নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডে খাবার কেনাকেএফসি নিয়ে এল কার্ডে খাবারের দাম পরিশোধের সুবিধা। ভিসা ও মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকেরা দেশজুড়ে তাদের সব শাখাতেই এ সুবিধা পাবেন।ঈদের অনুষঙ্গজেনিসনতুন প্রায় ৫০০ নকশার জুতা ও স্যান্ডেল এনেছে জেনিস। ফ্যাশনেবল নানা স্যান্ডেল যেমন আছে, তেমনি সব সময় ব্যবহারের উপযোগী জুতা, স্যান্ডেল, কেডসও পাবেন। মেয়েদের জন্য ব্যালেরিনা শু, গ্ল্যাডিয়েটর স্যান্ডেলও আছে। শিশুদের জন্য পাবেন রংচঙে স্যান্ডেল ও জুতা।অ্যারাবিয়ানসঈদে জমকালো গয়না এনেছে অ্যারাবিয়ানস। নানা রকম পাথর, কুন্দন, পলকির তৈরি গয়না তো আছেই। মিনা করা গয়নাও আছে।এনা লা মোডপোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ ও জুতা কিনতে পারবেন এনা লা মোড থেকে। ছেলে ও মেয়েদের জন্য জুতা, স্যান্ডেল ও ব্যাগ আছে তাদের সংগ্রহে।দিদিমণিহালকা এবং মাঝারি দুই ধরনের গয়নাই এনেছে দিদিমণি। নানা রকম পাথর, মুক্তা ও মিনা করা গয়না পাবেন। কুমিল্লার কান্দিরপাড় এবং ময়মনসিংহ শহরের মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় তাদের শাখা আছে।ঝলকঢাকার ধানমন্ডির অরচার্ড প্লাজায় ঝলকে পাবেন সোনার প্রলেপ দেওয়া নানা নকশার গয়না। কুন্দন এবং অন্যান্য পাথরের গয়নাও পাবেন। ঈদের দুই দিন আগে থেকে এখানে চলবে মেহেদি উৎসব।ফেসবুকে কেনাকাটাবেরংফেসবুক পেজের মাধ্যমে হরেক রকম শাড়ির পসরা সাজিয়েছে বেরং। মসলিন, জামদানি, তাঁত, সিল্ক, নেটসহ বিভিন্ন কাপড়ে এমব্রয়ডারি, ব্লক, হাতের কাজ করা এসব শাড়ি অনলাইনে দেখে অর্ডার করা যাবে। ঠিকানা: www.facebook.com/bayrong.bdআরুশালেস, ইয়োক, প্যাচওয়াক, এমব্রয়ডারি, বোতাম ইত্যাদির ব্যবহারে সালোয়ার-কামিজ ও ফতুয়া তৈরি করেছে আরুশা। ফেসবুক ঠিকানা: www.facebook.com/pages/Arusha/146083202144490সৌন্দর্যচর্চার আয়োজনম্যাজিক মিররচুল সাজানো ও চুলের যত্নে বিশেষ সুবিধা দিচ্ছে ম্যাজিক মিরর। ঈদ পর্যন্ত এখানে চুলে মিল্ক রিবন্ডিং করালে পাবেন এক হাজার টাকার গিফট ভাউচার। আর চুলে রং করালে বিনা মূল্যে চুল কাটতে পারবেন। ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে তাদের শাখা আছে।পারসোনাসৌন্দর্যচর্চার প্রশিক্ষণের প্যাকেজ দিচ্ছে পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফস্টাইল। পার্টি সাজ ও চুলের সাজ কোর্সের সঙ্গে শাড়ি পরা শিখতে পারবেন বিনা মূল্যে। আর ফেসিয়াল কোর্সের সঙ্গে শেখা যাবে চুল পড়া রোধের উপায়। ৩১ আগস্টের মধ্যে ভর্তি হলেই পাবেন এ সুবিধা। ক্লাস শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ফোন: ০১৭১৩১৪৮২৩৪।মেনস কেয়ারগরমে ছেলেদের ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে বিশেষ যত্নের ব্যবস্থা করেছে মেনস কেয়ার। এ ছাড়া এখানে চুল রিবন্ডিং, ফেসিয়াল ইত্যাদি করাতে পারবেন। বিভিন্ন সৌন্দর্যচর্চার প্যাকেজে তারা ছাড় দিচ্ছে। ঢাকার লালমাটিয়া-১/১, ব্লক-সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারী প্লাজায় তাদের শাখা আছে।হাইলাইটসঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে হাইলাইটস ভিআইপি স্যালুন দিচ্ছে ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে চুল সোজা করানো, রং করা, ফেসিয়াল ইত্যাদি করাতে পারবেন। আগস্ট মাসজুড়ে এখানে ছাড় দেওয়া হচ্ছে।নতুন ফ্যাশন হাউসমডেল ও অভিনয়শিল্পী নিরব এবার ফ্যাশন হাউসের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন। তাঁর এই ফ্যাশন হাউসের নাম ‘ও হো’। ৩ আগস্ট ঢাকার শুক্রাবাদে মেট্রো শপিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে নিরবের এই ফ্যাশন হাউসের উদ্বোধন করলেন আরেক মডেল ও অভিনয়শিল্পী ইমন। শুভেচ্ছা জানাতে শোরুমে এসেছিলেন নিপুণ, শিমলা, দেবাশীষ বিশ্বাস, সিদ্দিকসহ আরও অনেকে।মোটরসাইকেল হাটের আয়োজনঢাকার লালমাটিয়া ব্লক এফে মোটরসাইকেল হাটে এখন পাওয়া যাচ্ছে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল। এ ছাড়া তাদের বর্ষপূর্তি উপলক্ষে এখন পুরোনো মোটরসাইকেলের বদলে নতুন মোটরসাইকেল নেওয়ার সুবিধা দিচ্ছে তারা। এ জন্য শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে ফোন: ০১৭৬০৭৪৮৬৯৬।ছেলেদের পোশাকঢাকার বসুন্ধরা সিটির এইজলেসে পাবেন ছেলেদের নানা নকশার পোশাক। আছে নানা রকম শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, বেল্ট, সানগ্লাস, পারফিউম ইত্যাদি।কেনাকাটায় ছাড়ঢাকার ডব্লিউভিএ মিলনায়তনে এক প্রদর্শনীর আয়োজন করেছে কে ক্র্যাফট। ১৭ আগস্ট পর্যন্ত এখানে ছাড়ে তাদের পোশাক পাওয়া যাবে।প্রশিক্ষণে ছাড়অন্দরসাজ, অনুষ্ঠান ব্যবস্থাপনা, আলোকচিত্র ইত্যাদি প্রশিক্ষণে ছাড় দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।ইফতারের আয়োজনঢাকার বেইলি রোডে ক্যাফে থার্টি থ্রি দিচ্ছে ইফতার প্যাকেজ। ৩৩৩ ও ৫৩৩ টাকায় পাবেন লাচ্ছি, ফলমূল, ছোলা ভুনা, হালিম, পাকোড়া, পরোটা, ঝাল ফ্রেজি ইত্যাদি খাবার। অনলাইনে কেনাকাটা দেশীয় ২১টি ব্র্যান্ডের পোশাক পাবেন একসঙ্গে। পাওয়া যাবে অনলাইনে। ইন্টারনেটে www.bangladeshbrands.com ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই পেয়ে যাবেন ২১টি ব্র্যান্ডের খোঁজ। জানান আমার দেশ আমার গ্রাম-এর ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান। এ ছাড়া মংলার ঘেরের চিংড়ি, তেলাপিয়া, কোরাল মাছ, পদ্মার ইলিশ, নরসিংদীর সবজি, সুন্দরবনের মধু, টাঙ্গাইলের তাঁতিদের শাড়িও পাওয়া যাবে www.amardesheshop.com এই ঠিকানায় প্রবেশ করে। এখানে অর্ডার দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবে। টাকা পরিশোধ করা যাবে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে।