ১০ জুন, ২০১৩।যোগাযোগ: কক্ষ ৭০১ (লিফট ছয়), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা। ০১৬৭৫৩৩৮৬২২, ০১৮১৫১১০২৮২, ০১৬৭৫৬৪২৭৭৭। —সুজাত হোসেন