নোটিশ বোর্ড
নখে নকশানখের নকশা করানোর নানা সুবিধা দিচ্ছে ঢাকার ধানমন্ডির ক্লিওপেট্রা বিউটি স্যালন। অ্যাক্রিলিক নখও করানো যাবে এখান থেকে।ছবি আঁকার কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য তিন মাসের ছবি আঁকা কর্মশালা। এ জন্য ভর্তি চলবে ৫ অক্টোবর সকাল ১০টায় ঢাকার ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।বনসাই প্রদর্শনীবাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে বনসাই প্রদর্শনী। ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর (পুরোনো) সড়কে ডব্লিউভিএ মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এটি খোলা থাকবে। কেনাকাটায় ছাড়নারায়ণগঞ্জের ফ্যাশন হাউস নকশা দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের পোশাক ইত্যাদি।প্রশিক্ষণঅন্দরসাজআলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে অন্দরসাজের প্রশিক্ষণ। বিভিন্ন মেয়াদি এসব কোর্সে ভর্তি শুরু হবে ১৪ অক্টোবর। ঢাকার মিরপুর রোড এবং গুলশানে ১ নম্বর সড়কে তাদের দুটি শাখাতেই প্রশিক্ষণ চলবে। ফোন: ০১৮১৯২৮৬০০১।কাচ সাজানোকাচে নানা নকশা করার প্রশিক্ষণ দিচ্ছে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন। ঢাকার বনানীতে তাদের শাখায় এ ছাড়া শিখতে পারবেন আলোকচিত্র, অন্দরসাজ, বনসাই ইত্যাদি। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।বিয়ের ছবিবিয়ের ছবি তোলার প্যাকেজ দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। অক্টোবর মাসজুড়ে এখানে ১৮ হাজার টাকায় পাবেন চারটি অনুষ্ঠানের ছবি তোলা, ছবির অ্যালবাম ও ছবি প্রিন্ট করানোর সুবিধা। ওয়েবসাইট: www.weddingchapelbd.comমা ও পরিবারের জন্যদৃশ্যটি গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যার। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান আয়োজন করে নেসলে নিডো। গুঁড়া দুধের ব্র্যান্ড নিডোর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘জিতে নিন মালয়েশিয়া ট্যুর’ প্যাকেজ। এতে নিডো ফরটিফাইডের ৪০০ গ্রাম প্যাক কিনে মায়েরা অংশ নেন ‘সোনামণির বেড়ে ওঠায় নিডো’ শিরোনামের প্রতিযোগিতায়। নিডো খেয়ে নিজের সন্তানের একটু একটু করে বেড়ে ওঠার গল্প লিখে পাঠান মায়েরা। সেখান থেকে সেরা ১২টি লেখা বাছাই করেন বিচারক আব্দুন নূর তুষার, নকীব খান ও বিজরী বরকতউল্লাহ। সেরা তিনটি লেখার জন্য তিনজন মা পেয়ে যান পরিবারসহ মালয়েশিয়া ভ্রমণের বিমান-টিকিট। বিজয়ী মায়েরা হচ্ছেন হাসনাতুল হোসেন, আবিদা সুলতানা ও অন্তরা শরীফ। তাঁদের হাতে বিমান-টিকিট তুলে দেওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড, ব্যবসায় ব্যবস্থাপক (ডেইরি) নুজহাত ইউসুফ বারী। সেরা ১২-এ স্থান পাওয়া বাকি নয়জন মাকে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। নতুন সৌন্দর্যচর্চা কেন্দ্রঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরে ১৮ নম্বর সড়কে চালু হলো ছেলেদের নতুন স্যালন গ্রেস। এখানে পাবেন ছেলেদের চুলকাটা, শেভ, চুলের স্পাসহ যাবতীয় ত্বকের যত্নের সুবিধা। চুলে রং করাতে খরচ পড়বে ৮৪০ থেকে ১৪০০ টাকা, ফেসিয়াল ৮৪০-২১০০ টাকা, পেডিকিওর ৬৩০ টাকা, ম্যানিকিওর ৪৯০, বডি ম্যাসাজ ১১২০-১৬৮০, বডি স্ক্রাব ১৪০০ টাকা, ফুট ম্যাসাজ ৬৩০-৭৭০ টাকা পর্যন্ত। উদ্বোধন উপলক্ষে গ্রেসে চলছে বিশেষ ছাড়। নীল দিবস খাবার, হোটেলের সাজসজ্জা, কর্মীদের পোশাক থেকে শুরু করে পানীয় পর্যন্ত সবকিছুতেই নীল রঙের ব্যবহার। গত ২৮ সেপ্টেম্বর ‘ব্লু ডে’র আয়োজনে এভাবেই উজ্জ্বল হয়ে উঠেছিল ঢাকার র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। এদিন হোটেলের অতিথিদের সকালে দেয়া হয় নীল রঙের ওয়েল কাম ড্রিংক এবং ডেজার্ট। দিনভর এ আয়োজনের সঙ্গে রাতে যুক্ত হয় নীল আলোকসজ্জা। আয়োজক সূত্রে জানা গেল, যাত্রা শুরুর প্রথম দিকে হোটেল র্যা ডিসন শুধুই ‘হোটেল র্যা ডিসন’ নামে যাত্রা শুরু করে। সেটা ২০০৬ সালের কথা। গত বছরের এই দিনে সেবার মান উন্নয়নের জন্য র্যা ডিসন পায় ‘ব্লু ওয়াটার গার্ডেন’ সম্মাননা। আর এই সম্মাননা দেয় “কার্লসন রেজিডার হোটেল গ্রুপ”। এই জমকালো অয়োজন সম্পর্কে র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন ঝিনগন বলেন ‘এই দিনটি আমাদের জন্য বিশেষ দিন। কার্লসন রেজিডার হোটেল গ্রুপ যে সব হোটেলকে “ব্লু ওয়াটার গার্ডেন” খেতাব দিয়েছে সেসব হোটেল আজ “ব্লু ডে” উদ্যাপন করছে। আর তাই আমরাও এই দিনটি উদ্যাপন করছি।’নতুন খাবারের দোকানঢাকার সোনারগাঁও রোডে চালু হলো খাবারের নতুন দোকান মেলিসা কাবাব অ্যান্ডফাস্ট ফুড। এখানে পাবেন নানা রকম কাবাব, ফ্রায়েড রাইস, বার্গার, নুডলস ইত্যাদি।সেলাই ছাড়া থ্রিপিস ও ইয়োক ৫ থেকে ৮ অক্টোবর ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর (পুরোনো) রোডে ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠেয় মেলায় মীম ফ্যাশন ফেয়ার বিশেষ দামে সেলাই ছাড়া কাপড় বিক্রি করবে। মীমের স্টলে পাকিস্তানি ব্র্যান্ডেড ও নন-ব্র্যান্ডেড সেলাই ছাড়া থ্রিপিস কাপড় ও ইয়োক পাওয়া যাবে। থ্রিপিসের দাম ৯৫০ থেকে তিন হাজার ৯৫০ টাকা। আর ইয়োকের দাম ৪৫০ থেকে ৫৫০ টাকা।ঘর সাজানোর আয়োজনপ্রতিটি কক্ষ একেক রকমের নকশা কাটা। কোথাও কাচ সাজানোর নানা কিছু, কোথাও জিপসামের নকশা। দেয়াল কেবিনেটও আছে নানা রকম। দর্শক সমাগমও বেশ। তাঁরা আসছেন কীভাবে নিজের ঘরকে মনের মতো করে সাজিয়ে নিতে হয় তা জানতে। বলছিলাম ঢাকার ১/১ পশ্চিম হাজিপাড়া, রামপুরার ‘রয়েল জিপসাম ডেকোরেশনের’ কথা। এখানে ২৮ সেপ্টেম্বর শুরু হলো ‘অন্দরে নান্দনিক’ শিরোনামে এক মেলার। এর সময় বাড়ানো হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘সামনে পূজা ও ঈদ। উৎসব সামনে রেখে সবাই নিজের ঘরটাকে সাজিয়ে তুলতে চান। তাঁদের কথা মাথায় রেখেই এমন একটি মেলার আয়োজন করলাম। সাড়াও পাচ্ছি যথেষ্ট।’ মেলা উপলক্ষে তাঁদের যেকোনো পণ্য কিনলেই পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। তাঁদের ওয়েবসাইট দেখেও বাছাই করতে পারেন পছন্দের অন্দরসাজ।ওয়েব: www.ৎoyalgypsumbd.com রকমারি কেকওরিও, ব্লুবেরি, লেমন—কত স্বাদের লোভনীয় চিজকেক। আরও আছে ব্রাউনি ও কাপকেক। ঘরে তৈরি পছন্দের যেকোনো স্বাদের কেক খেতে চাইলে একবার ঢুঁ মারতে হবে অনলাইন বেকারি সুইট সেনসেশনের ফেসবুক পাতায়। এর পরিচালক দিনীব জিনাত বলেন, ‘ক্রেতাদের পছন্দই আসল। আমাদের তৈরি ভালো মানের কেক দিয়ে তাঁদের খুশি রাখতে পারলেই আমাদের চেষ্টা সার্থক।’ কেকের উপাদান, নকশা, টপিংস, বাড়তি কোনো স্বাদ যুক্ত করার ওপর দাম নির্ভর করে। কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য কেক ফরমায়েশ দিতে চাইলে অন্তত চারদিন আগে বলতে হবে। এটি অন্তত এক কেজির হতে হবে। আর রেড ভেলভেট, পিনাট বাটার কাপ কেকসহ যেকোনো ব্রাউনি চাইলে ৪৮ ঘণ্টা আগে ফরমায়েশ দিতে হবে। কাপ কেক নিতে হলে একসঙ্গে অন্তত ছয়টি এবং ব্রাউনির জন্য অন্তত ১৬টি নিতে হবে। ঢাকার ধানমন্ডি, ইস্কাটন, গুলশান, বারিধারা ও বনানীর যেকোনো স্থানে অর্ডার পৌঁছে দেওয়া হয়। এর জন্য বাড়তি ১০০ টাকা দিতে হবে। ফোন : ০১৯১১১৭০০১৮। ফেসবুক: www.facebook.com/ sweet.sensationsbd মেহেদির নকশাঘরোয়া পরিবেশে, যত্নের সঙ্গে মেহেদি পরতে চাইলে দেখতে পারেন ফেসবুকের সুহানা’স মেহেদি পেজটি। এর পরিচালক সুহানা খুশবু বলেন, ‘অনেকটা শখের বসে মেহেদি লাগানো শুরু করি। শুরুতে বন্ধুদের এবং তাঁদের আত্নীয়স্বজনের বিয়েতে মেহেদি লাগিয়ে দিতাম। পরে যখন দেখলাম সবাই আমার কাছে আসছে তখনই এটা পেশা হিসেবে নিই। প্রায় চার বছর ধরে এটি করছি।’ তিনি বলেন, ‘আমি আমার প্রতিটি গ্রাহককে কমপক্ষে পাঁচ-ছয় ঘণ্টা সময় নিয়ে মেহেদি লাগাই। তা ছাড়া মেহেদির রং ও স্থায়িত্বের দিকেও খেয়াল রাখি।’তাঁর কাছে বিয়ের মেহেদি লাগানোর জন্য খরচ পড়বে ৩৫০ থেকে পাঁচ হাজার টাকা। অন্যান্য উৎসবের জন্য ৩০০ থেকে দুই হাজার টাকা। ফেসবুক: www.facebook.com/pages/Dhaka/Suhanas-Mehendi/112347493183?ৎef=mf