নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চার আয়োজনগীতি’সসৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে গীতি’স বিউটি পার্লার। এ ছাড়া সৌন্দর্যচর্চার প্রশিক্ষণও চলছে। ১৪৬ শান্তিনগর, ঢাকায় তাদের অবস্থান।ওমেনস ওয়ার্ল্ডঈদের আগে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে ওমেনস ওয়ার্ল্ড। ২০ রমজান পর্যন্ত চলবে এসব। এ ছাড়া বিয়ের সাজের নানা আয়োজনও আছে।রেড১৫ রমজান পর্যন্ত সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে রেড বিউটি স্যালন। এ ছাড়া ২০০০ টাকায় সৌন্দর্যচর্চার প্যাকেজ নিতে পারবেন এখান থেকে।হারবাল সলিউশনসসৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে হারবাল সলিউশনস। ঢাকার বারিধারায় ২২-কে পার্ক রোডে তাদের শাখা ফেসিয়াল, চুলের যত্ন, সাজ, হাত-পায়ের যত্ন ইত্যাদি করা যাবে।আকাঙ্ক্ষা’সচুলের সাজে সিল্ক অ্যান্ড শাইন রিবন্ডিং নামে নতুন সুবিধা নিয়ে এল আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।ইফতারের আয়োজনর্যাডিসনইফতারের বুফে ও সেট মেন্যু এনেছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। এখানে চলেছে আরবি খাবার উৎসব। ল্যাম্ব টাং, ফালাফেল, শিক তাওক, জো জো কাবাব, ওমালি, বাকলাভা ইত্যাদি খাবার পাওয়া যাবে এখানে।মারমেইডইফতারের সেট মেন্যু এনেছে ঢাকার মারমেইড ক্যাফে। লেমোনেড, নানা রকম ফল, পাকোরা, ছোলা, বেগুনি ইত্যাদি পাবেন এতে। দাম কর ছাড়া ৩০০ টাকা।নতুন খাবারের দোকানঢাকার বনানী ১১ নম্বর সড়কে চালু হলো খাবারের নতুন দোকান কাবাব জোন। ২ জুলাইয়ের উদ্বোধনী দিনে এসেছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ। নানা পদের কাবাব তো আছেই; এখানে আরও পাবেন মিষ্টান্ন ও আইসক্রিম। নতুন ফ্যাশন হাউসযাত্রা শুরু হলো ফ্যাশন হাউস আনদীম-এর। ৫ জুলাই বনানীর ৮ নম্বর সড়কে এর উদ্বোধন করেন সাংসদ সারাহ্ বেগম কবরী ও নাট্যব্যক্তিত্ব আলী যাকের। আনদীমের অন্যতম স্বত্বাধিকারী ঈমান আহমেদ বলেন, দেশীয় পোশাকেও উৎসব আমেজ ফুটিয়ে তোলা সম্ভব। আনদীমের পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, আনারকলি, লেহেঙ্গা, শাড়ি ও কুর্তা। ফরমাশ দিয়ে একক ডিজাইনের পোশাক তৈরি করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। দেশের বাইরের ক্রেতারা ফেসবুকের মাধ্যমে আনদীমের পোশাক কিনতে পারবেন। ফেসবুক: www.facebook.com/andeem.onlineসিলেটে ফ্যাশন শোসিলেট শহরের কুমারপাড়ায় নতুন শাখা খোলা উপলক্ষে এক ফ্যাশন শোর আয়োজন করল প্লাস পয়েন্ট। ঈদ আর গরমে পরার উপযোগী ছেলেদের নানা পোশাক প্রদর্শিত হয় এতে।প্রশিক্ষণঅন্দরসাজঢাকার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী অন্দরসাজের কর্মশালা। ফোন: ০১৮১৯২৮৬০০১।কাচ সাজানোকাচ সাজানো প্রশিক্ষণে ছাড় দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।মেলানাহার স্পর্শ-এর আয়োজনে ১২ ও ১৩ জুলাই চলবে ঈদ মেলা। ঢাকার দৃক গ্যালারিতে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এটি। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, শিশুদের পোশাক, ঘর সাজানোর পণ্য, গয়না ইত্যাদি পাওয়া যাবে।