নোটিশ বোর্ড
আইইউটিতে আন্তর্জাতিক সেমিনার
আইইউটি ও জাপান কংক্রিট ইন্সটিটিউটের উদোগে আজ ৭ ডিসেম্বর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কংক্রিট বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা শুরু হচ্ছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। কর্মশালা ও সেমিনারে অংশ নিচ্ছেন প্রায় ২০০ জন প্রকৌশলী।
চিত্রাঙ্কন কর্মশালা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী নবীন ও বিশ্ববিদ্যালয়-পড়ুয়াদের জন্য ‘চিত্রাঙ্কন কর্মশালা’। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস হবে। কর্মশালা শুরু হবে ১২ ডিসেম্বর ধানমন্ডি সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩
হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি
স্নাতক প্রথম বর্ষে বিইউএমএস ও বিএএমএস এবং বিএইচএমএস কোর্সে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর। বিস্তারিত: http://goo.gl/gPY5lx
আইইউবিতে লেকচার
২৭ নভেম্বর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) চীন বিষয়ে বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়। লেকচারে বিশেষ বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর ম্যানেজিং এডিটর সালেহউদ্দীন আহমেদ।
চুয়েটে সম্মেলন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) ২৭ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিনিউয়েবল এনার্জিবিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
নর্দান বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ফেয়ার
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর নর্দান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তিন দিনের ‘স্টুডেন্ট ফেয়ার’।
এআইইউবিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার
২ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও জিআরই-জিম্যাট পরীক্ষার প্রস্তুতি নিয়ে জিআরই সেন্টার এক উন্মুক্ত সেমিনারের আয়োজন করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেমিনার
৪ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি সার্ভিসের গুরুত্ব নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।