নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটায় সুবিধাগ্রাহকদের জন্য নতুন সুবিধা হিসেবে রিওয়ার্ড কার্ড চালু করেছে ফ্যাশন হাউস ক্যাটস আই। এখানে পাঁচ হাজার টাকার বেশি কেনাকাটা করলে অথবা ৫০০ টাকার বিনিময়ে এই কার্ডটি পাওয়া যাবে। এটি পাওয়ার পর গ্রাহক এখান থেকে যত টাকার কেনাকাটা করবেন, কার্ডে সে পরিমাণ পয়েন্ট যোগ হতে থাকবে। পয়েন্ট ১০ হাজার হলে পরের যেকোনো কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আর পয়েন্ট ৫০ হাজার হলে তাদের যেকোনো একটি শার্ট বা মেয়েদের কোনো একটি পোশাক পাবেন বিনা মূল্যে। তাদের বাকি দুটি সহযোগী প্রতিষ্ঠান মনসুন রেইন ও আনলিমিটেডেও রিওয়ার্ড কার্ডের এ সুবিধা পাওয়া যাবে। ক্যাটস আইয়ের গুলশান শাখায় ২০ নভেম্বর বিশেষ সেবা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুন সিদ্দিকী। বিয়ের আয়োজনঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারিতে ‘আর্ট অব ওয়েডিং’ শিরোনামে এক প্রদর্শনীর আয়োজন করেছে শঙ্খ। বিয়ের ডালা, মেহেদি, আলপনা, গায়েহলুদের গয়না, ফুল সাজানো—এ সবই থাকছে প্রদর্শনীতে। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রথম দিন বেলা একটায় শুরু হয়ে বাকি দিনগুলোতে প্রদর্শনী চলবে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শীতের পোশাকঅঞ্জন’সনতুন নকশার শাল ও সুতি কাপড়ের জ্যাকেট এনেছে অঞ্জন’স। তাঁত ও সুতির শালের পাশাপাশি থাকছে উলের তৈরি শালও।ওজিসিল্ক ও মসলিন কাপড়ে তৈরি নতুন নকশার পোশাক এনেছে ওজি। আছে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি।প্রাচীনএই শীতে পরার উপযোগী আরামদায়ক কাপড়ে তৈরি টপ, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি এনেছে প্রাচীন। ঢাকার মৌচাকে ফরচুন শপিং মল ও খিলগাঁওয়ে তালতলা সিটি সুপার মার্কেটে তাদের শাখা আছে।বিয়ের ছবির প্রদর্শনীওয়েডিং চ্যাপেলের আয়োজনে ঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারিতে বিয়ের ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চার দিনের এ প্রদর্শনী শুরু হবে আজ থেকে। প্রদর্শনী চলাকালীন বিয়ের ছবি তোলাতে ছাড় দেওয়া হবে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এটি চলবে।ভ্রাম্যমাণ অ্যাডভেঞ্চার স্কুলকৃত্রিম ক্লাইম্বিং ওয়াল, এভারেস্টসদৃশ পাহাড়, অ্যাডভেঞ্চার হাট, চিন আপ, মাংকি ব্রিজ, খাড়া রশি বেয়ে ওঠা, রোপ ব্রিজ ইত্যাদি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে চালু হচ্ছে ভ্রাম্যমাণ অ্যাডভেঞ্চার স্কুল। এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম প্রতিষ্ঠিত পর্বতারোহণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি এর উদ্যোক্তা।৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল খেলার মাঠে ভ্রাম্যমাণ অ্যাডভেঞ্চার স্কুলের প্রথম আয়োজনটি করা হয়েছে।এই আয়োজনে ‘সেফটি ফার্স্ট’ নীতি মেনে চলা হবে। পর্বতারোহণের নানা সরঞ্জাম ব্যবহার করে অ্যাডভেঞ্চার স্কুলের সব আইটেম একবার উপভোগ করার টিকিটের মূল্য ১৫০ টাকা। শিক্ষার্থীরা অটোগ্রাফসহ মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের একটি ছবি এবং তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগও পাবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাডভেঞ্চার স্কুলের এ কার্যক্রম চলবে। অগ্রিম যোগাযোগ: ০১৭৬৮৬০৮৮১০।নানা বিষয়ে প্রশিক্ষণপড়াশোনা শেষে সময়োপযোগী নানা পেশায় যুক্ত হতে প্রশিক্ষণ দিচ্ছে মিডিয়া স্কুল। টেলিভিশন মাধ্যমে কাজ করা কয়েকজন মিলে এই প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলেছেন। এখানে আলোকচিত্র, গ্রাফিক ডিজাইন, সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতার নানা ক্ষেত্রে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়। ফোন: ০১৭৬৩৬৩৮২৮২। সৌন্দর্যচর্চার প্রশিক্ষণগীতিস বিউটি পারলার এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হিজড়াদের জন্য সৌন্দর্যচর্চার প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে এটি চলবে ১৫ দিন পর্যন্ত। এতে প্রশিক্ষণ নিচ্ছেন ১০ জন। পূজার আয়োজন‘শারদ সাজে রঙের দিদি’ শিরোনামে পূজার আয়োজনের পুরস্কার বিতরণী হয়ে গেল কিছুদিন আগে। ফ্যাশন হাউস রঙের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের পূজার সাজের ছবি থেকে সেরা প্রতিযোগীদের বাছাই করেন বিচারকমণ্ডলী। এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতাও ছিল এতে। অনুষ্ঠানের দিন এসেছিলেন অভিনয়শিল্পী চম্পা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আফরোজা বানু, শম্পা রেজা, বিজরী বরকতউল্লাহ, তিশা, সজল, দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমীন প্রমুখ। আরও ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান এবং আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। এই প্রতিযোগিতায় বিজয়ী হন ঈশিতা পায়েল রায়। আর সেরা আলোকচিত্রী নির্বাচিত হন এ কে এম ইব্রাহিম আদহাম।ত্বকচর্চার আয়োজনত্বকের ধরন, কোন ত্বকে কোন প্রসাধন উপযোগী কিংবা ত্বকের সমস্যার সমাধান—এক ছাদের নিচে দেওয়া হয়েছে এমন সেবা। ১৬ ও ১৭ নভেম্বর ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হলো ‘অ্যাসটালিফট স্কিন পারফেকশন ডে’। এই আয়োজনে জাপানের বিশেষজ্ঞরা ত্বকের সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেন। আগত অতিথিদের বিনা মূল্যে ত্বক পরীক্ষা করা হয়। তাঁদের ত্বকের ধরন বুঝে নানা ধরনের পরামর্শ দেন তাঁরা। এ বছরই জাপানের ফুজি ফিল্ম করপোরেশনের প্রসাধন ব্র্যান্ড অ্যাসটালিফট এ দেশে চালু করা হয়। অ্যাসটালিফট বাংলাদেশের চেয়ারম্যান ফারহানা মোনিম বলেন, ‘ত্বকের সুরক্ষায় আমাদের প্রসাধন খুবই কার্যকর। যাঁরা ব্যবহার করেন, সহজেই এর ফল বুঝতে পারেন।’এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও অ্যাসটালিফটের কর্মকর্তারা। শীতে বেড়ানোএই শীতে বেড়াতে বা পিকনিক করতে যেতে পারেন আশুলিয়ার মমতা পল্লিতে। জিরাব-বিশমাইল সড়কের জিরাব চৌরাস্তার পাশে ১০ বিঘা জায়গায় গড়ে উঠেছে এই বিনোদনকেন্দ্র। থাকা-খাওয়ার ব্যবস্থা, সুইমিংপুল, শিশুদের খেলার জায়গা, ফুলের বাগান, নানা রকম গাছপালা, গাড়ি পার্কিংয়ের জায়গা—সবই আছে এখানে। ফোন: ০১৯২৬২৩৮৪৪৮।