নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পোশাকপোশাকের দোকান লুবনান, রিচম্যান ও ইনফিনিটি নিয়ে এসেছে নানা রকম নতুন পোশাক। সালোয়ার-কামিজ, শাড়ি, ছেলেদের স্যুট, পাঞ্জাবি, শার্ট, শেরওয়ানি, শিশুদের পোশাক—সবই পাওয়া যাবে এখানে। ইনফিনিটিতে পাবেন নানা রকম প্রসাধনী।বিয়ের আয়োজনহারমনি স্পাঢাকার ধানমন্ডিতে বিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে হারমনি স্পা এবং ক্লিওপেট্রা বিউটি স্যালন। বিয়ের আগের সৌন্দর্যচর্চা, বিয়ের মানসিক প্রস্তুতি, কনের সাজসহ সব সুবিধাই পাবেন এখানে। লেজার ট্রিটবিয়ের আগে সৌন্দর্যচর্চার নানা প্যাজ দিচ্ছে লেজার ট্রিট। ওজন কমানো, বলিরেখা, মুখের ভাঁজ, চোখের কালো দাগ দূর করা ইত্যাদির ব্যবস্থা আছে। ঢাকার বনানী সড়ক ১১, ব্লক জিতে তাদের শাখা আছে।ওয়েডিং ডায়েরিবিয়ের ছবি তোলা ও সাজসজ্জার সুবিধা দেয় ওয়েডিং ডায়েরি। এবার তারা দিচ্ছে নতুন সুবিধা। তাদের ফেসবুক পেজে নিজেদের ভালোবাসার গল্প ও ছবি শেয়ার করে জিতে নিতে পারেন ডিজিটাল ক্যামেরা।ফেসবুক ঠিকানা: facebook.com/weddingdiaৎybdফারজানা’স ব্লিসবিয়ের নানা অনুষ্ঠানের মঞ্চ, ডালা-কুলা, গয়না, উপহারের মোড়ক ইত্যাদি সবকিছুর আয়োজন করে দিতে পারে ফারজানা’স ব্লিস। এ ছাড়া বাড়ি, অফিসের অন্দরসাজ, অনুষ্ঠান ব্যবস্থাপনারও সুবিধা আছে। ফেসবুক ঠিকানা: www.facebook.com/pages/Faৎzanas-Blissওয়েডিং বাংলাদেশবিয়ের ছবি তোলা, ভিডিও, ছবির অ্যালবাম তৈরি, মঞ্চসাজ ইত্যাদির সুবিধা দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ফেসবুক ঠিকানা: www.facebook.com/WeddingBangladeshÊওটু স্ন্যাপসবিয়ের ছবি তোলা, মঞ্চসাজ ও অন্য সব আয়োজন করে দিতে পারে ওটু স্ন্যাপস। বিস্তারিত জানতে দেখুন তাদের ফেসবুক পেজ: www.facebook.com/o2snapsগীতাঞ্জলি৮ থেকে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে ‘গীতাঞ্জলি ওয়েডিং ফেস্টিভ্যাল’। বিয়ের গয়না, সাজ, খাবার ইত্যাদি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে এ উৎসবে। বিয়ের পোশাক নিয়ে ফ্যাশন শো এবং গানের আয়োজনও থাকবে। টিকিট সংগ্রহ করে যে কেউ ঢুকতে পারবেন এখানে।প্রদর্শনীগ্রিনউড বনসাই সোসাইটির উদ্যোগে ৮ নভেম্বর থেকে আয়োজন করা হচ্ছে বনসাই প্রদর্শনী। তিন দিনব্যাপী এ প্রদর্শনীটি চলবে ঢাকার ধানমন্ডির ডব্লিউ ভি এ মিলনায়তনে।প্রশিক্ষণরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে চলছে ফ্যাশন ডিজাইন ও অন্দরসাজের প্রশিক্ষণ। এ ছাড়া এখানে বনসাই, ইকেবানা, কাচ সাজানো, মাটির পণ্য তৈরি ইত্যাদি শেখারও সুযোগ আছে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।নতুন সালোয়ার কামিজপাকিস্তানের ব্র্যান্ড সানা সাফিনাজের পোশাক আনল নোকন-জ্যাকস। সোলাই ছাড়া নানা নকশার সালোয়ার-কামিজ আছে তাদের। গত ১৪ অক্টোবর এক অনুষ্ঠানের এ ঘোষণা দেওয়া হয়। নকন জ্যাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাকির কারসাজ বলেন, ‘এখন থেকে আমেরিকা, কানাডা, পাকিস্তান, আরব আমিরাত এবং ভারতে সানা সাফিনাজের সিল্ক কালেকশন-২০১২ পাওয়া যাবে। সেই সঙ্গে আমাদের দেশে নকন জ্যাকসের পরিবেশক পিংক স্ট্রিট এক্সক্লুসিভ, নেহা ফ্যাশন শপিং মল, রূপ মিলান, শাপর্ল ওয়ার্ল্ড, জয়া ওমেন্স ওয়ার, তানিস সোনিয়া পান্নী, এভার ক্রেজ, ফ্যাম ক্যাম, আওরাত, খাজানা শাড়িজ, ট্রেনডি কোট্যুর ফ্যাশন হাউস, এলিগেন্ট ওয়ারসে এ পোশাক পাবেন।খাবারের ছবি প্রদর্শনীফেসবুক পেজ ঢাকা ফুডিসের আয়োজনে হতে যাচ্ছে খাবারের ছবি নিয়ে এক প্রদর্শনী। ৮ থেকে ১০ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে ঢাকা আর্ট সেন্টারে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এটি। এর আগে অনেকে এ পেজে খাবারের ছবি তুলে পাঠিয়েছিলেন। সেখান থেকেই বিচারকের ভোট ও অনলাইন ভোটের মাধ্যমে বাছাই করা হয় প্রদর্শনীর ছবিগুলো। এতে বিজয়ীরা জিতে নিয়েছেন মোবাইল ফোন ও ক্যামেরা।ঢাকা ফুডিসের ফেসবুক পেজ: www.facebook.com/dhakafoodies