নোটিশ বোর্ড
দয়ীতা
পূজা উপলক্ষে নতুন গয়না এনেছে দয়ীতা। হাতে তৈরি এসব গয়না পাওয়া যাবে ঢাকার শান্তিনগরের গ্রিন গার্ডেনে দয়ীতার দোকানে এবং প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে (fb.com/doyeeta.com.bd)।
আড়ং
আড়ং ডেইরি এবার বাজারে নিয়ে এসেছে প্রোবায়োটিক ইয়োগার্ট। এই প্রোবায়োটিক ইয়োগার্ট এখন আড়ং ডেইরির অনলাইন শপ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সব সুপারশপে পাওয়া যাচ্ছে।
শরতের পোশাক
তরুণদের জন্য শরতের পোশাক এনেছে ইয়াং কে। এসব পোশাকের নকশায় আবহাওয়ার পাশাপাশি আরামের বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে।
সামাজিক উদ্যোগ
‘ক্যাপাচিনো ফর অ্যা কজ’ শিরোনামে একটি বিশেষ প্রচারণা চালাচ্ছে গ্লোরিয়া জিনস কফি। এখন থেকে এই কফিশপের প্রতি কাপ ক্যাপাচিনো বিক্রির একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে সামাজিক সংগঠন নিকেতন ফাউন্ডেশনে। যে অর্থ তারা ব্যয় করবে বিশেষভাবে সক্ষম শিশুদের পড়াশোনার কাজে।