নোটিশ বোর্ড
রান্নার প্রতিযোগিতামনিটর-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের চূড়ান্ত প্রতিযোগিতা হয়ে গেল ১৬ নভেম্বর।এতে বিজয়ী হয়েছেন ফাতেমাতুজ জোহরা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন ইসমত আরা আবেদীন ও হাসিনা আক্তার। এবারের প্রতিযোগিতার মূল ভাবনা ছিল আঞ্চলিক রান্না। চট্টগ্রামের বিজয়ী তিনজন জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খুলনা, রাজশাহী ও ঢাকার বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।ফ্যাশন শোগানের তালে তালে মঞ্চে আসছেন সবাই। মেয়েদের পরনে শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। আবার পাশ্চাত্য ঘরানার পোশাকেও এলেন কেউ কেউ। রঙের বৈচিত্র্য চোখে পড়ল বেশ। জামদানি আর খাদি কাপড়ের শাড়ি-পাঞ্জাবিতে তখন যেন রঙের মেলা। নজরকাড়া রঙের এ রকম কিছু পোশাক নিয়ে ১৫ নভেম্বর ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে অনুষ্ঠিত হয় ‘কালার হুইল: রঙের খেলায় ৩০ মিনিট’ শীর্ষক ফ্যাশন শো। এটি যৌথভাবে আয়োজন করে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, এনআইএফটি ও শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগ। শীতের পোশাকসোয়েটার, জ্যাকেট, ব্লেজার ইত্যাদি শীতের পোশাক এনেছে ইনফিনিটি। মেয়েদের জন্য শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে পরার মতো কার্ডিগানও পাবেন। ছেলেদের পোশাকের কলার ও হাতার নকশায় ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে।বিয়ের পোশাকবিয়ের নানা অনুষ্ঠানের শাড়ি তৈরি করে দিতে পারে জারিফ ফ্যাশন। পছন্দমতো নকশায় জামদানি ও মসলিন শাড়ি বানিয়ে নিতে পারেন এখান থেকে। পাবেন ওড়নাও। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে। ফেসবুক পেজ: www.facebook.com/ zariffashionনতুন পোশাকএই ঋতুতে নতুন নকশার পোশাক এনেছে লাল, সাদা, নীল ও হলুদ। মেরুন, সবুজ, নীল, কমলা ইত্যাদি উজ্জ্বল রঙে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি ইত্যাদি পাবেন এখানে। বিয়ের আয়োজনওয়েডিং ডায়েরিবিয়ের ছবি তোলা, মঞ্চসাজ, খাবার, পালকি, সানাই, ঘোড়ার গাড়ি ইত্যাদি সব আয়োজনের ব্যবস্থা করে দিতে পারে ওয়েডিং ডায়েরি। ফেসবুক পেজ: Facebook.com/weddingdiarybdওয়েডিং ডেকোর বাই নুসরাতবিয়ের অনুষ্ঠানের সব ধরনের আয়োজন করে দেয় ওয়েডিং ডেকোর বাই নুসরাত। গায়েহলুদের গয়না, কার্ড, ডালা-কুলা, পিঠা-পুলি, মঞ্চ, বিয়ের ছবি, বিয়ের পোশাক ইত্যাদি সবকিছুর ব্যবস্থা করে দিতে পারে তারা। ফেসবুক পেজ: www.facebook.com/ weddingdecorbynushratযোগব্যায়াম প্রশিক্ষণ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হচ্ছে যোগব্যায়াম প্রশিক্ষণ। ফোন: ০১৭১৪০৮৫১০৮।