নোটিশ বোর্ড
জহুরুল হক-আবদুল্লাহ আলমুতী স্মারক বক্তৃতা
বাংলাদেশের বিজ্ঞান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জহুরুল হক ও আবদুল্লাহ আলমুতী স্মরণে আয়োজিত ৫ম স্মারক বক্তৃতা ২৮ নভেম্বর বিকেল ৩টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভৌতবিজ্ঞান বিষয়ে নোভা আহমেদ এবং জীববিজ্ঞান বিষয়ে সৌমিত্র চক্রবর্তী এবারের বক্তৃতা দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। বিস্তারিত http://goo.gl/9FXk61
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়নস অব আর্থ প্রতিযোগিতা
২৮ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাব আয়োজন করেছে চ্যাম্পিয়নস অব আর্থ ২০১৪ প্রতিযোগিতা। নিবন্ধনের শেষ তারিখ ২৭ নভেম্বর। বিস্তারিত http://goo.gl/H7XaVm
ইউল্যাবে সেমিনার
২৫ নভেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ পেশাদারি দক্ষতা উন্নয়ন বিষয়ে সেমিনার আয়োজন করেছে। বিস্তারিত http://goo.gl/l9J9EL
শাবিপ্রবিতে বিজ্ঞানবিষয়ক লেখা আহ্বান
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র জন্য লেখা আহ্বান করা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে অনূর্ধ এক হাজার শব্দে লেখা পাঠাতে হবে এই ঠিকানায়: [email protected]