নোটিশ বোর্ড
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান মেলা
১৮-২০ ডিসেম্বর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে জাতীয় বিজ্ঞান উৎসবের। বিস্তারিত তথ্য: goo.gl/YSTQX7 অনলাইনে নিবন্ধনের জন্য যোগাযোগ [email protected]
বিজ্ঞান কলেজে সায়েন্টিস্ট ম্যানিয়া
সরকারি বিজ্ঞান কলেজ আয়োজন করেছে প্রাণ ফ্রুটো সায়েন্টিস্ট ম্যানিয়া ২০১৪। উৎসব চলবে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে অংশগ্রহনের জন্য বিস্তারিত: ০১৫২১৩৩১৫২৩
ডানমুন ২০১৪ শুরু
২১-২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডানমুন ২০১৪ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিস্তারিত: goo.gl/p1aCXw
বিজয়ের আয়োজন
বিজয় দিবস উপলক্ষে ১৬ িডসেম্বর সকাল ১০টায় টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস)।
জিরো টু ইনফিনিটি টকস
১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ মিলনায়তনে পেশা উন্নয়নে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত হবে। বিস্তারিত: goo.gl/AKvyYD
উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার
১৯ ডিসেম্বর ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা’ বিষয়ে ফেসবুক গ্রুপ হায়ার স্টাডি অ্যাবরোডের বিশেষ সেমিনার ঢাকার ফ্রেপড মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৮৩৪ ৯৬৬৭৩৩। বিস্তারিত: goo.gl/ZpHxt6