নোটিশ বোর্ড
শীতের পোশাকমেনজ ক্লাবনকশা আর কাটের বৈচিত্র্যে ফিউশন ধাঁচে ছেলেদের পোশাক এনেছে মেনজ ক্লাব। নানা রকম শার্ট তো আছেই। আরও থাকছে প্যান্ট, ফরমাল শার্টসহ নানা ফ্যাশন অনুষঙ্গ। লা রিভলা রিভ নিয়ে এসেছে ফিউশন ধাঁচের তৈরি শীতের পোশাক। ছেলে ও মেয়েদের জন্য ব্লেজার, হুডি টিউনিক, সোয়েট শার্ট, হুডি পাঞ্জাবিসহ পাওয়া যাবে অন্যান্য শীত উপযোগী পোশাক।পোশাক প্রদর্শনীগ্যালারি নিত্য উপহারে ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘লাল-সবুজ ও ঝরা পালক’ শিরোনামে শীত ও বিজয় দিবস নিয়ে বিশেষ পোশাক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধনী ঘোষণা করেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও সংগীতশিল্পী সাহেদ।নিত্য উপহারের আয়োজনে এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ঢাকার আজিজ সুপার মার্কেটের বেশ কয়েকটি ফ্যাশন হাউস: ব্যতিক্রম, সুইসুতা, হাতছানি, নববী, আবির্ভাব, রাঙা নক্ষত্র, ঐতিহ্য, কাপড়-ই-বাংলা, টিমওয়ার্ক, আরশী ও নিত্য উপহার। প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শীতের প্রকৃতি-বিষয়ক টি-শার্ট, টপস, শাড়ি ও শীতের চাদর থাকছে। প্রদর্শনী চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে কেনাকাটাফেসবুকের মাধ্যমে সিভি স্ট্রিট দিচ্ছে কেনাকাটায় বিশেষ সুযোগ। প্রতিটি শার্টের সঙ্গে পেয়ে যাবেন একটি করে ওয়ালেট। ফরমাশ দিতে দেখুন: www.facebook.com/ CivvyStreetbdউদ্বোধনঢাকার গুলশান-২-এ অবস্থিত হাওলাদার কমপ্লেক্সে যাত্রা শুরু করল বিউটি স্যালন মেনজ বাংলাদেশ। ছেলেদের জন্য এখানে ফেশিয়াল, মেনিকিউর, পেডিকিউর, বডি স্ক্রাব, হেয়ার কালার, পার্টি মেকআপ, বিয়ের জন্য গ্রুম প্যাকেজ ছাড়াও থাকছে আরও সুবিধা।প্রশিক্ষণছবি আঁকাশিল্পী মাসুমা খানের পরিচালনায় ঢাকার ধানমন্ডিতে সাত থেকে ১৮ বছরের শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন কর্মশালা। তিন মাসের এ কর্মশালার ভর্তি নেওয়া হবে ২১ ও ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।অন্দরসাজঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে শুরু হচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। এ ছাড়া ইকেবানা, কাচ সাজানো, আলোকচিত্র ও অনুষ্ঠান ব্যবস্থাপনা শিখতে পারবেন এখানে। ডিসেম্বর মাসজুড়ে ছাড় দেবে তারা। যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।উৎসবের আয়োজনওয়েস্টিনহোটেল ওয়েস্টিন ক্রিসমাস উপলক্ষে করছে নানা আয়োজন। তাদের গ্র্যান্ড বলরুমে ২৫ ডিসেম্বর ওয়েস্টিন কিডস ক্লাব আয়োজন করবে ক্রিসমাস কিডস পার্টি। পাপেট শো, জাদু প্রদর্শনী, শিশুদের ফ্যাশন শো ছাড়াও থাকবে অনেক কিছু। রিজেন্সিঝলমলে আলো, ক্রিসমাস ট্রি দিয়ে করা হয়েছে হোটেল রিজেন্সির ক্রিসমাসের সাজ। ২৫ ডিসেম্বর তাদের গ্রিল অন দ্য স্কাইলাইন রেস্তোরাঁয় দুপুর পর্যন্ত বিশেষ অনুষ্ঠান চলবে। থাকবে শিশুদের জন্য খেলনা ট্রেন, বাঁদরনাচ, টিয়াপাখি, জাদু ইত্যাদি। উপহার নিয়ে আসবেন সান্তা ক্লজ।বর্ষপূর্তির আয়োজননতুন বছর বরণে কক্সবাজারের মারমেইড ক্যাফে, মারমেইড ইকো রিসোর্ট এবং চিল অ্যান্ড গ্রিল রেস্তোরাঁয় থাকছে বিশেষ আয়োজন। ৩১ ডিসেম্বর সকাল থেকেই অতিথিরা পাবেন ফুলেল অভ্যর্থনা ও স্বাগত পানীয়। সন্ধ্যায় থাকছে বারবিকিউ, জুস বার, আগুনের নানা খেলা ও ডিজের আয়োজন। টিকিটের জন্য যোগাযোগ: ০১৮৪১৪১৬৪৬৪৬৮।বিয়ের মেলাধানমন্ডির দৃক গ্যালারিতে সান মাল্টিমিডিয়ার আয়োজনে শুরু হতে যাচ্ছে বিয়ের মেলা-২০১২। প্রতিষ্ঠানটি স্থান ব্যবস্থাপনা, ফুলের সজ্জা, ছবি তোলা, ভিডিও, ছবির অ্যালবাম, সিনেমাটোগ্রাফি, আলোকসজ্জা, নিমন্ত্রণপত্র, ডিজে, ব্যান্ড দলসহ নানা আয়োজনে সহায়তা করবে। ওয়েবসাইট: www.sunmultimediabd.comনতুন মডেলের সন্ধানেনতুনদের মডেল হবার সুযোগ করে দিল বাংলাদেশের লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস। নাভানা গ্রুপের সহযোগিতায় ঢাকার বনানী মাঠে ১৫ ও ১৬ ডিসেম্বর আয়োজিত উইন্টার বন ফিয়েস্তা ২০১২ সালে ‘সম্ভাবনার সন্ধানে ক্যানভাস...’ শিরোনামে এই উদ্যোগ শুরু করল ম্যাগাজিনটি। এ উপলক্ষে ‘স্টুডিও ক্যানভাস’ আয়োজন করেছিল বিনা মূল্যে ফটোশুটের। মডেল হতে চাওয়া তরুণ-তরুণীদের সেই ছবিগুলো এক সপ্তাহ যাচাই-বাছাই করে বেছে নেওয়া হবে সেরা ১০ মডেল। বাছাইপর্বে নির্বাচিত সেরা ১০ মডেল পাবেন, এক বছর ক্যানভাস-এর পাতায় নিজেকে মডেল হিসেবে দেখার সুযোগ। ক্যানভাস-এর ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা (সিনিয়র এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট) আতিকুল ইসলাম বলেন, ‘মজার ব্যাপার হলো, তরুণীদের চেয়ে তরুণদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।’ তাঁদেরই একজন মো. শরিফুল ইসলাম রাজ বলেন, ‘র্যা ম্প আর ম্যাগাজিনের টুকটাক ফটোশুটের কাজ করেছি আগে। কিন্তু প্রথম সারির ম্যাগাজিনে কাজ করার সুযোগ হয়নি কখনো। ক্যানভাসকে ধন্যবাদ জানাই সেই সুযোগ করে দেওয়ার জন্য।’ ক্যানভাস-এর জ্যেষ্ঠ সহসম্পাদক (সিনিয়র সাব-এডিটর) ফাতেমা শারমিন বলেন, ‘মডেলিং ও মিডিয়া সম্পর্কে কিছু ভুল ধারণার কারণে নতুন সম্ভাবনাময় মুখগুলো আমরা অনেক সময় ক্যামেরার সামনে দেখতে পাই না। ক্যানভাস সেই নতুন মুখগুলো খুঁজে নিতে চায়, যারা আমাদের নতুন কিছু উপহার দেবে।’নির্বাচিত সেরা ১০ জনের তালিকা প্রকাশিত হবে ক্যানভাস-এর জানুয়ারির সংখ্যায়।ব্রিটেনে পুরস্কার পেলেন বাঙালি শেফরাসম্প্রতি মধ্য লন্ডনের পার্ক প্লাজা হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) অ্যাওয়ার্ড ২০১২ অনুষ্ঠান। নতুন প্রজন্মের মেধাবী উদ্যোক্তাদের উৎসাহী করতে অনুষ্ঠানে ব্রিটেনের সেরা ১২ জন শেফকে পুরস্কার দেওয়া হয়। ব্রিটেনের ১৪টি রেস্টুরেন্ট তাদের অঞ্চলের সেরা রেস্টুরেন্ট হিসেবে পুরস্কার জিতে নিয়েছে এতে। আর ইউরোপের সেরা কারি রেস্টুরেন্ট হিসেবে পুরস্কার জিতেছে সুইডেন, স্টকহোমের ইন্ডিয়া গেট। কারিশিল্পের উন্নয়নে বিশেষ অবদানের জন্য এবার বিসিএ বিশেষ সম্মাননা পেয়েছেন বিবিএর সাবেক সভাপতি বজলুর রশীদ এমবিই, ক্যারেন বাক এমপি ও আশরাফ উদ্দিন।অনুষ্ঠানের শুরুতে কারিশিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি পাশা খন্দকার। তিনি জানান, পঞ্চাশের দশকে শুরু হওয়া ব্রিটেনে পূর্বসূরিদের গড়া এই ব্যবসা আজ ব্রিটেনের অর্থনীতির অপরিহার্য অংশ। শুধু হাজার হাজার মানুষের কর্মসংস্থান নয়, ব্রিটেনের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে কারি-ব্যবসা।বাংলাদেশি বংশোদ্ভূত, বিবিসি ও আইটিভির সংবাদ উপস্থাপক তাসনিম লুসিয়া খানের সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রিয় তারকাসহ ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির নেতারা। এতে সংগীত পরিবেশন করেন আঁখি আলমগীর।ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতাবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি আয়োজন করেছে ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতা। রিয়েলিটি শোর আদলে তৈরি করা এ প্রতিযোগিতার নির্মাণ-সহযোগী হিসেবে কাজ করছে পার্পল ম্যাগাজিন। আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর। পুরো তথ্য পাওয়া যাবে: www.fashiontale.netবাংলাপিডিয়া কেনায় ছাড়এ বছর ১৪ খণ্ডে বের হয়েছে জ্ঞানকোষ বাংলাপিডিয়া। ডিসেম্বর মাসজুড়ে এটি কেনায় পাচ্ছেন ৫০ শতাংশ ছাড়। বাংলা মাধ্যমে ১৪ খণ্ডের দাম এখন পাঁচ হাজার টাকা, আর ইংরেজি মাধ্যমে ছয় হাজার টাকা। নতুন সংস্করণ পাওয়া যাচ্ছে রাজধানী ঢাকার নিমতলী এলাকায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বিক্রয়কেন্দ্রে।কাগজ ছাড়াও ডিভিডি আর অনলাইন মাধ্যমেও আছে বাংলাপিডিয়া। ১০ খণ্ড একত্রে সিডি সংস্করণের দাম ১০০ টাকা। ২০টির বেশি সিডি কিনলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।বাংলাপিডিয়ার প্রকাশক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। এর প্রধান সম্পাদক ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম।বিয়ের ছবিকালার প্লাস দিচ্ছে ছবি তোলার বিশেষ সুযোগ। বিয়ের ছবি তোলার প্যাকেজ ছাড়াও থাকছে অন্যান্য প্যাকেজের সুবিধা। ফোন: ০১৭১৫০০৫৬৭৬