নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চার আয়োজনপারসোনাআগামী ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত পারসোনায় থাকছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। এক হাজার ২৫০ থেকে তিন হাজার ৬৫০ টাকার মধ্যে এসব প্যাকেজে পাবেন ত্বক ও চুলের যত্নে নানা আয়োজন। ঋতু পরিবর্তনের সময় বিশেষ পরিচর্যার কথা ভেবে সাজানো হয়েছে এসব প্যাকেজ।ফারজানা শাকিল’স১ মার্চ থেকে ফারজানা শাকিল’স ম্যাকওভার স্যালনে এসে পেতে পারেন লটারিতে নানা পুরস্কার। এক হাজার টাকার সৌন্দর্যচর্চা করালেই এ সুযোগ পাবেন তাদের গুলশান ও ধানমন্ডির শাখায়।পারফেক্টঢাকার উত্তরায় পারফেক্ট বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। উত্তরার আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে তাদের শাখা আছে।বিউটি মার্টঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে চালু হলো নারীদের জন্য নতুন সৌন্দর্যচর্চাকেন্দ্র বিউটি মার্ট। ৮ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন সংগীতশিল্পী দিনাত জাহান। এখানে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, মেকাপ, চুল কাটা ইত্যাদির ব্যবস্থা আছে। উদ্বোধন উপলক্ষে ছাড় চলছে।নতুন সুগন্ধিইতালির ব্র্যান্ড লোটো এনেছে পুরুষের জন্য নতুন সুগন্ধি। আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার—এ চারটি নামে এসব ডিওডোরেন্ট পাওয়া যাবে। নারীদের জন্য আছে ক্লাসিক ওম্যান নামের সুগন্ধি। ঢাকার বিভিন্ন শপিং মলের প্রসাধনীর দোকানে এসব পাবেন।বেড়ানোর আয়োজনকক্সবাজারের ইনানীতে চালু হলো লহরি ইকো ভিলেজ। কুঁড়েঘরের আদলে তৈরি ঘরগুলো থেকে উপভোগ করতে পারবেন সমুদ্রের সৌন্দর্য। নিজস্ব রেস্তোরাঁ আছে। ফোন: ০১৬৭৮৭০৯৩৩৬।নতুন পোশাকলীলাবালি এনেছে হালকা রঙের প্রাধান্যে নতুন পোশাক। সাদা, গোলাপি, হালকা নীল—রঙে তৈরি এসব পোশাকে ব্যবহার করা হয়েছে জমকালো কাজ। এই সময়ের যেকোনো অনুষ্ঠানে পরতে পারবেন এসব শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি। ঢাকার উত্তরা ও বনানীতে তাদের শাখা আছে।প্রশিক্ষণঅন্দরসাজঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন দিচ্ছে নানা বিষয়ে প্রশিক্ষণে ছাড়। অন্দরসাজ, কাচ সাজানো ইত্যাদি শেখা যাবে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।বনসাইঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ কর্মশালা। ফোন: ০১৭১১৮১০২৬২।রান্না প্রতিযোগিতা২ মার্চ ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে মনিটর-মালয়েশিয়ান সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা থেকে সেরা তিনজন করে মোট ১২ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। এ উপলক্ষে ঢাকার হোটেল ওয়েস্টিনে এক মিনাবাজারের আয়োজন করা হয়েছে। ২ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আয়োজনে যে কেউ অংশ নিতে পারবেন।অনুষ্ঠানের আয়োজনবিয়ে, গায়েহলুদ, জন্মদিনসহ যেকোনো অনুষ্ঠানের আয়োজন করে দিচ্ছে ম্যাজিক মোমেন্টস। ফেসবুক পেজ: www.facebook.com/ magicmomentsbd