নতুন শাখা
লা রিভ: রাজধানীর মিরপুর ১–এ যাত্রা শুরু করল লা রিভের ফ্ল্যাগশিপ স্টোর। নারী, পুরুষ ও শিশুদের পোশাক নিয়ে সাজানো হয়েছে ১৬ হাজার বর্গফুটের এই দোকান। উদ্বোধন ও পূজা উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। পোশাক ছাড়াও লা রিভের অন্যান্য পণ্য যেমন ব্যাগ, ঘড়ি, বেল্ট, গয়না ইত্যাদি এখানে পাবেন ক্রেতারা।
পূজার পোশাক
বিশ্বরঙ: এবারের দুর্গাপূজায় বিশ্বরঙের পোশাকে থাকছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গ্রাফিক্যাল জ্যামিতিক ফরমের ব্যবহার। পোশাকের কাটছাঁটে থাকছে বৈচিত্র্য।
সাদাকালো: ছোটদের জন্য পূজায় বিশেষ সংগ্রহ এনেছে সাদাকালো। সাদাকালোর সব শাখা ও অনলাইনে এসব পোশাক পাওয়া যাবে।
কে ক্র্যাফট: শারদীয়া দুর্গাপূজায় সুতির পাশাপাশি লিনেন ও জর্জেটের পোশাক এনেছে কে ক্র্যাফট। পোশাকে থাকছে এমব্রয়ডারি, নকশি কাঁথা, ব্লকের কাজ।
বিশেষ আয়োজন
ইন্টার কন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস বুফে রেস্টুরেন্টে চালু হয়েছে ফ্যামিলি ব্রাঞ্চ (নাশতা ও মধ্যাহ্নভোজ একসঙ্গে)। এই শাখায় শিশুদের জন্য থাকছে খেলাধুলার আয়োজন, সঙ্গে নারীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ আয়োজন। যোগাযোগ ৫৫৬৬৩০৩০।