নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানিজ স্টাডিজে মাস্টার্স কোর্সে ভর্তিঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজে মাস্টার্স কোর্স পরিচালনা করে থাকে। জুলাই ২০১৩ সেশনে মাস্টারস ইন জাপানিজ স্টাডিজ কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। যেকোনো বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা জাপান স্টাডি সেন্টার, কক্ষ নম্বর: ১০৩৫ (নিচতলা), কলা ভবন থেকে এক হাজার টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এই কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে।নিউক্লিয়ার প্রকৌশলে মাস্টার্সে ভর্তিঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার প্রকৌশল বিভাগে মাস্টার্সে ভর্তি চলছে। পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থ, রসায়ন, গণিত, কম্পিউটার বিজ্ঞান থেকে চার বছর মেয়াদি স্নাতকধারী শিক্ষার্থীরা তিন সেমিস্টারের এই কোর্সে ভর্তি হতে পারবেন। এ জন্য কার্জন হলের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের অফিস থেকে ৭৫০ টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।