নোটিশ বোর্ড
প্রান্তিক মানুষের তৈরি হস্তশিল্পঢাকায় অবস্থিত হাতিল, অটবি, আকতার, প্যারিস, ব্রাদার্স, নিউ জেনারেশন ও সওদাগর ফার্নিচারের শোরুমগুলোতে এখন থেকে পাওয়া যাবে বিভিন্ন ধরনের হস্তশিল্প, যা তৈরি করেছেন উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর ও দিনাজপুর এলাকার মঙ্গাপীড়িত মানুষেরা। ফুলের ঝুড়ি, ছাইদানি, ফুলদানি, ফাইলপত্র সংরক্ষণের বাক্স, ফ্লোর ম্যাট, রান্নাঘরে ব্যবহারযোগ্য খুঁটিনাটি তৈজসপত্র, ময়লা ফেলার ঝুড়িসহ ৩০টি পণ্য থাকছে। এ ছাড়া থাকবে বাহারি শতরঞ্জি। এসব বানানো হয়েছে বাঁশ, কাঠ, ঘাস, সুতাসহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে। সুবিধাবঞ্চিত এসব মানুষের সাহায্যের উদ্দেশ্যে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (মিরপুর অঞ্চলের) উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে ক্যাটালিস্ট। ফ্যাশন হাউসের নতুন শাখা১৩ নভেম্বর মেঘ ফ্যাশন হাউসের নতুন শাখার যাত্রা শুরু হলো। এ উপলক্ষে ঢাকার মিরপুর ১০ নম্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি পাওয়া যাবে।বিয়ের সাজে ছাড়ঢাকার বনানীতে ৭ নম্বর সড়কে সৌন্দর্য চর্চাপ্রতিষ্ঠান রেডে বিয়ের সাজে ছাড় দেওয়া হবে। সাজের খরচে ১০ শতাংশ ছাড় থাকবে। এ সুযোগ পাওয়া যাবে ২০ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডিতে ফ্যাশন হাউসের শাখাঢাকার ধানমন্ডিতে অবস্থিত মেট্রো শপিং মলে ফ্যাশন হাউস কাব্যর নতুন শাখা খোলা হয়েছে। ৭ নভেম্বর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এদিন উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বীরেন সোম, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রমুখ। নতুন পোশাকের দোকান৯ নভেম্বর ঢাকার বাফওয়া শপিং কমপ্লেক্সে চালু হলো নতুন পোশাকের দোকান নান্দনিক। এদিন উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শিশুদের পোশাক পাওয়া যাবে।মডেলদের জন্য প্রশিক্ষণবাংলাদেশের শোবিজে নবাগতদের কীভাবে আসতে হবে এর নির্দিষ্ট কোনো নীতিমালা নেই, যার মাধ্যমে এদিকে আগ্রহী ছেলেমেয়েরা নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারে। অনেকের যথেষ্ট সম্ভাবনা থাকলেও সঠিক পথ অনুসরণে ব্যর্থ হয়। এমনি সম্ভাবনাময়দের নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়োজন করেছে গ্ল্যামার ওয়ার্ল্ড ন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড ২০১০। দেশের পাঁচটি অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিলেট ও কক্সবাজারে মোট ১১টি বিষয়ের ওপর তিনটি বিভাগে বাছাই পর্ব চলছে। ২৩ নভেম্বর জাতীয় জাদুঘরে ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়। ১১ থেকে ৩৮ বছর বয়সীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে REG (স্পেস) নাম (স্পেস) বয়স, পাঠাতে হবে ২৭৭৭ নম্বরে। এসব বিষয় জানাতেই ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরীন জে হক বলেন, একজন মানুষের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, দৃঢ়তা, কার্যক্ষম ও আকর্ষণীয় ব্যক্তিত্বই তাঁকে শোবিজে শক্তিশালী অবস্থান গড়তে সাহায্য করে। আর তাই আমরা এ ধরনের আয়োজন করতে যাচ্ছি এবং পাশাপাশি আমরা সারা দেশে হেপাটাইটিস এ বি সি-র ওপর সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছি। সংবাদ সম্মেলনে এসেছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, জাদুশিল্পী জুয়েল আইচ, মাইমশিল্পী পার্থ প্রতিম মজুমদার এবং অলিভ আহমেদ (সিওও ক্রিয়েটিভ অ্যাম্বাসি কমিউনিকেশন বিডি)। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমি পারবই—এমন আত্মবিশ্বাস নিয়ে নিজেকে চিনতে হবে এবং এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য আসবে।’মেয়েদের ফতুয়াচিলেকোঠা এনেছে মেয়েদের নানা রকম ফতুয়া। এসব ফতুয়ার নকশা ও প্যাটার্নে বৈচিত্র্য আনা হয়েছে। উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে পোশাকে।শাড়ির দোকানের শাখাঢাকার গুলশান অ্যাভিনিউয়ে জব্বার টাওয়ারে চালু হলো জ্যোতি শাড়ির নতুন শাখা। ৯ নভেম্বর এর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সংগীতশিল্পী রুনা লায়লা, অভিনয়শিল্পী শিমুল, নাদিয়া, শখ প্রমুখ। এদিন এক ফ্যাশন শোয়েরও আয়োজন করা হয়। এখানে নানা রকম জমকালো শাড়ি পাওয়া যাবে।শিশুদের শীত-পোশাকশিশুদের জন্য নানা রকম শীতের পোশাক এনেছে শৈশব। ভারী সুতি, ডেনিম ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে পোশাক এবং ট্রাউজারগুলোতে। আরও আছে নানা রকম সোয়েটার। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। মূল্য ৩৯০-৬৯০ টাকা। ঈদের শার্ট আয়োজনঈদ সামনে রেখে ফ্যাশন হাউস জেন্টেল পার্ক আকর্ষণীয় ডিজাইনের শার্টের আয়োজন করেছে। ক্যাজুয়াল ফুল ও হাফ শার্ট, ফরমাল ফুল ও হাফ শার্ট, হাফ পেলো শার্ট ও হাফ টি-শার্ট পাওয়া যাবে। পাশাপাশি থাকছে ফরমাল প্যান্ট, জিন্সের প্যান্ট, কটন প্যান্ট, কারগো প্যান্ট। এ ছাড়া ঈদ উপলক্ষে বানানো হয়েছে বিভিন্ন নকশার পাজ্ঞাবি। খাবারের দোকানের শাখাঢাকার মিরপুর ২-এ শাহ আলী বাগে চালু হলো খাবারের দোকান ওয়েস্টার্ন গ্রিলের নতুন শাখা। ১২ নভেম্বর এর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এখানে নানা রকম বার্গার, চিকেন উইংগস, চিকেন নাগেটস, প্যান পিজা ইত্যাদি পাওয়া যাবে। আরও আছে নানা রকম আইসক্রিম ও কোমল পানীয়। দেশি ঢংয়ে বিদেশি খাবারবিদেশি খাবারগুলোকে দেশি আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করে খাবারের দোকান কুটুমবাড়ি। এ ধারায় নতুন সংযোজন ইরানি বিরিয়ানি। ইরানের বিরিয়ানির মসলা আর দেশি মুরগি দিয়ে তৈরি করা হয়েছে নতুন খাবার ইরানি বিরিয়ানি। ঢাকার লালমাটিয়ায় কুটুমবাড়িতে খাবারটি পাওয়া যাবে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত। দাম পড়বে- ১৬০ টাকা। ্্্্্্ঈদে শিশুদের পোশাকক্যাপশন শিরোনামে কে ক্র্যাফট এবার বিশেষভাবে শিশুদের পোশাকের আয়োজন করেছে ঈদ উপলক্ষে। ১২ বছরের মধ্যে প্রতিটি শিশুর জন্য এ পোশাকের সম্ভার সাজানো হয়েছে। প্রিন্ট, এমব্রয়ডারি ও প্যাচওয়ার্কের কাজ খুঁজে পাওয়া যাবে এতে। মাছ, উড়োজাহাজ, লেডি বার্ড পোকা, টিয়া পাখি, হরিন ও বিভিন্ন ধরনের পাখির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পোশাকগুলোতে। মূল্য ১২০-১৩০০ টাকা পর্যন্ত। মেয়েদের পোশাকের দোকানমেয়েদের পোশাকের প্রতিষ্ঠান সুইট ড্রিমসের নতুন শাখার উদ্বোধন হলো ঢাকার ধানমন্ডি, সাত মসজিদ সড়কে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জিটিজি-এর চিফ এক্সিকিউটিভ উইম্যান অ্যামপাওয়ারমেন্ট বাংলাদেশের প্রতিনিধি আনিতা ফাঙ্ক। আরও উপস্থিত ছিলেন সুইট ড্রিমসের কর্ণধার আনুজা সিডল, নৃত্যশিল্পী মুনমুন আহম্মেদ প্রমুখ। এখানে মেয়েদের নানা রকম অন্তর্বাস, ঘুমানোর পোশাক, জুতা, প্রসাধনসামগ্রী পাওয়া যায়। এখানে একটি সৌন্দর্য চর্চাপ্রতিষ্ঠানও আছে। নতুন পোশাকের দোকানবিয়ে, পার্টির জমকালো পোশাকের সম্ভার নিয়ে যাত্রা শুরু করল বুটিক হাউস কৌটিউর বাই সানজানা। ৯ নভেম্বর ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের শোরুমে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল ও উপস্থাপক শারমীন লাকী। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় ফ্যাশন শোয়ের।