নোটিশ বোর্ড
বিয়ের নানা আয়োজনড্রিম উইভারবিয়ের ছবি ও ভিডিও করার নানা প্যাকেজ দিচ্ছে ড্রিম উইভার। এ ছাড়া মঞ্চ সাজানো ও বিয়ের আয়োজনের নানা বিষয়ে পরামর্শ দেয় তারা। ফেসবুক ঠিকানা: www.facebook.com/dreamweaver.com.bdওটু স্ন্যাপসবিয়ের ছবি তোলা, ভিডিও এবং অন্যান্য সাজসজ্জার ব্যবস্থা করে দিতে পারে ওটু স্ন্যাপস। ফেসবুক ঠিকানা: www.facebook.com/o2snapsবিয়ে উৎসবব্রাইডাল মোমেন্ট এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যারেঞ্জারের আয়োজনে শুরু হচ্ছে এক বিয়ে উৎসব। ‘রাইমস অব লাইফ’ শিরোনামে এ অনুষ্ঠান চলবে ঢাকার দৃক গ্যালারিতে ১২ থেকে ১৬ সেপ্টেম্বর, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। বিয়ের ছবি, নানা রকম অ্যালবাম, মঞ্চসাজ ইত্যাদির প্রদর্শনী হবে এতে।নতুন ঠিকানাসৌন্দর্যচর্চার নানা আয়োজন নিয়ে লেজার ট্রিট এখন নতুন ঠিকানায়। ঢাকার বনানী ১১ নম্বর সড়কের চান্দিওয়ালা ম্যানসন, বাড়ি ৩২ এ পাওয়া যাবে তাদের।শরতের পোশাকচিলেকোঠা শেখরসুতি, সিল্ক, মসলিন, তাঁত কাপড়ে এই ঋতুর নতুন পোশাক এনেছে চিলেকোঠা শেখর। আছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার-কামিজ ও শিশুদের পোশাক।অ্যাড্রয়েটনীল, সাদা, সবুজ, কমলা, কালো ইত্যাদি রঙে শরতের পোশাক এনেছে অ্যাড্রয়েট। ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, অ্যাপ্লিক ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে। ছেলেদের পোশাকউপসনানা স্লোগান ও কার্টুনের নকশায় নতুন টি-শার্ট এনেছে উপস। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাওয়া যাবে এসব টি-শার্ট। মেয়েদের কুর্তাও আছে।সমীকরণনতুন নকশার টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি এনেছে সমীকরণ। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাওয়া যাবে এসব।মিরপুরে সৌন্দর্যচর্চাঢাকার মিরপুরে পারসোনার শাখায় চালু হলো স্প্রিং স্পা। এ উপলক্ষে এখানে সেপ্টেম্বর মাসজুড়ে স্পা করালেই পাবেন বিনা মূল্যে সদস্যকার্ড। এখানে বিভিন্ন ধরনের ম্যাসাজ, স্ক্রাব, বডি র্যাপ, অ্যারোমাথেরাপি ইত্যাদি করাতে পারবেন।নতুন গয়নাবিয়ের আয়োজনে পরার উপযোগী নতুন গয়না এনেছে দিদিমণি। সোনার গয়নার পাশাপাশি আছে পাথর বসানো ও মিনা করা গয়না। ময়মনসিংহ শহরের ইনডেক্স প্লাজা ও কুমিল্লা শহরের খন্দকার হক ম্যানশনে তাদের শাখা আছে।