নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের আপডেট ফরম৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আপডেট ফরম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পুরোনো ফরম জমা না দিয়ে কমিশনের ওয়েবসাইটে নতুনভাবে সংশোধিত ‘৩৪তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র (বিপিএসসি ফর্ম-২)’ শিরোনামের বিপিএসসি ফর্ম-২ ডাউনলোড করে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৯ আগস্ট। বিস্তারিত: bpsc.gov.bd জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করার তারিখ ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিস্তারিত: www.nubd.info, www.nu.edu.bd এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের মাস্টার্স শেষ পর্বের রেজিস্ট্রেশন শুরু হবে ১৯ আগস্ট। বিস্তারিত: www.nuadmission.comবেসিক ফটোগ্রাফিক ট্রেনিং প্রোগ্রাম শুরুঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ২৩ আগস্ট থেকে দুই মাসের বেসিক ফটোগ্রাফিক ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। যোগাযোগ: ০১১৯৭২৬০৫৫২-৪