নোটিশ বোর্ড
পোশাকের নতুন দোকানঅ্যাডাম অ্যান্ড ইভএত দিন ক্রেতারা শুধু অনলাইনে ফরমায়েশ দিতে পারতেন অ্যাডাম অ্যান্ড ইভের পোশাকের। এবার চালু হলো তাদের দোকান। ঢাকার ধানমন্ডির ৪ নম্বর রোডে তাদের শাখায় পাবেন নানা ধরনের পোশাক। ফ্রক, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, কাফতান এসবই পাবেন। ফমকমঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে চালু হলো পোশাকের দোকান ফমকম। ১৯ জুলাই এর উদ্বোধনী দিনে এসেছিলেন অভিনয়শিল্পী মৌসুমী, নিরব প্রমুখ। এখানে দেশে তৈরি নানা পোশাকের সঙ্গে বিদেশি নানা পোশাক ও চামড়ার পণ্য পাবেন।নতুন প্রসাধনীখুব শিগগির বাংলাদেশের বাজারে পাওয়া যাবে জার্মানির প্রসাধনী ব্র্যান্ড ‘ডুলগান’-এর নানা পণ্য। আর তাদের শুভেচ্ছাদূত হয়েছেন দুই বাংলার অভিনয়শিল্পী ফেরদৌস ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯ জুলাই রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এদিন ছিলেন ঋতুপর্ণা, ফেরদৌসসহ এই প্রসাধনীর পরিবেশক জার্মান কসমেটিকসের কর্মকর্তারা। সুগন্ধি, শ্যাম্পু, বডি শাওয়ার, হ্যান্ডওয়াশ, ফেস ওয়াশ, ক্রিম, বাচ্চাদের প্রসাধনী ইত্যাদি পাওয়া যাবে। বিনা মূল্যে বিয়ের ছবিবিনা মূল্যে ছবি ও ভিডিওগ্রাফি করানোর সুযোগ পেতে পারেন ওয়েডিং ডায়েরির আয়োজনে। আগামী ১৮ আগস্টের মধ্যে বিয়ের ছবি তোলার বুকিং দিলেই লটারিতে পুরস্কার হিসেবে পেতে পারেন বিনা মূল্যের এই সুযোগ। এ ছাড়া তাদের আয়োজনে এখন চলছে বিয়ের ছবি তোলার প্রশিক্ষণও। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩।নতুন পোশাকফ্যাশন হাউস ইজি এনেছে ছেলেদের টি-শার্ট, শার্ট, প্যান্ট ইত্যাদি। নানা উজ্জ্বল রঙে আরামদায়ক কাপড়ের ব্যবহারে বানানো হয়েছে এসব পোশাক। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আজিজ সুপার মার্কেটসহ নানা স্থানে তাদের শাখা আছে।পোশাক প্রদর্শনীপোশাকের দোকান কুমু’স ক্র্যাফটের আয়োজনে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হচ্ছে এক মেলা। ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত এই মেলায় পাবেন নানা রকম পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজ। কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস দর্জি দিচ্ছে ঈদের পোশাক কেনায় ছাড়। এ জন্য আপনাকে যোগ দিতে হবে তাদের ফেসবুক পেজে। তাহলে পোশাক কেনা বা বানানোতে পাবেন ১০ শতাংশ ছাড়। ফেসবুক ঠিকানা: www.facebook.com/pages/DOORJEE-Boutiqueসৌন্দর্যচর্চার আয়োজন১৫ রমজান পর্যন্ত পারসোনায় পাবেন সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ ও ছাড়। চুল রিবন্ড ও হাইলাইট করাতে ছাড় থাকছে। এ ছাড়া এই আবহাওয়ায় ত্বকের যত্নে থাকছে ‘হাইড্রেটিং প্যাকেজ’ নামের বিশেষ আয়োজন। এ ছাড়া পারসোনার সদস্য কার্ডধারীরা পাবেন নানা ফ্যাশন হাউসে কেনাকাটায় ছাড়।অন্দরসাজ ব্রিক কনসালট্যান্টস থেকে করাতে পারেন বাড়ি, রেস্তোরাঁ, বিউটি পার্লার, দোকান ইত্যাদির অন্দরসাজ। এ বিষয়ে প্রশিক্ষণও নেওয়া যাবে এখান থেকে। ফোন: ০১৭৫৯৯১৬৭৮৭।নাসায় বেড়ানোহাতিল হলিডেজ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকেন্দ্র নাসায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে। নির্দিষ্ট ভ্রমণ খরচ দিয়ে ঘুরে দেখা যাবে কেনেডি স্পেস সেন্টার, ডিজনিল্যান্ড, সি ওয়ার্ল্ড, ইউনিভার্সাল স্টুডিও ইত্যাদি জায়গা। ১৫ জুলাই বিকেলে ঢাকার একটি রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির নাসা ট্রেক শীর্ষক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ওয়েবসাইট: www.hatilholiday.com.bd