নোটিশ বোর্ড
আম উৎসবঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে চলছে আম উৎসব। ১৯ জুলাই পর্যন্ত এখানকার সব কয়টি রেস্তোরাঁয় পাবেন আম দিয়ে তৈরি টার্ট, সালাদ, কেক, ফালুদা, আইসক্রিম ইত্যাদি খাবার।নতুন খাবারের দোকানএসআরকে শো-টাইমঢাকায় বসেই খেতে পারবেন হলিউড স্টাইলের খাবারদাবার। ঢাকার বনানীর ১১ নম্বর সড়ক, ৬৭/ডি, দ্বিতীয় তলায় এসআরকে শো-টাইম রেস্টুরেন্ট নিয়ে এল আমেরিকার নানা সিনেমার জনপ্রিয় চরিত্রের আকৃতিতে তৈরি করা বিভিন্ন ধরনের হালকা খাবার। এখানে পাওয়া যাবে ব্যাটম্যান গোথাম সিটি পিৎজা, সুপারম্যান পিৎজা, সুপারম্যান বার্গার ইত্যাদি। থাকছে ব্যাটম্যানের টাম্বলার নামের গাড়িটির আদলে তৈরি ফুড লাউঞ্জ।এর সঙ্গে আরও যুক্ত করা হয়েছে নানা পণ্যে সজ্জিত দোকান, যেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ট্রান্সফরমার, ব্যাটম্যান, আয়রনম্যান, পাইরেটস অব ক্যারাবিয়ানসহ বিভিন্ন সিনেমার চরিত্রের আদলে তৈরি পুতুল ও খেলনা রোবট। কিউএফসিঢাকার মিরপুর রোডে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের বিপরীতে চালু হলো খাবারের দোকান কিউএফসি। এখানে পাবেন ফ্রায়েড চিকেন, শর্মা, পিৎজা, বার্গার ইত্যাদি। ফ্রায়েড চিকেন দিয়ে তৈরি বিশেষ বিরিয়ানিও পাবেন।গয়নার দোকানকুমিল্লার কান্দিরপাড় এলাকায় খন্দকার হক ম্যানশনে চালু হলো গয়নার দোকান দিদিমণির নতুন শাখা। কৃত্রিম পাথরে তৈরি নানা নকশার গয়না পাওয়া যাবে এখানে।কেনাকাটার আয়োজনজুতা ও ব্যাগের দোকান এনা লা মোড দিচ্ছে কেনাকাটার বিশেষ সুযোগ। ১ আগস্ট পর্যন্ত এখান থেকে ছয় হাজার টাকার পণ্য কিনলেই পাবেন এক হাজার টাকা ছাড়। ছবি তোলা শিখুন১৩ জুলাই থেকে ওয়েডিং ডায়েরির আয়োজনে আলোকচিত্রী প্রীত রেজার পরিচালনায় শুরু হচ্ছে বিয়ের ছবি তোলার প্রশিক্ষণ। দুই ও ছয় মাস মেয়াদি দুই ধরনের কোর্স রয়েছে। ফোন: ০১৯৭৮৮৩৩৪৪।পোশাক-প্রদর্শনীঅনলাইন ফ্যাশন হাউস ক্রিয়েনশিয়ার পোশাক এবার কিনতে পারবেন নিজে দেখে। ১৩ ও ১৪ জুলাই ঢাকার গুলশান ২ নম্বরে ফ্ল্যামবে রেস্তোরাঁয় চলবে ‘এরা’ শীর্ষক এক পোশাক-প্রদর্শনী। এতে অংশ নেবে ক্রিয়েনশিয়া ছাড়াও নানা অনলাইন ফ্যাশন হাউস। সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার রামপুরায় আকাঙ্ক্ষা’স বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে নানা রকম রিবন্ডিং করানো যাবে। এরপর চুলের যত্নে পাবেন ছাড়। নিজের নকশার জুতানিজের পছন্দমতো নকশার জুতা বানিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে কাভা কাভা। এ ছাড়া এখানে পাটি, ফিতা ইত্যাদি নানা নকশার জুতা ও স্যান্ডেল পাওয়া যাচ্ছে। ঢাকার ধানমন্ডিতে সানরাইজ প্লাজা, হ্যাপি আর্কেড, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ার ও মিরপুরের বিশাল সেন্টারে তাদের শাখা আছে।বর্ষায় নৌভ্রমণবুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে এই বর্ষায় ঘুরে বেড়াতে পারেন জাহাজে চড়ে। গত ২৯ জুন উদ্বোধন হলো এই পথে চলাচলের নতুন জাহাজ এমভি মাহিরা। একসঙ্গে ৪০ জনের বেড়ানোর ব্যবস্থা আছে এতে। আছে লাউঞ্জ, ব্যায়ামাগার, সুইমিং পুল ইত্যাদি সুবিধা।শিশুদের নতুন পোশাকঢাকার গুলশান-২-এর ১০৩ নম্বর রাস্তায় ফ্যাশন হাউস চন্দনের সংগ্রহে এবার যোগ হলো শিশুদের পোশাক। ঈদ উপলক্ষে শিশুদের পোশাকের এ বিভাগটির যাত্রা শুরু। এখানকার ফ্যাশন ডিজাইনার চন্দনা দেওয়ান জানান, ‘নবজাতক থেকে ১৪ বছর বয়সীদের জন্য নিয়মিতভাবে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে চন্দনে।’পোশাকগুলোতে দেওয়া হয়েছে চলতি ফ্যাশনের ছোঁয়া। মেয়েদের জন্য লম্বা ও খাটো দুই ধরনের সালোয়ার-কামিজই পাওয়া যাবে। আনারকলি কাটের কামিজও আছে। ছেলেদের জন্য থাকছে কোটি, টুপি, পাঞ্জাবি, কাবলি সালোয়ার ও প্রিন্সকোট। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি, জর্জেট ও শিফন। চন্দনা দেওয়ান বলেন, ‘বছরের এ সময় বিয়ের অনুষ্ঠান হয় অহরহই। দাওয়াতের কথা ভেবেই উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। তবে গরমও পড়েছে বেশ। এ কারণে হালকা প্যাস্টেল শেডের পোশাকও করা হয়েছে।’এসব পোশাকে অ্যাপ্লিক, কারচুপি ইত্যাদি কাজ করা হয়েছে।