নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চার আয়োজনপারসোনা১২.১২.১২ তারিখটিকে উদ্যাপন করতে পারসোনায় থাকছে নানা আয়োজন। এদিন তাদের সব শাখা খোলা থকেবে ১২ ঘণ্টা, অর্থাৎ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। সব ধরনের সৌন্দর্যচর্চায় থাকবে ১২ শতাংশ ছাড়। আর দুপুর ১২টা ১২ মিনিটে হবে র্যা ফল ড্র, উপহার, আপ্যায়ন ইত্যাদি নানা আয়োজন। পারসোনা অ্যাডামস ও পারসোনা জেন্টসেও এ আয়োজন চলবে। হারমনি স্পাধানমন্ডির হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে ত্বকের ধরন ও গঠন জানার জন্য বিনা মূল্যে ত্বক পরীক্ষার সুযোগ। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।ওমেন্স ওয়ার্ল্ড শীতে ওমেন্স ওয়ার্ল্ডে সৌন্দর্যচর্চায় দেওয়া হচ্ছে ছাড়। তাদের সব শাখাতেই এ সুবিধা পাওয়া যাবে। এখানে ফেসিয়াল, ত্বকের যত্ন, চুলের যত্ন, চুল কাটা, মেকআপ, কনের সাজ ইত্যাদি করাতে পারবেন।ভারতীয় পণ্যের প্রদর্শনী৩ ডিসেম্বর থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘ভারত প্রদর্শনী’। ভারতের নানা ধরনের পণ্য নিয়ে মেলায় রয়েছে ১০০টিরও বেশি স্টল। ভারতের জনপ্রিয় সব রত্ন ও অলংকার ছাড়াও এখানে আরও থাকছে বস্ত্র ও হস্তশিল্প, পোশাক, কৃষি ব্যবসা ও খাদ্য প্রক্রিয়াকরণ, ভোগ্যপণ্য, অটোমোবাইল ও যন্ত্রাংশ, খাদ্য উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। উৎসবে বাংলাদেশেরও বেশ কয়েকটি স্টল রয়েছে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। উৎসবটি চলবে আগামীকাল ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী।বিয়ের ছবিওয়েডিং ডায়েরির ফেসবুক পেজে এক লাখ লাইক পাওয়া উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। বিয়ের চারটি অনুষ্ঠানের জন্য একসঙ্গে বুকিং দিলে বিয়ের আগে বর-কনের ছবি তোলা ও ডিজিটাল অ্যালবাম পাবেন বিনা মূল্যে। ফেসবুক পেজ: facebook.com/ weddingdiarybdকেনাকাটায় ছাড়মুমু মারিয়াঢাকার বনানীর ৬ নম্বর সড়কে ফ্যাশন হাউস মুমু মারিয়ায় চলছে ছাড়। ২০ ডিসেম্বর পর্যন্ত ছাড় চলবে। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, টপ, শাল ইত্যাদি।আবর্তন আবর্তন দিচ্ছে মাসজুড়ে পোশাক কেনায় ৫০ শতাংশ ছাড়। এই সুযোগ পাওয়া যাবে ঢাকার ধানমন্ডি, ওয়ারী, সিদ্ধেশ্বরী ও মিরপুর-১০-এর শাখায়।ম্যাকয় ফ্যাশন হাউজ ম্যাকয়ের ধানমন্ডি মেট্রো শপিং মল ও অর্চার্ড পয়েন্ট শো-রুমে সর্বোচ্চ ৫০ শতাংশমূল্য ছাড় দেওয়া হয়েছে। ডিসেম্বর মাস জুড়ে এই ছাড় চলবে। ফোন: ০১৬১৬০১৮৯২২কাচের ঘরে সমুদ্র দর্শনপ্রচীত হলিডেজ ব্যাংকক ভ্রমণের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজের বিশেষ আকর্ষণ ব্যাংককের সুকুমভিতে ‘সিয়াম ওশান ওয়ার্ল্ড’ পরিদর্শন। এটি ১ লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের একটি অ্যাকুয়ারিয়াম। যাতে আছে শতাধিক রকমের সামুদ্রিক প্রাণী ও জলজ উদ্ভিদ। ফোন: ০১৭৩০৩০৬২৩২।বিয়ের আয়োজনযাত্রা ডট কমঢাকার দৃক গ্যালারিতে গত ২৭ থেকে ৩০ নভেম্বর হয়ে গেল ‘যাত্রা ডট কম ডিজিটাল ওয়েডিং ফিয়েস্তা ২০১২’ শিরোনামে এক প্রদর্শনী। শো স্টপার, লরেঞ্জো ওয়েডিং, ড্রিম উইভার, ফোটোবিজ ডট নেট, পারিসা, ওয়েডিং চ্যাপেল বিডি, এগজোটিক জুয়েলারি কালেকশন আর নাভাহর মতো অনলাইন দোকানগুলো তাদের পসরা সাজিয়ে বসেছিল এই প্রদর্শনীতে। বিয়ের নানা অনুষ্ঠানের মঞ্চ, ডালা-কুলা, শাড়ি, চুড়ি, গয়না, ব্যাগ, ভিডিওগ্রাফি ও বিয়ের ছবি তোলার ফটোগ্রাফার—সবই ছিল এক ছাদের নিচে। ফেসবুক পেজ: www.facebook.com/jattra.com শঙ্খশঙ্খ আর্টস ইনকরপোরেটেডের প্রথম প্রদর্শনী হয়ে গেল ঢাকার দৃক গ্যালারিতে। এর আগে অনলাইনে ‘মেহেদি বাই শঙ্খ’ নামে পরিচিত ছিল তারা। গত ২৮ থেকে ৩০ নভেম্বর চলে এই প্রদর্শনী। তারা তুলে ধরেছিল হলুদ, বিয়ে আর অভ্যর্থনার মঞ্চ, গায়েহলুদের ফুলের গয়না, ডালাকুলা ও বিয়ের বাক্স, আলপনাসহ বিয়ের অন্যান্য আয়োজন। অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল হাতে বিনা মূল্যে মেহেদি লাগানোর সুযোগ। ফেসবুক পেজ: www.facebook.com/SHONKHO.arts.incorporatedনতুন খাবারন্যানদোস নিয়ে এল নতুন খাবার ‘বাটারফ্লাই চিকেন স্টেক মিল’। হাড়বিহীন মুরগির মাংস দিয়ে তারা বানিয়েছে নতুন এই খাবার। ৭৮৬ টাকায় এখন পাওয়া যাবে এই চিকেন, ক্রিসপি ওয়েজেস, সালাদ ও একটি ড্রিংক। ১ ডিসেম্বর তাদের ধানমন্ডি শাখায় এসব জানানো হয়।খাবার উৎসবরিজেন্সিঢাকার নিকুঞ্জতে ঢাকা রিজেন্সি হোটেলে গ্রিল অন দ্য স্কাইলাইন রেস্তোরাঁয় চলছে বারবিকিউ উৎসব। শুধু সামুদ্রিক খাবারই থাকছে এই আয়োজনে। পাবেন নানা রকম মাছ, লবস্টার ইত্যাদির তৈরি খাবার।র্যা ডিসনঢাকার র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দোতালায় লবিতে উঠতে না-উঠতেই পিয়ানোর বাদন শোনা যাচ্ছে। সামনে এগোতেই দেখা গেল কথা বলছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিয়েলমিনো—‘প্রতিটি সংস্কৃতির একটি বড় ঐতিহ্য বহন করে খাবার। আর তার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন, ইতালিয়ান খাবারের উৎসব।’ ২৯ নভেম্বর শুরু হওয়া এই ইতালিয়ান খাবারের উৎসব চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ইতালির বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব খাবার থাকছে এ উৎসবে।প্রশিক্ষণহাতের লেখাথ্রি ফিংগার হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমিতে চলছে হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ। ঢাকার ফার্মগেট, মালিবাগ এবং উত্তরার শাখায় এ প্রশিক্ষণ চলছে। ফোন: ০১৭১১৯৫৭২৮৯।সৌন্দর্যচর্চাবাংলাদেশের বিউটি পারলার চালুর শুরু দিকে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে রূপবিশেষজ্ঞ জেরিনা আজগর অন্যতম। এবার তিনি শুরু করতে যাচ্ছেন প্রশিক্ষণ কর্মশালা। ১৫ দিনের স্বল্পমেয়াদি এবং দুই মাসের দীর্ঘমেয়াদি কর্মশালায় রূপসজ্জা, খোঁপা বাঁধা, ম্যানিকিওর, পেডিকিওরসহ বিভিন্ন কিছুর প্রশিক্ষণ দেওয়া হবে। ফোন: ০১৯১৩৩৯০৭৬১।বেড়ানোর আয়োজনশীতে বেড়ানোর নানা আয়োজন থাকছে কক্সবাজারের মারমেইড ইকো রিসোর্টে। দেওয়া হচ্ছে বেড়ানোর বেশ কিছু প্যাকেজ। নতুন খাবার ও নতুন ঢঙের অন্দরসজ্জা করা হয়েছে এখানে। চাইলে বারবিকিউরও আয়োজন করে দেবে তারা। বুকিংয়ের জন্য যোগাযোগ: ০১৮৪১৪১৬৪৬৪।