নোটিশ বোর্ড
মুক্তআসরের চলচ্চিত্র উৎসব৩ জুন ‘মুক্ত আসর’ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার অ্যান্ড প্র্রোগ্রামিং ক্লাব (ডিআইইউসিপিসি) যৌথভাবে আয়োজন করে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের। সাভার বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে এই আয়োজন।উৎসবে বীর প্রতীক মাসুদুর রহমান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেইন, সিএসই বিভাগের শিক্ষক জাবেদ মোর্শেদ চৌধুরী, ডিআইইউসিপিসির ওয়ালিদ জাহান, আশরাফুল ইসলাম, ইমরান হোসেন, গ্রামীণ কমিউনিকেশনের আবদুল্লাহ আল এমরান ও মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ অনুষ্ঠানে বক্তব্য দেন। চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় লাইফ অব পাই, দ্য আয়রন ম্যান-৩, ভূতের ভবিষ্যৎ, দীপু নম্বর টু, ফাস্ট অ্যান্ড ফিউরিয়ার্স সিক্স এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন ও গেরিলা। — মমতাজ উদ্দীনবাংলাদেশে আইডিপি২ জুন ঢাকায় আইডিপি তাদের বাংলাদেশ কার্যালয় উদ্বোধন করেছে। এই কার্যালয়ের কার্যক্রমের আওতায় থাকছে অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যে উচ্চশিক্ষার্থে গমনে ইচ্ছুক ও আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধনে ইচ্ছুক শিক্ষার্থীদের সকল প্রকার সহায়তা প্রদান করা। আইডিপি ব্রিটিশ কাউন্সিল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (ইএসওএল) সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাপী স্ব্বীকৃত ইংরেজি ভাষা সমন্বিত দক্ষতা পরীক্ষা আইইএলটিএস কার্যক্রমের অন্যতম সহায়ক প্রতিষ্ঠান।অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার্থে গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শসেবা প্রদান করে থাকে আইডিপি। অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচনের পুরো প্রক্রিয়া, ভিসা গ্রহণ এবং গমন-পূর্ববর্তী সব পরিকল্পনাসংক্রান্ত সাহায্য করবে আইডিপি। বিস্তারিত অনুসন্ধানের জন্য দেখুন: www.bangladesh.idp.com —বিজ্ঞপ্তি