নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চার আয়োজনগীতি’সঢাকার শান্তিনগরে গীতি’স বিউটি পারলারে শুরু হবে ছাড়। ১ থেকে ১০ রমজান পর্যন্ত এখানে চুল কাটা, ত্বকের যত্ন, মেকআপ ইত্যাদি করাতে পারবেন ছাড়ে। এ ছাড়া এখানে চলবে সৌন্দর্যচর্চার প্রশিক্ষণ।ক্লিওপেট্রাঢাকার ধানমন্ডিতে ক্লিওপেট্রা বিউটি স্যালুন দিচ্ছে শিক্ষার্থীদের জন্য ছাড়। পরিচয়পত্র দেখিয়ে এখান থেকে বিশেষ ছাড়ে সৌন্দর্যচর্চা করাতে পারবেন।ম্যাজিক মিররঢাকার তেজগাঁও গুলশান লিংক রোডে ম্যাজিক মিরর দিচ্ছে সৌন্দর্যচর্চার প্যাকেজ। জুলাই মাসজুড়ে এক হাজার টাকায় করাতে পারবেন হট অয়েল ম্যাসাজ, হারবাল ফেসিয়াাল, ম্যানিকিওর ও পেডিকিওর। এ ছাড়া ফেসিয়াল, চুলের যত্ন, চুল কাটায় পাবেন ২০ শতাংশ ছাড়।ওমেনস হার্টঢাকার গ্রিন রোডে ওমেনস হার্ট বিউটি পারলারে চলছে ছাড়। ১৫ রমজান পর্যন্ত এখানে চুল রিবন্ডিং, ম্যাসাজ, চুলের যত্ন ইত্যাদি করাতে পারবেন ছাড়ে।লেজার ট্রিটঢাকার বনানী ১১ নম্বর সড়কে লেজার ট্রিট দিচ্ছে সৌন্দর্যচর্চার সব আয়োজনে ছাড়। এখানে ত্বক উজ্জ্বল করা, মেদ কমানো, চুলের যত্ন ইত্যাদি করাতে পারবেন।স্টাইলিঢাকার ধানমন্ডি ৫ নম্বর সড়কে স্টাইলি বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে চুল কাটা, চুলের যত্ন, রিবন্ডিং, পার্টি সাজ, কনে সাজ, ফেসিয়ালসহ নানা কিছু করানো যাবে। নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বক ও চুলের যত্ন নেওয়ার ব্যবস্থা আছে। জুলাই মাসজুড়ে এসব কিছু করাতে পারবেন ৩০ শতাংশ ছাড়ে।বর্ষার পোশাকএই বর্ষায় ফ্যাশন হাউস ওজি এনেছে মেয়েদের টপস, সালোয়ার-কামিজ এবং ছেলেদের ফতুয়া ও পাঞ্জাবি। পোশাকে বর্ষার নীল রং তো থাকছেই; সঙ্গে থাকছে লাল, হলুদ, সবুজসহ উজ্জ্বল সব রং।নতুন শাখা১৩ জুলাই ঢাকার ধানমন্ডি মেট্রো শপিংয়ে চালু হলো পোশাকের দোকান স্বপ্নবাজের নতুন শাখা। এর উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এদিন আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী তপু, পারভেজ ও উপস্থাপক নীরব খান।নতুন গয়নাফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদে এনেছে নতুন নকশার গয়না। পুঁতি, নানা রকম ধাতু, কাঠ ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে এসব গয়না।প্রশিক্ষণ২০ জুলাই থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) তত্ত্বাবধানে শুরু হচ্ছে নারীদের জন্য সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণ। ফোন: ০১৮১৭৬৮৪০৩৯।ঘর সাজানোর পণ্যসই’লো এনেছে নতুন নকশার ডাইনিং সেট। আছে টেবিল ম্যাট, রানার ইত্যাদি। বেশ কয়েকটি উজ্জ্বল রং এবং নকশায় পাওয়া যাবে পণ্যগুলো। ঢাকার তাজমহল রোড, মোহাম্মদপুর, সীমান্ত স্কয়ার, ধানমন্ডি ও বসুন্ধরা সিটিতে আছে তাদের শাখা।