নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চায় ছাড়ছেলেদের সৌন্দর্যচর্চায় মেনজ কেয়ার দিচ্ছে ছাড়। ঢাকায় লালমাটিয়া-১/১, ব্লক-সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারী প্লাজায় তাদের শাখায় চলছে রিবন্ডিং, ফেসিয়াল ও অন্যান্য উৎসব। এখানে বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে ত্বকের তৈলাক্ততা দূর করার ব্যবস্থা আছে। বনসাই মেলায়১১ থেকে ১৪ অক্টোবর ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে বসেছিল চতুর্দশ বার্ষিক বনসাই প্রদর্শনীর আসর। বাংলাদেশ বনসাই সোসাইটির (বিবিএস) আয়োজনে নানা ধরন আর প্রজাতির বনসাইয়ের প্রদর্শন করা হয়। ছিল বনসাই সার, মাটিসহ নানা উপকরণও। বট, চায়না বট, লাইকর, অশ্বত্থ, অর্জুন, কেওড়া, জেসমিন, পাকুর, কামিনী, নিশিন্দা, পরশ, চেরি, ছাতিম, টগর কমলাসহ নানা ধরনের বনসাই নজর কাড়ে দর্শনার্থীদের।প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘আমরা যারা গ্রামবাংলার রূপ, রস আর প্রকৃতির স্বাদ পাইনি, তাদের প্রকৃতির কাছাকাছি নিতে পারে বনসাই। শহুরে জীবনে সবার ঘরে একটি বনসাই কিছুটা হলেও প্রকৃতির ছোঁয়া দিতে পারে।’প্রদর্শনীতে রাজশাহী থেকে অংশ নেওয়া সারোয়ার মোর্শেদ বলেন, ‘১৭ বছর আগে দেখে ভালো লাগায় বনসাই চর্চা শুরু করি। আর এ চর্চা এখন নেশায় রূপ নিয়েছে।’ঢাকা ও ঢাকার বাইরের শৌখিন বনসাইপ্রেমীদের বানানো বনসাইগুলোর মধ্যে সর্বোচ্চ দাম ওঠে পাকুর বনসাইয়ের। নজরকাড়া খুদে পাকুরের দাম ছিল এক লাখ পাঁচ হাজার টাকা। আর সাধারণ বনসাইগুলো ছিল ৫০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে।নতুন পোশাকের দোকান‘আমরা বলি দোকান নয়, ক্ষুদ্র স্বদেশ’ স্লোগান নিয়ে ঢাকার মালিবাগের ফরচুন শপিং মলের চতুর্থ তলায় যাত্রা হলো ছয়টি দেশীয় বুটিক হাউসের। ৭ অক্টোবর নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী জয়শ্রী করের জ্বালানো মঙ্গলপ্রদীপের মাধ্যমে উদ্বোধন ঘোষণা হলো বুটিক হাউস বরণ, কাপড়-ই-বাংলা, বিসর্গ, পথিক, বাঙ্গালীআনা ও বকুলসের। শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে এই বুটিক হাউসগুলোর সংগ্রহে রয়েছে শার্ট, টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, উত্তরীয়, ওড়না, সালোয়ার-কামিজ, শাড়ি, গয়না, ফ্রক ইত্যাদি।প্রশিক্ষণ ঘর সাজানোর পণ্যকাপড়, কাগজের মণ্ড ইত্যাদি দিয়ে ঘর সাজানোর পণ্য তৈরির প্রশিক্ষণ দিচ্ছে বল্লরী। ফোন: ০১৮১৭০৪৭৪৪৩।আলোকচিত্রঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) তত্ত্বাবধানে আলোকচিত্র প্রশিক্ষণ শুরু হচ্ছে। নিবন্ধন চলবে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা টিএসসিতে তাদের কার্যালয়ে। ফোন: ০১১৯৭২৬০৫৫২-৪।বর্ষপূর্তিন্যানদোসছয় বছর পূর্তি উপলক্ষে ন্যানদোস নিয়ে এল নানা ধরনের আইসক্রিম। বেলজিয়াম চকলেট জেলাটো, ক্রিম অ্যান্ড কুকিজ জেলাটো, এমব্রোশিয়া, স্ট্রবেরি জেলাটো নামক ফ্লেভারগুলো পাওয়া যাবে ন্যানদোসের সব শাখাতেই। বর্ষপূর্তিতে ঢাকার গুলশান-১ শাখায় রক ব্যান্ড নেমেসিস ও শেড ব্যান্ড গান পরিবেশন করে।লয়টারতিন বছরে পা রাখল ঢাকার বনানীর রেস্তোরাঁ লয়টার ডি ৮৫। এখানে চলছে ছাড়। অন্যান্য খাবার পরিবেশনের পাশাপাশি আলাদা জুসবার তৈরি করছে তারা।উৎসবের পোশাকইজিফ্যাশন হাউস ইজি এনেছে ছেলেদের নতুন টি-শার্ট, শার্ট, প্যান্ট ইত্যাদি। উৎসবে পরার উপযোগী জমকালো পোশাকও আছে।ময়ূরাক্ষীনানা উৎসবে পরার উপযোগী পোশাক এনেছে অনলাইন পোশাকের দোকান ময়ূরাক্ষী। চাইলে পছন্দমতো পোশাক বানিয়েও দেবে তারা।www.facebook.com/Mayurakkhi.clothingকেনাকাটায় ছাড়ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে সিঅ্যান্ডএ ফ্যাশন দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।বিয়ের সাজলেজার ট্রিটঢাকার বনানীতে লেজার ট্রিটে দেওয়া হচ্ছে কনের ত্বকের যত্নে নানা প্যাকেজ। এখানে ত্বকের দাগ, বলিরেখা, চোখের নিচে দাগ ইত্যাদি দূর করা এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর নানা ব্যবস্থা আছে।পারসোনাপারসোনা থেকে এখন বিয়ের সব অনুষ্ঠানের সাজ করালেই পাচ্ছেন নানা সুবিধা। কনের সঙ্গীরা সাজে পাবেন ছাড়, বিয়ের পর কনে পাবেন পার্টি সাজে ছাড়। কানিজ আলমাস খানের কাছে সাজলে পাবেন নিজের পোস্টার আকারের ছবি। এ ছাড়া বিয়ের আগে ও পরের সাজ-যত্নে নানা রকম সুবিধা পাবেন। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারসোনার সব শাখায় এসব সুবিধা পাওয়া যাবে।