নোটিশ বোর্ড
শরতের পোশাককে ক্র্যাফটসুতি ও অ্যান্ডি কাপড়ের ব্যবহারে নতুন নকশার পোশাক এনেছে কে ক্র্যাফট। ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারির নকশা করা হয়েছে পোশাকে।ক্যানভাসনীল-সাদার প্রাধান্যে এই ঋতুর পোশাক এনেছে ক্যানভাস। ঢাকার ধানমন্ডির মেট্রো শপিং মল, সীমান্ত স্কয়ার এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাওয়া যাবে নতুন নকশার শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি।ওজিহালকা রং আর সাদামাটা নকশায় নতুন পোশাক এনেছে ওজি। ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিক ইত্যাদির নকশায় তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ইত্যাদি।ছেলেদের পোশাকনগরদোলাহালকা ও উজ্জ্বল রঙে নানা রকম স্লোগান দিয়ে নকশা করা টি-শার্ট এনেছে নগরদোলা। সুতি কাপড়ের আরামদায়ক এসব টি-শার্টের দাম ২৯০ টাকা।মেনজ ক্লাবনানা রকম টি-শার্ট ও পোলো শার্টের পাশাপাশি ছাপা কাপড়ের টি-শার্ট নিয়ে এল মেনজ ক্লাব। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখায় পাবেন নতুন সংগ্রহের এসব পোশাক।ইজিএই ঋতুতে পরার উপযোগী হালকা রঙের আরামদায়ক কাপড়ে তৈরি টি-শার্ট এনেছে ইজি। ঢাকার এলিফেন্ট রোড, আজিজ সুপার মার্কেট, শান্তিনগর, যাত্রাবাড়ীতে তাদের শাখায় আরও পাবেন পোলো শার্ট, নানা রকম প্যান্ট, পাঞ্জাবি ইত্যাদি।সমীকরণনানা নকশার পোলো শার্ট এনেছে সমীকরণ। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাবেন এসব পোশাক।বিয়ের আয়োজনবিয়ের নানা আয়োজনে সাহায্য নিতে পারেন ব্রাইডাল মোমেন্টের। বিয়ে বা গায়েহলুদের মঞ্চ, ডালা, বাসরঘর, গাড়ি ইত্যাদি সাজানো, খাবার, আলোকচিত্র, বিয়ের কার্ড তৈরি—সবকিছুরই ব্যবস্থা করে দিতে পারে তারা। ফোন : ০১৭১৪১৩৪৫১২।