নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম উৎসবঢাকার নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেলে চলছে আম উৎসব। ৩০ জুন পর্যন্ত এখানে পাবেন আম দিয়ে তৈরি নানা খাবার।সৌন্দর্যচর্চার আয়োজনপারফেক্ট বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। চুল রিবন্ড করা, ফেসিয়াল, সাজ ইত্যাদিতে ছাড় চলছে। ঢাকার উত্তরায় ১২ ও ১৩ নম্বর সেক্টরে তাদের শাখা আছে।ছাড়কেনাকাটায় ছাড় দিচ্ছে লাল সাদা নীল হলুদ। ঢাকার আজিজ সুপার মার্কেট, তাজমহল রোড, সীমান্ত স্কয়ার ও বেইলি ফিয়েস্তায় তাদের শাখা আছে।পুরুষের সৌন্দর্যচর্চানতুনভাবে যাত্রা শুরু করল পুরুষদের সৌন্দর্যচর্চাকেন্দ্র মেনজ বাংলাদেশ। চুল কাটা, ত্বক ও চুলের যত্ন, ম্যাসাজ, পেডিকিউর, ম্যানিকিউর ইত্যাদি করিয়ে নেওয়ার ব্যবস্থা আছে এখানে। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে এখন থেকে কাজ করবেন অভিনয়শিল্পী ইমন। ৩ জুন ঢাকার একটি হোটেলে এসব তথ্য জানান মেনজ বাংলাদেশের কর্মকর্তারা।নতুন দোকানড্রেসলাইনঢাকার এলিফ্যান্ট রোডে গোল্ডেন সুপার মার্কেটে চালু হলো ড্রেসলাইনের নতুন শাখা। এখান থেকে পাইকারি ক্রেতারা পোশাক কিনতে পারবেন। ভার্চুয়ালঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চালু হলো নতুন পোশাকের দোকান ভার্চুয়াল টু রিয়েলিটি। এখানে পাবেন ছেলেদের শার্ট, টি-শার্ট ইত্যাদি।বিয়ের সাজকনে সাজের নানা প্যাকেজ দিচ্ছে ওমেনস ওয়ার্ল্ড। বিয়ের আগে ও পরে সৌন্দর্যচর্চার ব্যবস্থাও আছে। এ ছাড়া কনে বিনা মূল্যে পাবেন সদস্য কার্ড। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব সুবিধা দেওয়া হবে। কেনাকাটায় মেলাকেয়ার বাংলাদেশের আয়োজনে কারুপণ্যের মেলা চলছে ঢাকার গুলশান ২ নম্বরে, সড়ক ৬০, বাড়ি-১১/বি ঠিকানায়। শতরঞ্জি, ঝুড়ি, বাঁশ ও পাটের তৈরি নানা পণ্য থাকছে এখানে।নতুন স্যান্ডেলকাভা কাভা এনেছে নতুন নকশার স্যান্ডেল। চামড়া ও কাপড়ের তৈরি এসব স্যান্ডেলে চুমকি ও পুঁতি দিয়ে কাজ করা হয়েছে। ঢাকার ধানমন্ডি, মিরপুর, উত্তরা, শান্তিনগর ও কাকরাইলে এর শাখা আছে।ঈদ ফ্যাশন প্রতিযোগিতাপাক্ষিক আনন্দভুবন-এর আয়োজনে শুরু হচ্ছে ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। পোশাক ডিজাইনার বা বিক্রেতারা এতে অংশ নিতে পারবেন। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক এতে জমা দেওয়া যাবে। পোশাক পাঠাতে হবে ১৮ থেকে ২০ জুনের মধ্যে।ঠিকানা: বেল টাওয়ার (১৩ তলা), বাড়ি ১৯, সড়ক ১, ধানমন্ডি, ঢাকা।বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোশাক জমা দেওয়া যাবে।জমকালো পোশাকজমকালো নকশার নানা পোশাক এনেছে স্টাইলসেল। আনারকলি, লেহেঙ্গা, শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি পাওয়া যাবে এখানে। কারচুপি, পুঁতি, চুমকি, জরি ইত্যাদির নকশা করা হয়েছে পোশাকে। ঢাকার গুলশান ১ নম্বরে এর শাখা আছে।গরমের পোশাকলেস ও এমব্রয়ডারির নকশায় নতুন পোশাক এনেছে বাসন্তী। ঢাকায় মোহাম্মদপুর তাজমহল রোড এবং টাঙ্গাইলে তাদের শাখা আছে।স্বাস্থ্যসচেতনতায় কর্মশালা৬ জুন বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ভিএলসিসি হেলথ কেয়ার লিমিটেডের আয়োজনে হয়ে গেল স্বাস্থ্য নিয়ে এক কর্মশালা। ভিএলসিসি ভারত থেকে আসা দুই বিশেষজ্ঞ ঋতু মাগো ও আঞ্জু ঘাই এদিন জানালেন স্বাস্থ্য ভালো রাখার নানা পরামর্শ। পুষ্টিবিদ ঋতু মাগো বলেন, প্রতিদিন একজন মানুষকে যতটা খাদ্য গ্রহণ করতে হয়, তার কম-বেশি না করলেই শরীর ঠিক থাকবে। এ ছাড়া খাদ্য নির্বাচনে বিশেষ গুরুত্ব দিতে হবে। কোনো খাবার ভালো লাগলেই চট করে বেশি খেয়ে ফেলা ঠিক নয়। সেটা যতটুকু প্রয়োজন, ততটুকু গ্রহণ করতে হবে।চিকিৎসক আঞ্জু ঘাই আলোচনা করেন ওজন বাড়লে তার পরিণতি কী হতে পারে সেসব নিয়ে। একজনের কতটা ব্যায়াম করা দরকার, কী করলে ওজন কমানো যাবে, সেসব তথ্যও জানান তিনি।বিয়ের আয়োজনবিয়ের ছবি তোলা, ভিডিও করা ও অনুষ্ঠান আয়োজনের প্যাকেজ দিচ্ছে ওয়েডিং ডায়েরি। তিনটি অনুষ্ঠানের জন্য একসঙ্গে বুকিং দিলে বিনা মূল্যে পালকির আয়োজন করে দেবে তারা। ওয়েবসাইট: www.weddingdiary.com.bd