নোটিশ বোর্ড
কর্মশালাশিল্পী মাসুমা খানের পরিচালনায় সাত থেকে ১৮ বছরের শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন কর্মশালা। তিন মাসের এ কর্মশালায় ভর্তি নেওয়া হবে ২১ ও ২৮ সেপ্টেম্বর। যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩।পোশাকের প্রদর্শনী আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টিএনএস পোশাক মেলার আয়োজন করা হয়েছে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে। এতে সেলাই ছাড়া থ্রিপিসসহ নানা রকমের পোশাক পাওয়া যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।অনলাইনে খাবারকাপ কেকের পর এবার কাপটেইল নামের খাবার নিয়ে এল ডেজরি ডেইলি ডেসার্ট। দ্য মাডস্লাইড, কসমোপলিটন, মারগারিটা, মজিতো ইত্যাদি নামে কাপটেইলগুলোর ফরমাশ করা যাবে অনলাইনের মাধ্যমে। যোগাযোগ: www.facebook.com/DesreeDailyDesserts নানা স্বাদের রুটিপাঁচতারা হোটেল ওয়েস্টিন বিভিন্ন রকমের রুটি নিয়ে আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক রুটি উৎসব। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি চলবে।প্রদর্শনী দৃক গ্যালারিতে শুরু হতে যাচ্ছে ‘ওয়েডিং ফেয়ার-২০১২’। এখানে প্রদর্শনীর পাশাপাশি ফরমাশ নেওয়া এবং বুকিং দিতে পারবেন ছবি তোলা, ডালা সাজানো, বাহক, পালকি, মঞ্চ সাজানোসহ বিভিন্ন ধরনের সেবার। প্রদর্শনীটি চলবে ২১ ও ২২ সেপ্টেম্বর। শুরু হতে যাচ্ছে রাজশাহী বনসাই সোসাইটির ১৩তম বার্ষিক প্রদর্শনী। রাজশাহীর রানীবাজারে অবস্থিত রাজশাহী চেম্বার অব কমার্স অডিটরিয়ামে এ প্রদর্শনী চলবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।প্রশিক্ষণ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আয়োজনে শুরু হতে যাচ্ছে ভিডিওগ্রাফি কোর্স। ক্যামেরা চালানো, ফ্রেমিং এবং কম্পোজিশন, স্টুডিও লাইটিংয়ের কৌশলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যোগাযোগ: ০১৮৩১৫১০০৫২গৃহসুখনে নানা ধরনের প্রশিক্ষণ আবার শুরু হচ্ছে। বিভিন্ন মেয়াদে বিউটিফিকেশন কোর্স, ফাস্টফুড, কনফেকশনারি, টেইলারিং, ভেজিটেবল কার্ভিং ও মেশিন এমব্রয়ডারির কোর্স করতে পারবেন এখানে। এ ছাড়া দেড় মাসের শর্ট কোর্সগুলোর মধ্যে রয়েছে জ্যাম-জেলি-আচার ও হাতের কাজ। প্রশিক্ষণ নিতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুন: বাড়ি-৬, রোড-৫, ধানমন্ডি, ঢাকা।নতুন শাখাঢাকার কাকরাইলে অবস্থিত রাজমণি ঈশা খাঁ শপিং কমপ্লেক্সে চালু হলো কাভাকাভা সুজের নতুন শাখা। নতুন এ শোরুমে কাভাকাভার তৈরি সব ধরনের জুতা পাওয়া যাবে। নতুন দোকানঢাকার ধানমন্ডির এডিসি এম্পায়ার প্লাজায় যাত্রা শুরু করল ঝিঁঝিপোকা। ব্যাগ, সেফটিপিন হোল্ডার, মেমো হোল্ডার, গয়না রাখার ছোট আলমারি, ছোট ট্রাংক ও হাতে তৈরি নানা জিনিস পাওয়া যাবে এখানে।নতুন পোশাকফ্যাশন হাউস নবরূপা এনেছে বিভিন্ন নকশা ও রঙের শাড়ি। এ ছাড়া পাওয়া যাবে স্টিচ ও আনস্টিচ দুই ধরনের সালোয়ার-কামিজ। এসব শাড়ি ও সালোয়ার-কামিজের ওপর করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি ও কারচুপির কাজ।ইলিশ উৎসবঢাকায় বনানীর ওহ! ক্যালকাটায় শুরু হয়েছে ইলিশ উৎসব। ভাপা ইলিশ, ইলিশের ঝোল, কুমড়াপাতার আম আচার ইলিশ, আম-তেল ইলিশ, সরষে ইলিশ, আনারস ইলিশসহ ভিন্ন স্বাদের ইলিশের পদ পাওয়া যাচ্ছে। ইলিশের যেকোনো একটি পদ দুই থেকে চারজন অনায়াসে খেতে পারবেন। এই আয়োজন চলবে ইলিশের মৌসুমজুড়ে।বিশেষ ছাড় আই স্ন্যাপ দিচ্ছে বিশেষ ছাড়। বিয়ে, বউভাত, গায়ে হলুদ, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলায় পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। যোগাযোগ: www.weddingmastibd.com ঢাকার বারিধারার হারবাল সলিউশনস অ্যান্ড ডে স্পাতে দিচ্ছে বিশেষ ছাড়। বিভিন্ন সেবার পাশাপাশি সপ্তাহব্যাপী হারবাল পণ্য কিনলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।শীলাজ মেকওভারে চলছে বিশেষ ছাড়। দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত যেকোনো সেবা নিলেই পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। এ অফার চলবে পুরো মাস। সাত বছর পূর্তি উপলক্ষে ঢাকার বারিধারার আভেরা বিউটি পার্লারে চলছে ৫০ শতাংশ ছাড়। এটি চলবে ২০ অক্টোবর পর্যন্ত।