নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটায় ছাড়ঢাকার উত্তরায় ৩ নম্বর সেক্টরে জসীমউদ্দীন এভিনিউয়ে ফ্যাশন প্যারাডাইস দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন ছেলে, মেয়ে ও শিশুদের পোশাক, নানা রকম গয়না, প্রসাধনী ইত্যাদি। তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ ছাড় দেওয়া হচ্ছে।পোশাক প্রদর্শনী‘পাখি আমার একলা পাখি’ শিরোনামে শুরু হচ্ছে ফ্যাশন ডিজাইনার আইভি হাসানের পোশাক প্রদর্শনী। ১ থেকে ৪ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও আবাসিকের এ ব্লকের ২ নম্বর সড়কে ১৬ নম্বর বাড়িতে ডলস হাউস গ্যালারিতে এ প্রদর্শনী চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এবার তাঁর তৈরি শাড়ি, পাঞ্জাবি, কুর্তা ইত্যাদি পোশাকে ব্যবহার হয়েছে অ্যাপ্লিক ও প্যাচওয়ার্কের কাজ।ঈদের অনুষঙ্গপোশাকের সঙ্গে মানানসই জুতা, ব্যাগ, গয়না ও অন্যান্য অনুষঙ্গ এনেছে আড়ং। এ ছাড়া সিল্ক এবং চামড়ার তৈরি ব্যাগ ও স্যান্ডেলও আছে। গয়নায় ব্যবহার হয়েছে কাঠ, পুঁতি, মুক্তা ইত্যাদি। পাওয়া যাবে আড়ংয়ের সব শাখায়।বিয়ের নানা আয়োজনবিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণের জন্য ওটু স্ন্যাপসের সাহায্য নিতে পারেন। এ ছাড়া মঞ্চ সাজানোসহ অন্যান্য আয়োজনও তারা করে দেয়। ফেসবুক: www.facebook.com/o2snapsঅনলাইনে ঈদ মেলাএখনি ডট কমের আয়োজনে চলছে অনলাইনে ঈদ মেলা। ঈদের পোশাক, গয়না, অনুষঙ্গ সবই কিনতে পারবেন অনলাইনে। ওয়েবসাইট: www.akhoni.com/dhakaসৌন্দর্যচর্চার আয়োজনহারবাল সলিউশনসঢাকার বারিধারা পার্ক রোডের হারবাল সলিউশনস দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। চুল কাটা, পার্টি সাজ, কনে সাজ, ফেসিয়াল, বডি স্ক্রাব, ম্যাসাজ, মেনিকিওর, পেডিকিওর ইত্যাদি সবই করাতে পারবেন এখানে।ক্লিওপেট্রাঢাকার ধানমন্ডিতে ক্লিওপেট্রা বিউটি স্যালনে ৪ আগস্ট পর্যন্ত চলবে ছাড়। চুল মসৃণ করা, চুলের যত্ন ও চুল কাটায় পাবেন ছাড়। এখানকার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানার কাছ থেকে সৌন্দর্যবিষয়ক পরামর্শও নিতে পারবেন।হেয়ারোবিক্স ১৫ রমজান পর্যন্ত হেয়ারোবিক্স দিচ্ছে সৌন্দর্যচর্চার দুটি প্যাকেজ। এক হাজার ৫০০ ও দুই হাজার টাকা মূল্যের এ দুটি প্যাকেজে রয়েছে ফেসিয়াল, মেনিকিওর, পেডিকিওর, ভ্রু প্লাক করা ইত্যাদি রয়েছে।ইমাজিনঢাকার ৫/ডি মনিপুরিপাড়ায় ইমাজিন বিউটি অ্যান্ড স্কিন কেয়ার দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। ২০ রমজান পর্যন্ত এখানে চুল কাটা ও রং করায় পাবেন ছাড়। বর্ষপূর্তির আয়োজনচট্টগ্রামের পোশাকের দোকান চ্যালিস পালন করছে তাদের ২১তম বর্ষপূর্তি। এখানে এখন পাবেন নতুন নকশার পাঞ্জাবি। নতুন শাখাঢাকার উত্তরায় ৩ নম্বর সেক্টরে ১৩ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে চালু হলো পশ অ্যান্ড পিংকের নতুন শাখা। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, জুতা, ব্যাগ, গয়না ইত্যাদি। তাদের অন্য শাখাটি রয়েছে গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্সে।আবৃত্তি কর্মশালা৩ আগস্ট থেকে স্রোতের আয়োজনে শুরু হচ্ছে আবৃত্তি কর্মশালা। এতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মূল ফটক ও আজিজ সুপার মার্কেটের সুরের মেলা থেকে। ফোন: ০১৬৭১৪০২০০৬নতুন পর্দাঢাকার ইসলামপুরে এ হাকিম ট্রেডার্স এনেছে নতুন নকশার পর্দা। ঈদের আগে ঘর সাজাতে এখান থেকে বেছে নিতে পারেন পর্দার কাপড়।ঘর সাজানোর পণ্যসই’লো এনেছে ঘর সাজানোর নানা পণ্য। রং ও নকশা মেলানো বিছানার চাদর, পর্দা, কুশন কভার কিনতে পারবেন এখান থেকে। নানা উজ্জ্বল রঙে অ্যাপ্লিকের নকশায় তৈরি হয়েছে তাদের পণ্যগুলো। ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড, ধানমন্ডির সীমান্ত স্কয়ার ও বসুন্ধরা সিটিতে তাদের শাখা আছে।