নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চার আয়োজনপারসোনাঈদের আগে পারসোনা আয়োজন করেছে ‘ক্রুজ অ্যান্ড কেয়ার উইক’। ১২ অক্টোবরের মধ্যে পারসোনার যেকোনো শাখা থেকে এক হাজার টাকার সৌন্দর্যচর্চা করালেই পাবেন কুপন। এ থেকে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ী পাবেন আট দিনের সমুদ্রভ্রমণ, সৌন্দর্যচর্চার প্যাকেজ, ক্যানভাস ম্যাগাজিনের সৌজন্য সংখ্যা।আকাঙ্ক্ষাঈদের আগে অ্যারোমাথেরাপি পদ্ধতিতে সৌন্দর্যচর্চার নানা রকম প্যাকেজ দিচ্ছে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। এক হাজার ৩০০ থেকে তিন হাজার ২০০ টাকায় করাতে পারবেন ত্বক ও চুলের নানা যত্ন। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।টাচ অ্যান্ড গ্লোচট্টগ্রামের টাচ অ্যান্ড গ্লো বিউটি পারলারে রয়েছে নখ সাজানোর নানা ব্যবস্থা। কৃত্রিমভাবে নখ বড় করা, নখে নকশা সবই করা যাবে এখানে। চট্টগ্রাম শহরের পূর্ব নাসিরাবাদে তাদের শাখা আছে।মেনজ বাংলাদেশঢাকার গুলশান ২-এর ৪৪ নম্বর সড়কে চালু হলো মেনজ বাংলাদেশ নামে ছেলেদের স্যালন। এখানে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, চুলের নানা স্টাইল, বরের সৌন্দর্যচর্চা করানো যাবে।বিয়ের আয়োজনওটু স্ন্যাপসবিয়ের ছবি তোলা ও নানা আয়োজন করে দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক ঠিকানা: www.facebook.com/o2snapsওয়াইফা কমিউনিকেশনবিয়ের মঞ্চ, ডালা, আলপনা, ছবি তোলা ইত্যাদি সব আয়োজনই করে দিতে পারে ওয়াইফা কমিউনিকেশন। ঢাকার ৬৫ নয়াপল্টনে তাদের অফিস।রকমারি পর্দাঈদে নানা নকশার পর্দা ও সোফার কাপড় এনেছে এ হাকিম ট্রেডার্স। ঢাকার ইসলামপুরের নবাববাড়ী এলাকার চায়না মার্কেটে রয়েছে তাদের বিক্রয়কেন্দ্র।জ্যাজ সন্ধ্যাঢাকার মারমেইড ক্যাফে আয়োজন করেছে জ্যাজ ও ব্লুজ সংগীত সন্ধ্যা। গুলশান ২ নম্বরে তাদের শাখায় ১২ অক্টোবর থাকবে এ আয়োজন। এখানে খেতে এলে বিনা মূল্যে উপভোগ করা যাবে গান। এদিন শিল্পী হিসেবে থাকবে ব্যান্ডদল অরণ্য। আরও থাকবেন আরমিন, বুনো প্রমুখ শিল্পী। টেবিল বুকিং দিতে দেখুন: www.facebook.com/mermaidcafe?ref=streamপোশাক প্রদর্শনীপোশাকের দোকান নীলতরীর আয়োজনে শুরু হচ্ছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে তৈরি পোশাক নিয়ে এক প্রদর্শনী। ১২ ও ১৩ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শনী চলবে সকাল থেকে রাত আটটা পর্যন্ত।রান্না প্রতিযোগিতামনিটর-মালয়েশিয়ান পামঅয়েলের আয়োজনে শুরু হচ্ছে রান্না প্রতিযোগিতা ‘শেফ অব দ্য ইয়ার-২০১২’। এতে অংশ নিতে হলে ১৫ অক্টোবরের মধ্যে একটি মূল খাবার ও একটি মিষ্টান্নের রেসিপি পাঠাতে হবে। রেসিপির মূল ভাবনা আঞ্চলিক খাবার। একাধিক রেসিপি পাঠানো যাবে। রেসিপির সঙ্গে প্রতিযোগীর নাম, ঠিকানা, প্রতিযোগিতার অঞ্চল—ঢাকা, চট্টগ্রাম, খুলনা অথবা রাজশাহী লিখে পাঠাতে হবে। দ্য বাংলাদেশ মনিটর, সিটি হার্ট (দশম তলা), ৬৭, নয়াপল্টন, ঢাকা—এই ঠািকানায় রেসিপি পাঠাতে হবে।পূজার আয়োজনফ্যাশন হাউস রঙের আয়োজনে শুরু হচ্ছে ‘শারদ সাজে রঙ-এর দিদি-২০১২’ শিরোনামে বিশেষ আয়োজন। ১৮ অক্টোবরের মধ্যে পূজার সাজে আপনার ও প্রিয়জনের ছবি তুলে পাঠিয়ে দিন আর জিতে নিন নানা পুরস্কার। মুখ, মাঝারি ও পুরো—এই তিন ভঙ্গিতে ফাইভ-আর আকারের তিনটি ছবি তুলে পাঠাতে হবে। ছবির পেছনে অংশগ্রহণকারী ব্যক্তির নাম ও ফোন নম্বর লিখে পাঠাতে হবে উত্তর চাষাঢ়া, নারায়ণগঞ্জে রঙের কার্যালয়সহ তাদের যেকোনো শাখায়। অথবা ইন্টারনেটে দেখুন: [email protected], www.facebook.com/ rangfanclub.ছেলেদের পোশাকশার্ট গ্যালারিচেক ও স্ট্রাইপ নকশায় নতুন শার্ট এনেছে শার্ট গ্যালারি। শার্টের কাপড় কিনে বানিয়েও নিতে পারবেন এখান থেকে। এ ছাড়া সাদা রঙে বৈচিত্র্যময় নকশার শার্টও আছে। ঢাকার এলিফ্যান্ট রোড ও গুলশানের পিংক সিটি শপিং মলে তাদের শাখা আছে।চেঞ্জঈদের আগে নতুন নকশার টি-শার্ট এনেছে চেঞ্জ। বিপ্লবী চে গুয়েভারার জীবনকে মূল ভাবনা ধরে নকশা করা হয়েছে এসবের। পাবেন ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায়।