নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চার আয়োজনফারজানা শাকিলসফারজানা শাকিলস মেকওভার স্যালনে শুরু হয়েছে ‘হ্যাপি আওয়ার’ সুবিধা। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।এই সময়ে সৌন্দর্যচর্চায় নানা ছাড় পাওয়া যাবে। আর শুক্র ও শনিবার সারা দিন থাকবে সৌন্দর্যচর্চার নানা বিশেষ ব্যবস্থা। এ ছাড়া এখন তারা দিচ্ছে বিয়ের সাজের নানা প্যাকেজ।হারবাল সলিউশনঢাকার বারিধারায় পার্ক রোডে হারবাল সলিউশন দিচ্ছে বিয়ের সাজের প্যাকেজ। কনে সাজের পাশাপাশি চুল ও ত্বকের যত্নেরও নানা ব্যবস্থা আছে তাদের। এ ছাড়া চুল রিবন্ডিংয়ে ছাড় দিচ্ছে তারা।গ্লোরিয়াসঢাকার ১৫/২-বি, র্যাংকিন স্ট্রিট, ওয়ারীতে গ্লোরিয়াস বিউটি পারলারে চলছে বিয়ের সাজের নানা আয়োজন। এ ছাড়া কনের সৌন্দর্যচর্চায় সাত দিনের বিশেষ প্যাকেজও দিচ্ছে তারা।আকাঙ্ক্ষাসঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ড দিচ্ছে কনে সাজের সঙ্গে বিনা মূল্যে সৌন্দর্যচর্চার সুযোগ। এখানে বিয়ের প্যাকেজ নিলে ফেসিয়াল, চুলের যত্ন ও থ্রেডিং করানো যাবে।নতুন জুতাকাভা কাভা এনেছে নতুন নকশার জুতা ও স্যান্ডেল। চামড়ার জুতা ও স্যান্ডেলে চুমকি, পাথর, সিল্ক কাপড় দিয়ে নকশা করা হয়েছে। ঢাকার সানরাইজ প্লাজা, উত্তরা টাওয়ার, ইস্টার্ন প্লাস, হ্যাপি আর্কেড ইত্যাদি শপিং মলে তাদের শাখা আছে।হালকা নকশার পোশাকআরামদায়ক কাপড়ে হালকা নকশায় নতুন পোশাক এনেছে লেডি। স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদির কাজ করা হয়েছে তাদের সালোয়ার কামিজে। ঢাকার কর্ণফুলী গার্ডেন সিটি, বসুন্ধরা সিটি, নাভানা বেইলি স্টার ইত্যাদি শপিং মলে লেডির শাখা আছে।ছবি আঁঁকা প্রতিযোগিতাশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকি উপলক্ষ্যে চারুপাঠ আয়োজন করেছে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা। এ৫-১০ বছর ও ১১-১৫ বছর এই দুটি বিভাগে যে কেউ অংশ নিতে পারে। ১১ বাই ১৬ ইঞ্চির কার্টিজ পেপারে চবি এঁতে পাঠাতে হবে। ছবির বিষয় ‘তোমার চোখে এস এম সুলতান;। এর সঙ্গে পাঠাতে হবে পুরো নাম, বয়স, স্কুলের নাম ও শ্রেণী। ছবি পাঠানোর ঠিকানা: ৭৪ কলাবাগান, ঢালিবাড়ি রোড, ঢাকা। ২৪ আগস্টের মধ্যে ছবি পাঠাতে হবে।