নোটিশ বোর্ড
বর্ষার পোশাককে ক্র্যাফটনীল, সাদা, গোলাপি, লেবু, বেগুনি—এসব রঙের প্রাধান্যে বর্ষার নতুন পোশাক এনেছে কে ক্র্যাফট। আছে সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি।অ্যাডাম ইভঅনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাডাম অ্যান্ড ইভ বর্ষায় এনেছে নতুন পোশাক। কমলা, গোলাপি, ম্যাজেন্টা, বাসন্তির মতো উজ্জ্বল ও গাঢ় রং প্রাধান্য দিয়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে। কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। লেগিংসের সঙ্গে মিলিয়ে ফ্রক স্টাইলের কামিজ করা হয়েছে। লম্বা কামিজ তো আছেই। সব বয়সের মেয়েরা এই পোশাক পরতে পারবেন। সুতির পাশাপাশি সার্টিনের ব্যবহার রয়েছে কামিজে। এ ছাড়া ফুলেল মোটিফের কামিজও থাকছে। ফেসবুক ঠিকানা: www.facebook.com/adameve.collectionনতুন বাদ্যযন্ত্রদেখতে অনেকটা বাংলাদেশের বাঁঁশির মতো। জাপানে এর নাম রেকর্ডার। এ বাদ্যযন্ত্রটি জাপানের ছেলেমেয়েরা বাজাতে পারে। জাপানি প্রতিষ্ঠান ইয়ামাহার তৈরি এই পণ্য বাংলাদেশে এনেছে অমনি মিউজিক কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিও জি মেন্ডেস বলেন, ‘এ বাদ্যযন্ত্রটি জাপানের স্কুলপর্যায়ে তৃতীয় শ্রেণীতে শেখানো হয়। এতে শিশুর মানসিক বিকাশ হয়। শিশুদের কথা ভেবে মনে হয়েছে, আমাদের দেশেও তো শিক্ষা কার্যক্রমে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে। এর মধ্যে আমরা বাংলাদেশের বেশ কিছু স্কুলের সঙ্গে আলোচনা করেছি। তারা এ যন্ত্রটি শেখানোর বিষয়ে আগ্রহী।’ ইয়ামাহার ব্যবস্থাপক কোইচি ইমাই বলেন, ‘বাংলাদেশে সবার এই বাদ্যযন্ত্র শেখার আগ্রহ দেখে আমি মুগ্ধ। পুঁথিগত বিদ্যার বাইরে শিশুদের মেধা বিকাশের জন্য সংগীতের প্রয়োজন আছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষদিকে আমাদের একজন প্রশিক্ষক এসে অমনি মিউজিকে রেকর্ডার বাজানো শেখাবেন। রেকর্ডার তৈরিতে ব্যবহূত প্লাস্টিকটি শিশুর জন্য ক্ষতিকর নয়।’অমনি মিউজিক কোম্পানির ঢাকার জেনেটিক প্লাজার বিক্রয়কেন্দ্র থেকে কিনতে পারবেন এবং নানা রঙের রেকর্ডার পাওয়া যাবে। দাম পড়বে ৪০০ টাকা। পাঁচ রঙের মেহেদিমমতাজ হারবাল এনেছে পাঁচটি ভিন্ন রঙের মেহেদি। কমলা, সবুজ, হলুদ, গোলাপি ও বেগুনি রঙের এই মেহেদি ঢাকাসহ সারা দেশে বিউটি পারলার ও প্রসাধনীর দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। প্রতিটি প্যাকেটের দাম ৭০ টাকা। নানা স্বাদের খাবারনানা স্বাদের ভারতীয় খাবার এনেছে কুটুমবাড়ি। ঢাকার ২/১২, ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে) এই রেস্তরাঁয় পাবেন কাশ্মীরি চিকেন কারি, কাশ্মীরি স্পাইসি চিকেন কারি, মুম্বাই বিফ রেজালা, মুম্বাই বিফ আচারি, মুম্বাই কড়াই মিক্স চিকেন, মুম্বাই চিকেন কড়াই গোশত, চানা ডাল, ছোলা বাটোরা, দই-চিড়া, দই-ফুচকা, রাজ কাচুরি, পাপরি চাট, ভেলপুরি ইত্যাদি।নতুন দোকানঢাকার গুলশান-১ ডিসিসি মার্কেটে চালু হলো ল্যাভেন্ডার নামের নতুন দোকান। এখানে পাবেন ছেলেদের নানা পোশাক ও প্রসাধনী। এর উদ্বোধনী দিনে এসেছিলেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ।নতুন ঠিকানাঠিকানা পরিবর্তন করে আরও বড় পরিসরে শাখা খুলল ওগান। ঢাকার গুলশান-১, ১১৩ নম্বর সড়ক, ব্লক সিইএস (এ), বাড়ি ৬/এ তাদের নতুন ঠিকানা। এখানে পাওয়া যাবে নানা নকশার সালোয়ার-কামিজের কাপড়, স্যান্ডেল, ব্যাগ, গয়না ইত্যাদি। নতুন টি-শার্টছেলেদের নতুন নকশার টি-শার্ট এনেছে ইজি। চেক, স্ট্রাইপ ও একরঙা এসব টি-শার্টে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। পাবেন ঢাকার বসুন্ধরা সিটি, আজিজ সুপার মার্কেটসহ ইজির অন্যান্য শাখায়।