নোটিশ বোর্ড
ঈদের ছুটিতেঢাকা রিজেন্সি দিচ্ছে ঈদ হলিডে প্যাকেজ। এতে প্রথম রাত বুকিংয়ের জন্য ১১ হাজার ১১১ এবং পরের থেকে নয় হাজার ৯৯৯ টাকা দিতে হবে, সঙ্গে থাকবে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা। ১৮ আগস্ট পর্যন্ত এটি থাকবে।মেলাড্রিম উইভার ও ওয়েডিং ডেকোর বাই নুসরাতের আয়োজনে শুরু হবে বিয়ের নানা আয়োজন নিয়ে এক মেলা। ২২ আগস্ট বেলা তিনটায় ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে উদ্বোধন হবে এই মেলার। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। বিয়ের ছবি, অনুষ্ঠানের আয়োজন, কনের সাজ, গয়না, মেহেদি, মধুচন্দ্রিমা ইত্যাদি আয়োজনের খোঁজ থাকবে এখানে। বিয়ের আয়োজনবিয়ের অনুষ্ঠানের নানা আয়োজনে ছাড় দিচ্ছে ওয়াইফা কমিউনিকেশনস। সব কটি অনুষ্ঠানের জন্য একত্রে বুকিং দিলে পাওয়া যাবে ছাড়। ফেসবুক: www.facebook.com/waifacommunicationsগরমের পোশাকগরমে আরামদায়ক পোশাক এনেছে বালুচর। উজ্জ্বল রঙে নানা নকশায় তৈরি হয়েছে পাঞ্জাবি, ফতুয়া, টপ ও শিশুদের পোশাক। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।