নোটিশ বোর্ড
শীতের পোশাকমেনজ ক্লাবস্ট্রাইপ, একরঙা ইত্যাদি নানা ধরনের কাপড়ে তৈরি ব্লেজার এনেছে মেনজ ক্লাব। আরও পাবেন শার্ট, প্যান্ট, জুতা ও ছেলেদের অন্যান্য পোশাক।জেন্টল পার্কহালকা শীতে পরার উপযোগী ছেলেদের পোশাক ও অনুষঙ্গ এনেছে জেন্টল পার্ক। পোলো শার্ট, ডেনিম শার্ট, স্নিকার ইত্যাদি পাবেন এখানে।ইজিআরামদায়ক কাপড়ে তৈরি ফরমাল শার্ট এনেছে ইজি। আরও পাবেন টাই, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।ক্যানভাসশীতে উজ্জ্বল রং ও মসলিন কাপড়ে তৈরি পোশাক এনেছে ক্যানভাস। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি।নতুন মেহেদিবাজারে এল স্মার্ট অ্যাকটিভ গোল্ড মেহেদি। সারা দেশের খুচরা ও পাইকারি দোকান, শপিং মল ও সুপারশপে পাওয়া যাচ্ছে এটি।খেতে খেতে গান শোনাঢাকার গুলশানে মারমেইড ক্যাফে আয়োজন করেছে জ্যাজ নাইট। এখানে খেতে আসা সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন জ্যাজ সংগীতের এই আয়োজন। ১৫ ও ২৩ নভেম্বর এই আয়োজন থাকবে। এতে জ্যাজ সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল অরণ্য।নতুন খাবারনতুন স্বাদের চায়নিজ খাবার নিয়ে এল মেইনল্যান্ড চায়না রেস্টুরেন্ট। এ উপলক্ষে ৭ নভেম্বর, উত্তরার ৩ নম্বর সেক্টরের মেইনল্যান্ড চায়না রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। নতুন তালিকার মধ্যে মাওশি চিকেন, প্যান ফ্রায়েড ল্যাম্ব, গারলিক প্রনস উইথ এগ হোয়াইট, ব্রোকেন নুডলস ইত্যাদি।প্রশিক্ষণগৃহসুখননারীদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকার গৃহসুখন। এখানে পোশাক তৈরি, জ্যাম-জেলি-আচার বানানো, বেকিং, মিষ্টি তৈরি ইত্যাদি কোর্সে ভর্তি চলছে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে আলোকচিত্র প্রশিক্ষণে ভর্তি চলছে। এখানে আরও শিখতে পারবেন কাচ সাজানো, বনসাই, ইকেবানা ইত্যাদি। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪কেনাকাটায় ছাড়বর্ষপূর্তি উপলক্ষে উপস দিচ্ছে কেনাকাটায় ছাড়। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাবেন ফতুয়া, শার্ট ইত্যাদি।খাবার উৎসবঢাকায় বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে আগামী ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী খাবার উৎসব। সারা দেশ থেকে নানা রেস্তোরাঁর স্টল থাকবে এতে। থাকবে জুসবার, মিষ্টি খাবার, গান, র্যাফল ড্র ইত্যাদির আয়োজন। এর আয়োজক প্রতিষ্ঠান ভিভিডের পরিচালক তাসনিয়া আতিক জানান, দেশের নানা অঞ্চলের খ্যাতনামা রেস্তোরাঁ ও নতুন চালু হওয়া মানসম্মত রেস্তোরাঁ সম্পর্কে জানাতেই তাঁদের এই আয়োজন। এতে স্টল বুকিং দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। ফেসবুক পেজ: www.facebook.com/ vivid.organizationনতুন খাবারের দোকানঢাকার ধানমন্ডির হ্যাপি আর্কেডে চালু হলো খাবারের দোকান হাইজেনিকা। এখানে পাবেন বার্গার, কাটলেট, সাসলিক, মিটবল, পিৎজা, ফ্রায়েড রাইস, বিরিয়ানি ইত্যাদি। আরও পাবেন কাস্টার্ড, ফিরনি, পুডিং, লাচ্ছি, কফি ইত্যাদি।বিয়ের আয়োজনকে ক্র্যাফটবিয়ের নানা অনুষ্ঠানের পোশাক এনেছে কে ক্র্যাফট। পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বৌভাতে পরার জন্য বর-কনে ও আত্মীয়স্বজনের পোশাক পাবেন এখানে। বয়স্ক আত্মীয়কে উপহার দেওয়ার মতো পোশাকও পাবেন।ওয়েডিং বাংলাদেশবিয়ের ছবি, ভিডিও, ছবির অ্যালবাম তৈরির নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ফেসবুক পেজ: www.facebook.com/WeddingBangladeshওয়াইফাবিয়ের অনুষ্ঠান আয়োজনে ছাড় দিচ্ছে ওয়াইফা। মঞ্চ, খাবার, ডালা-কুলা, আলোকসজ্জা, ছবি তোলা ইত্যাদির ব্যবস্থা করে দিতে পারে তারা। ফেসবুক পেজ: www.facebook.com/waifacommunicationsড্রিমস কাম ট্রুরোজ পেটাল ও ড্রিমক্যাচারসের আয়োজনে ঢাকার একটি গ্যালারিতে হয়ে গেল বিয়ের নানা আয়োজন নিয়ে একটি প্রদর্শনী। ৮ থেকে ১০ নভেম্বর ‘ড্রিমস কাম ট্রু’ শিরোনামে এ প্রদর্শনীতে ছিল বিয়ের ছবি, সাজসজ্জা, গায়েহলুদের নানা আয়োজন। ফেসবুক পেজ: www.facebook.com/thedreamcatchers.com.bd,www.facebook.com/rosepetaldecorবিয়ের সাজকিউবেলাঢাকার বারিধারা ও ধানমন্ডি কিউবেলা স্কিন অ্যান্ড বিউটি সেন্টারে দিচ্ছে বিয়ের সাজের নানা প্যাকেজ। এ সুযোগ থাকবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।হেয়ারোবিক্স ব্রাইডালবিয়ের সাজের দুই রকম প্যাকেজ দিচ্ছে হেয়ারোবিক্স ব্রাইডাল। বিয়ের সাজসহ বিয়ের আগে কনের যত্নের নানা সুবিধা আছে এসব প্যাকেজে। এ ছাড়া এখানে পার্টি সাজ করালেও পাবেন নানা সুবিধা।আকাঙ্ক্ষা’সবিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে ঢাকার রামপুরায় আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। এসব প্যাকেজ নিলে অথবা পার্টি সাজ করালে পাওয়া যেতে পারে বিনা মূল্যে সাজের সুযোগ।আলোকচিত্র প্রদর্শনীচলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্তের কর্মজীবনের ওপর তোলা বিভিন্ন ছবি নিয়ে শুরু হতে যাচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী ‘সুতরাং’। আলোকচিত্রী সালমা আহমেদের ক্যামেরায় তোলা এ আলোকচিত্রগুলো দেখানো হবে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত।