নোটিশ বোর্ড
বিয়ের ছবিবিয়ের ছবি তোলা ও সাজসজ্জার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং ডায়েরি। এসব প্যাকেজে এখন ছাড় দিচ্ছে তারা। ৩৩ হাজার টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে বেছে নিতে পারেন পছন্দের প্যাকেজ। ছবি, ভিডিও, মঞ্চসাজ ও বিয়ের অন্যান্য আয়োজন রয়েছে এসব প্যাকেজে। ওয়েবসাইট: www.weddingdiary.com.bdবিয়ের পোশাকবিয়ের নানা অনুষ্ঠানের জন্য মানানসই পোশাক এনেছে কে ক্র্যাফট। আছে গায়েহলুদ, বিয়ের শাড়ি, বরের শেরওয়ানি। বয়স্ক আত্মীয়-স্বজনদের পরার উপযোগী পোশাকও পাবেন।রান্নার বইরান্নাবিদ মেহেরুন নেসার ২২৫টি রেসিপি নিয়ে অ্যাডর্ন পাবলিকেশন থেকে বেরিয়েছে মেহেরুনের রকমারি রান্না নামের বই। নানা রকম মাংস, মাছ, ডিম, সবজি, ভর্তা, মিষ্টান্নের রেসিপি আছে এতে। বেকড খাবার এবং আচারের রেসিপিও পাবেন এতে। দেশি ঢঙে নানা তরকারি, ভুনা রান্নার প্রণালির পাশাপাশি বিদেশি ধাঁচের রোস্ট, স্টেক, স্মোকড খাবার তৈরির প্রণালিও পাবেন বইটিতে। নানা উপলক্ষে, অতিথি আপ্যায়নে মেনু তৈরিতে সাহায্য নিতে পারেন এই বইটির। মেহেরুন নেসা জানান, নানা দেশে থাকার সময় সেসব দেশের রান্না শিখেছেন তিনি। এখন একটি টিভি চ্যানেলে নিয়মিত রান্নার অনুষ্ঠান করছেন। বইটির রেসিপিগুলো দেখে যে কেউই রান্না করতে পারবে বলে তিনি মনে করেন।বাংলা ও ইংরেজি দুই ভাষায় লেখা হয়েছে রেসিপিগুলো। প্রতিটি রান্নার সঙ্গে রঙিন ছবি আছে। দাম ৭০০ টাকা। প্রশিক্ষণফ্যাশন পাঠশালাফ্যাশন ডিজাইন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে ফ্যাশন পাঠশালা। এক বছর ও ছয় মাস মেয়াদি দুটি কোর্স আছে তাদের। ফোন: ০১৬৭৪৭৮৪৩৭৭।ইনোভেটিভ ডিজাইনইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। অন্দরসাজ, অনুষ্ঠান ব্যবস্থাপনা, কাচ সাজানো, ইকেবানা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও আছে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।রয়েল জিপসামবাড়ির সিলিং বা দেয়াল সাজাতে আজকাল জিপসামের ব্যবহার দেখা যায় বেশ। ঢাকার পশ্চিম হাজীপাড়া রামপুরায় জিপসামের নানা কাজ ও অন্দরসাজের অন্যান্য বিষয় দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রয়েল জিপসাম। এ ছাড়া অন্দরসাজের ব্যবস্থাও করে দেবে তারা। ফোন: ০১৯২৬৯৯৫০০১ঘর সাজানোর পণ্যসাদা ও কালো রঙের ঘর সাজানোর নানা পণ্য এনেছে সই লো। নির্দিষ্ট ভাবনা অনুযায়ী যাঁরা ঘর সাজাতে চান, তাঁরা বেছে নিতে পারেন এই পণ্যগুলো। আছে বিছানার চাদর, পর্দা, কুশন কভার ইত্যাদি। এই ঋতুর পোশাকশরতে হালকা রঙের পোশাক এনেছে লাল সাদা নীল হলুদ। বেগুনি, নীল, সাদা ইত্যাদি রঙের প্রাধান্য আছে পোশাকগুলোতে। সুতি কাপড়ে তৈরি এ পোশাকের সঙ্গে পাবেন গয়না ও ব্যাগ।ছেলেদের পোশাকএই ঋতুতে পরার জন্য হালকা ধরনের পোশাক এনেছে জেন্টল পার্ক। আছে শার্ট, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।বনসাই প্রদর্শনীঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে শুরু হচ্ছে বনসাই প্রদর্শনী। ৬ থেকে ৮ সেপ্টেম্বর ধানমন্ডিতে ঢাকা আর্ট সেন্টারে চলবে এই প্রদর্শনী। প্রায় ৫০ প্রজাতির বনসাই থেকে দর্শকেরা কিনে নিতেও পারবেন। প্রদর্শনীতে বনসাই বিশেষজ্ঞরা বনসাই তৈরির কৌশল নিয়ে আলোচনা করবেন।