নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবিকিউ খাবারগুলশানে হোটেল ওয়েস্টিন ঢাকায় চলছে বারবিকিউ খাবারের উৎসব। প্রতি বৃহস্পতিবার তাদের টেস্ট রেস্তোরাঁয় চলছে এটি। এই বুফেতে পাবেন নানা রকম কাবাব, সালাদ, স্যুপ, মিষ্টান্ন ইত্যাদি।বিয়ের ছবিকালার প্লাস দিচ্ছে বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ। বিয়ের অনুষ্ঠানের পরও বর-কনের ছবি তুলে দেবে তারা। ফোন: ০১৭১৫০০৫৬৭৬।নতুন নকশার স্যান্ডেলকাভা কাভা এনেছে মেয়েদের জন্য নতুন নকশার স্যান্ডেল। চামড়া দিয়ে তৈরি এসব স্যান্ডেল পাওয়া যাচ্ছে নানা রঙে। ঢাকার ধানমন্ডিতে সানরাইজ প্লাজা, হ্যাপি আর্কেড, মালিবাগের হোসাফ টাওয়ার ইত্যাদি স্থানে তাদের শাখা আছে।বিয়ের সাজকনের সাজে ছাড় দিচ্ছে আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লার। কনের সঙ্গী একজনের বিনা মূল্যে সাজ, কনের জন্য ফেসিয়াল, মেনিকিওর, পেডিকিওর ইত্যাদি বিনা মূল্যে করানোর সুযোগ থাকছে এখানে। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের দুটি শাখা আছে।নতুন খাবারঢাকার ২/১২, ব্লক-এফ লালমাটিয়ায় কুটুমবাড়ি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে নতুন খাবার ইরানি মোরগ-পোলাও। নানা রকম ইরানি মসলা ব্যবহার করে এটি তৈরি করা হয়। এখানে পাবেন আরও নানা স্বাদের খাবার ও কফি।নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। অন্দরসাজ, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই তৈরি ইত্যাদি শিখতে পারেন এখানে। ফোন: ০১৭১১১৪০০০০।নতুন মোটরসাইকেলঢাকার লালমাটিয়ায় মোটরসাইকেল হাটে এখন পুরোনো মোটরসাইকেলের পাশাপাশি পাবেন নতুন মোটরসাইকেলও। এখান থেকে কিনতে পারবেন হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল। এ ছাড়া শর্ত সাপেক্ষে পুরোনো মোটরসাইকেল বদলে নতুন মোটরসাইকেল নেওয়ারও সুযোগ আছে।নতুন পোশাকশাড়ির পাশাপাশি নতুন নকশার সালোয়ার-কামিজ এনেছে নবরূপা। সেলাই ছাড়া কাপড়ও পাবেন এখানে। ঢাকার লালমাটিয়া, বনানী, ওয়ারী ও চট্টগ্রাম শহরে তাদের শাখা আছে।