নোটিশ বোর্ড
নতুন শাখাশিলা’জ মেকওভারঢাকার উত্তরায় চালু হলো সৌন্দর্য চর্চাকেন্দ্র শিলা’জ মেকওভারের নতুন শাখা। এর পরিচালক অভিনয়শিল্পী শারমিন শীলা জানান, এখানে ত্বক ও চুলের যত্নের ব্যবস্থা করা হয়েছে আরও বড় পরিসরে। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী দীপা খন্দকার, ফারজানা চুমকি, সুষমা সরকার, মিলন মাহমুদ প্রমুখ।গরমের পোশাকছেলেদের গরমে পরার উপযোগী টি-শার্ট এনেছে ইজি। ঢাকার আজিজ সুপার মার্কেট, শান্তিনগর, মিরপুর, উত্তরা, সিলেটের কুমারপাড়া ইত্যাদি এলাকায় ইজির শাখা আছে।কেনাকাটায় ছাড়১৯ মার্চ পর্যন্ত নগরদোলা থেকে যেকোনো দুটি পোশাক কিনলে পাবেন বিনা মূল্যে একটি পোশাক। ধানমন্ডি, বসুন্ধরা সিটি ও বনানী শাখায় কেবল এ সুযোগ পাবেন।সৌন্দর্যচর্চার আয়োজনমেনজ কেয়ারমার্চ মাসজুড়ে ছেলেদের সৌন্দর্যচর্চাকেন্দ্র মেনজ কেয়ার দিচ্ছে ছাড়। ঢাকার ধানমন্ডিতে মোস্তফা প্যালেস এবং কেয়ারি প্লাজায় তাদের দুটি শাখাতেই ছাড় চলবে। ফ্যাশন অ্যান্ড বিউটি সামিটগো ব্র্যান্ড অ্যান্ড অ্যারাইভাল কমিউনিকেশনের আয়োজনে ঢাকার ব্র্যাক সেন্টারে হতে যাচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটি সামিট। ১৭ মার্চ এ আয়োজনে বক্তব্য দেবেন দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও রূপবিশেষজ্ঞরা। এ সময়ের ট্রেন্ড, ক্রেতাদের আচরণ, ফ্যাশন বিপণন, তারুণ্য ধরে রাখা, পরিবেশবান্ধব ফ্যাশন ইত্যাদি বিষয়ে আলোচনা হবে এতে। যোগাযোগ: ০১৭৫২৬৮৭০০১।মীনা হারবালচট্টগ্রামে মীনা হারবালের আয়োজনে হয়ে গেল দুই দিনব্যাপী রূপ উৎসব। দামপাড়ায় মহিলা সমিতির মাঠে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অংশ নেন প্রায় পাঁচ হাজার নারী। তাঁদের জন্য ছিল বিনা মূল্যে ফেসিয়াল, চুলের যত্ন, পেডিকিওর, ম্যানিকিওর, মেহেদি, মজার সব খেলা আর র্যাফল ড্র। ফেসবুকে কেনাকাটাফেসবুক পেজের মাধ্যমে পোশাক বিক্রি করছে ধ্রুপদি কালেকশন। ক্রেতারা এ পেজে তাদের পোশাকের ছবি দেখে পছন্দমতো পোশাকের ফরমায়েশ দিতে পারবেন। এখানে পাবেন ব্লকপ্রিন্ট ও এমব্রয়ডারি করানো সালোয়ার-কামিজ। ফেসবুক ঠিকানা: www.facebook.com/dhrupodi.bdসৌন্দর্যচর্চার প্যাকেজমার্চ মাসজুড়ে ঢাকার বনানীতে এলিগেন্স দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। ত্বক ও চুলের যত্ন, মেকআপ, চুল কাটা ইত্যাদি করানো যাবে এখানে।২৫ বছরের যাত্রা১০ মার্চ ঢাকায় হয়ে গেল রূপবিশেষজ্ঞ নাহিনের জন্য এক বিশেষ আয়োজন। তাঁর কর্মজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাহিন কাজীর বোন অভিনয়শিল্পী তারিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মেহের আফরোজ চুমকি। তিনি একটি বিশেষ বইয়ের মোড়ক উন্মোচন করেন। সারপ্রাইজ বুক অব নাহিন কাজী নামের বইটি প্রকাশ করা হয়েছে নাহিনের জন্য তাঁর পরিবার পরিজন এবং গুণগ্রাহীদের শুভকামনা নিয়ে। নাহিন কাজী বলেন, ‘এত দিন মানুষকে সাজিয়ে খুশি করতে পেরেছি। সবাই আজ আমাকে মনে করে এসেছে। এটা আমার জন্য বড় পাওয়া।’